দুই জায়গায় নাম দিতে সমস্যা আছে কি
প্রশ্ন (৯৩১৬) : আমার পিতা গ্রামে কুরবানী দিচ্ছেন। আমি ঢাকায় দিচ্ছি। জানতে চাচ্ছি, আমি যদি ঢাকায় আমার গরুতে আমার পিতার একটি নাম দেই তাহলে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (৯৩১৬) : আমার পিতা গ্রামে কুরবানী দিচ্ছেন। আমি ঢাকায় দিচ্ছি। জানতে চাচ্ছি, আমি যদি ঢাকায় আমার গরুতে আমার পিতার একটি নাম দেই তাহলে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (৯৩১৫) : কুরবানীর পশুর পেটে যদি জীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে সে বাচ্চা কী করবে?
প্রশ্ন (৯৩১৪) : আমি জনৈক ব্যক্তিকে একটি খাসী দিয়ে বললাম, আমার পক্ষ থেকে এই খাসীটি কুরবানী করে দাও। কিন্তু সে কুরবানীর সময় নিজের নাম নিয়ে কুরবানী করে। জানতে চাচ্ছি, কুরবানীটি কার পক্ষ থেকে আদায় হয়েছে?
প্রশ্ন (৯৩১৩) : জনৈক গরিব ব্যক্তি একটি ছাগল ক্রয় করেছে কুরবানীর জন্য। কিন্তু ক্রয়ের পর তা ত্রুটিযুক্ত হয়ে যায়। প্রশ্ন হল, উক্ত পশু দ্বারা সে কুরবানী করতে পারবে কি?
প্রশ্ন (৯৩১২) : কুরবানীর পশুর সাথে যে রশি থাকে সে রশি কী করবে?
প্রশ্ন (৯৩১১) : যাকাতের মত কুরবানীর নেসাবেও কি এক বছর অতিবাহিত হতে হবে?
প্রশ্ন (৯৩১০) : কেউ যদি কুরবানীর নিয়তে কোনো পশু লালন পালন করে তাহলে সে পশু দ্বারাই কি কুরবানী করতে হবে? নাকি অন্য পশু দ্বারা কুরবানী করলেও হয়ে যাবে?
প্রশ্ন (৯৩০৯) : কুরবানীর গরু কি ঈদের আগেই কিনতে হবে?
প্রশ্ন (৯৩০৮) : শরিকানায় কুরবানীর ক্ষেত্রে কোনো একজন শরিকে উপার্জন যদি হারাম হয় তাহলে অন্য শরিকদের কুরবানী সহিহ হবে কি?
প্রশ্ন (৯৩০৬) : আমাদের একটি গরু অসুস্থ হওয়ায় আমার বাবা বলে, গরুটি যদি সুস্থ হয় তাহলে আল্লাহর ওয়াস্তে তা কুরবানী করব। জানতে চাচ্ছি, এটা কি মান্নত হবে? উক্ত গরুর মাংস কি আমরা খেতে পারব?
প্রশ্ন (৯৩০১) : এক ব্যক্তির নেসাব পরিমাণ হারাম সম্পদ আছে। এ ছাড়া তার আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, তার উপর কি কুরবানী আবশ্যক হবে?
প্রশ্ন (৯৩০০) : যারা মক্কায় হজ্ব করতে যায় তারা তো দমে শুকর আদায় করে। আমি জানতে চাচ্ছি, তাদের জন্য কি ওয়াজিব কুরবানী করা নিষেধ?
প্রশ্ন (৯২৯৯) : আমি হজ্বে যাওয়ার জন্য টাকা জমাচ্ছি। প্রশ্ন হল, সে টাকার কারণে আমার উপর কুরবানী আবশ্যক হবে কি?
প্রশ্ন (৯২৯৮) : এক ব্যক্তির কাছে কিছু হালাল টাকা আছে যার কারণে তার উপর কুরবানী আবশ্যক। সে যদি ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে কুরবানী দেয় তাহলে তা আদায় হবে কি?
প্রশ্ন (৯২৯৭) : আমার পিতা পীরের দরবারে একটি গরু সিন্নি দেওয়ার মান্নত করেছেন। সামনে কুরবানী। তিনি চাচ্ছেন, উক্ত গরুই কুরবানী দিতে। প্রশ্ন হল, উক্ত গরু কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (৯২৯৬) : আমাদের এলাকায় এক ব্যক্তি একটি খাসীর সাথে সঙ্গম করেছে। জানতে চাচ্ছি, উক্ত খাসী কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (৯২৯৫) : কুরবানীতে একবার শরিক হলে লাগাতার ৭ বছর একসাথে কুরবানী করতে হবে কি?
প্রশ্ন (৯২৯৪) : আমরা যৌথ পরিবারে বসবাস করি। আমরা দুইভাই ও মা এবং বাবা। আমাদের ইনকামের টাকা বাবাকে দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমাদের সকলের উপর কুরবানী আবশ্যক হবে কি?
প্রশ্ন (৯২৯৩) : আমাদের গ্রামের নিয়ম হল, গ্রামের সবাই তো আর কুরবানী করতে পারে না, তাই যারা কুরবানী করবে, তারা তাদের মাংসের নির্দিষ্ট একটি অংশ গ্রামের সমাজপতির কাছে জমা দিবে। সমাজের দায়িত্বশীলরা সেগুলো গ্রামের সকল মানুষের মাঝে বণ্টন করে দিবে। যারা কুরবানী দেয়নি, তারা যেন কুরবানীর মাংস থেকে বঞ্চিত না হয়, তাই এই নিয়ম করা হয়েছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে?
প্রশ্ন (৯২৯২) : কুরবানীর শরিকদের মধ্য হতে কোনো একজনের নিয়ত যদি হয় মাংস খাওয়া তাহলে বাকীদের কুরবানী হবে কি?