ইসলাম

ইসলাম গ্রহণ করার পর পুরনো পাপের জন্য শাস্তি হবে কি

প্রশ্ন (৬৬৪) : আসসালামু আলাইকুম। আমি একজন নওমুসলিম। কিছু দিন পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি তো ইতিপূর্বে অনেক মারাত্মক ধরনের গুনাহ করেছি। আল্লাহ যদি আখেরাতে আমাকে এর জন্য পাকড়াও করেন তাহলে তো আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এ থেকে বাঁচার জন্য আমি কী করতে পারি?

সকল ধর্মের ভালো দিকগুলো নিয়ে চললে পরকালে নাজাত পাওয়া যাবে কি

প্রশ্ন (৬৬২) : আমার এক অমুসলিম বন্ধু আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু নির্দিষ্ট করে ইসলাম ধর্ম মানতে চায় না। তার কথা হলো, সে সকল ধর্মের ভালো দিকগুলোর সাথে থাকবে। আমার প্রশ্ন হলো, এমনভাবে যদি কেউ তার জীবন কাটায় সে কি কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে?

কেন আমার ইসলাম গ্রহণ করা উচিৎ

প্রশ্ন (৬৬১) : আমি একজন অমুসলিম। আমাকে আমার কিছু মুসলিম বন্ধু ইসলাম গ্রহণের কথা বলে। কিন্তু আমি জানতে চাই, কেন আমি অন্য ধর্ম গ্রহণ না করে ইসলাম ধর্ম গ্রহণ করব?

জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে ইসলামে এত বেশি গুরুত্ব কেন

প্রশ্ন (৬৫৭) : আমি একটি হাদিসে পড়েছি, জামাতের সাথে নামাজ না পড়ার কারণে রাসূল (সা. ) বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। প্রশ্ন হলো, ইসলামে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে এত বেশি গুরুত্ব কেন?

ইসলাম গ্রহণের প্রক্রিয়া কী

প্রশ্ন (৬৫৬) : আমি একজন খ্রিস্টান। আমি বিভিন্ন বইপত্র পড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমার কী করা লাগবে?

ইসলাম গ্রহণ করতে চাইলে কি কারও কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে  হয়

প্রশ্ন (৬৫৫) : আমি একজন্ হিন্দু। আমি দীর্ঘদিন ধরে আমি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর ওয়াজ শুনে থাকি। আমার মন এখন দোটানায় রয়েছে। একবার ইসলামের দিকে ধাবিত হই। আবার পিছু টান দেই। আমার এক মুসলিম বন্ধু বলেছে, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেবের নিকট আস। তিনি তোমাকে মুসলমান বানিয়ে দিবেন। কিন্তু আমি আপনাদের ওয়েবের একটি প্রশ্নে পড়লাম, ইসলাম গ্রহণের জন্য কারও কাছে যাওয়া লাগে না। এখন আমি কী করব?

প্রতিবেশীর ব্যাপারে ইসলামের নির্দেশনা কী

প্রশ্ন (৬৫৪) : আমরা ঢাকায় বসবাস করি। কিন্তু এক ফ্লাটের বাসিন্দাদের সাথে অন্য ফ্লাটের বাসিন্দাদের তেমন কোনো কথাবার্তা হয় না। অথচ আমি শুনেছি ইসলামে প্রতিবেশীর অনেক হক রয়েছে। আসলে এ ব্যাপারে ইসলাম কী বলে?

কালেমায়ে তায়্যিবা এবং কালেমায়ে শাহাদাত মুখস্থ না পারলে কি মুসলমান থাকবে না

প্রশ্ন (৬৫৩) : আমরা একবার এক এলাকায় তাবলীগ জামাতে গিয়েছিলাম। সেখানের কিছু মুসলিম ভাইকে দাওয়াত দেওয়ার সময় কালেমায়ে তায়্যিবা এবং কালেমায়ে শাহাদাত জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি। আমরা তাদেরকে মুখস্থ করানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু কেউ কেউ পেরেছে আর কেউ পারেনি। জানতে চাই, যারা কালেমা মুখস্থ পারে না তারা কি মুসলিম হিসেবে বাকি থাকবে?

ইসলাম মানে কী?

প্রশ্ন (৬৫১) : আমি একজন মুসলিম। কালেমা পড়লে মুসলমান হয় -এটা জানি। কিন্তু ইসলাম মানে কি তা জানি না। তাই ইসলাম ও মুসলিম মানে কী একটু বুঝিয়ে বলবেন।

শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব কি নবী ছিলেন

প্রশ্ন (৫৮৭) : এক ব্যক্তির কাছে শুনলাম, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত হতে পারেন। প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত কিনা? প্রমাণসহ জানতে চাই।