ইসলাম সম্পর্কে বিভিন্ন সংশয় ও ভুল ধারণা

সকল মানুষ কেন মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি

প্রশ্ন (৪০৭৪) : কিছুদিন আগে এক নাস্তিকের সাথে আমার কথা হয়। সে আমাকে প্রশ্ন করে, সকল মানুষ কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল না? তাহলেই তো আর কেউ ভিন্ন ধর্মাবলম্বী হত না। আমি এই প্রশ্নের উত্তর জানি না দেখে তার উত্তর দিতে পরিনি। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, সকল মানুষ কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল না?

ইসলাম কি শুধু নির্দিষ্ট এক কালের ধর্ম

প্রশ্ন (২৮৯৫) : অনেকে বলে থাকে রাসূল (সা.) যে ধর্ম নিয়ে আগমন করেছিলেন সে ধর্ম তৎকালীন সময়ে সমাজ বিনির্মাণে যথেষ্ট ছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানের এ উৎকর্ষের যুগে সে ধর্ম সমাজ বিনির্মাণে যথেষ্ট নয়। এর বিপক্ষে কী যুক্তি হতে পারে?

ইসলাম কি ব্যাকডেটেড ধর্ম না মর্ডান ধর্ম

প্রশ্ন (২৮৯২) : অনেকে বলে থাকে, ইসলাম ব্যাকডেটেড ধর্ম। প্রায় পনেরশত বছর আগে রাসূল (সা.)-এর আনীত ধর্মে আধুনিক সমস্যাগুলোর সমাধান খুঁজে পাওয়া সম্ভব নয়। এই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে বর্তমান যুব-সমাজ ভিন্ন মত বা পথের দিকে ধাবিত হচ্ছে। আসলে ইসলাম কি ব্যাকডেটেড ধর্ম না মর্ডান ধর্ম?

ইসলাম কি মতামত প্রকাশের অধিকার খর্ব করে

প্রশ্ন (২৭২৫) : অনেক নাস্তিক একটি কথা প্রচার করে যে, ইসলাম মানুষের মত প্রকাশের অধিকার দেয় না। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে হত্যা করে ফেলতে বলে। এ ক্ষেত্রে আসলে ইসলামের নির্দেশনা কী?

ইসলামে চিন্তা ও গবেষণা করা কি নিষিদ্ধ

প্রশ্ন (২৩৫১) : আমি নাস্তিকদের একটি ওয়েব সাইটে পড়েছি, ইসলাম নাকি মানুষকে চিন্তা ও গবেষণা করতে নিষেধ করে। আসলে কি তাই? এ কারণে আমার মনে মাঝে মাঝে ইসলাম সম্পর্কে সংশয়ের সৃষ্টি হয়। অনুগ্রহ করে আমার মনের সংশয় দূর করবেন।

শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব কি নবী ছিলেন

প্রশ্ন (৫৮৭) : এক ব্যক্তির কাছে শুনলাম, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত হতে পারেন। প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেব নবীদের অন্তর্ভুক্ত কিনা? প্রমাণসহ জানতে চাই।