আধুনিক মাসায়েল সংক্রান্ত অন্যান্য

মোবাইল ফোন ব্যবহার করার পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৪৪) : আমাদের গ্রামে মোবাইল ব্যবহারকারী খুবই কম। গ্রামের লোকেরা তাদের মোবাইল দিয়ে বিভিন্ন প্রয়োজনে ফোন করে থাকে। তাদের ফোনে কারো কল আসলে তারা সেই কল বাবদ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে কিছু টাকা নিয়ে থাকে। যদিও কল আসলে মালিকের কোনো টাকা খরচ হয় না। প্রশ্ন হল, এইভাবে টাকা নেওয়া কি বৈধ?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

ফ্লেক্সিলোডের উপর কোম্পানীকর্তৃক অতিরিক্ত কমিশন গ্রহণ বৈধ কি

প্রশ্ন (৩৩৩৭) : আমি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। কোম্পানী ফ্লেক্সিলোডের উপর সাধারণত ১০% কমিশন দিয়ে থাকে। অর্থাৎ, আমি যদি ১০০০০ টাকার ফ্লেক্সি ক্রয় করি তাহলে কোম্পানী আমার কাছ থেকে ৯০০০ টাকা নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ক্রয় বিক্রয় কি বৈধ হচ্ছে?

ইন্টারনেট কার্ডের মূল্য কম বেশি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৩২৪) : মোবাইল রিজার্চের দোকানে বর্তমানে বিভিন্ন মূল্যের ইন্টারনেট কার্ড পাওয়া যায়। দোকানদেরকে দেখা যায় তারা কার্ডের গায়ের মূল্যের চেয়ে কম বেশি করে কার্ড বিক্রি করে থাকেন। প্রশ্ন হল, এটি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

অনিচ্ছাকৃত কলার টিউনের গান শুনলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৩২০) : কখনো কখনো কাউকে ফোন দিলে অপর পাশে কলার টিউন হিসেবে গান বেজে থাকে। সেক্ষেত্রে অনিচ্ছাকৃত গানের আওয়াজ কানে চলে আসে। প্রশ্ন হল, এমতাবস্থায় গানের আওয়াজ কানে গেলে কি গুনাহ হবে?

ইসলামবিদ্বেষী মিডিয়াগুলোর বিরুদ্ধে আমাদের করণীয় কী

প্রশ্ন (৩০৩৬) : বর্তমান মিডিয়াগুলো ইসলামের উপর কালিমা লেপনে সর্বদা সচেষ্ট থাকে। কিন্তু আমরা তাদের জবাবে তেমন কিছুই করছি না। এক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে?

বিকাশের মাধ্যমে ঋণ নিলে পরিশোধের সময় খরচ কাটানো যাবে কি

প্রশ্ন (২৭০৫) : আমি কিছুদিন আগে এক ব্যক্তি থেকে বিকাশের মাধ্যমে ৫০০০ টাকা ঋণ নিয়েছি। সে আমাকে ৫০০০ হাজার টাকাই পাঠিয়েছে। টাকা উত্তোলনের কোনো খরচ পাঠায়নি। আমি দোকান থেকে ক্যাশ আউট করার সময় অতিরিক্ত ১০০ টাকা দিয়ে তা ক্যাশ আউট করেছি। আমার প্রশ্ন হল, আমি তাকে বিকাশের মাধ্যমে ঋণের টাকা ফেরত দেওয়ার সময় ৫০০০ টাকা থেকে ১০০ টাকা কেটে রাখতে পারব কি?

বিকাশের মাধ্যমে ঋণের টাকা খরচসহ পাঠাতে হবে কি

প্রশ্ন (২৭০৪) : আমি এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে ১০০০০ টাকা নিয়েছি। আমার কিছু সমস্যার কারণে তাকে সরাসরি টাকাটা ফেরত দিতে পারছি না। বিকাশের মাধ্যমে দিতে হবে। আমার জানার বিষয় হল, বিকাশের মাধ্যমে ঋণের টাকা পাঠালে কি ক্যাশ আউটের খরচসহ পাঠাতে হবে?

বিকাশের ক্যাশব্যাক গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (২৭০৩) : আমি কিছুদিন আগে বিকাশ পেমেন্ট-এর মাধ্যমে একটি ফ্রিজ কিনি। বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করার মাধ্যমে ফ্রিজ কোম্পানী আমাকে ১০০০ টাকা ক্যাশব্যাক দেয়। আমি জানতে চাচ্ছি, এই ক্যাশব্যাক গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

প্রদত্ত টাকা থেকে কম রিচার্জ করলে কি তা সুদ হবে

প্রশ্ন (২৭০০) : অনেক মোবাইল লোডের দোকানদারদের দেখি, তাদেরকে ২০ টাকা দিলে তারা ১৯ টাকা মোবাইল রিচার্জ করে দেয়। আমার জানার বিষয় হল, যেহেতু তারা টাকার বিনিময়ে টাকা লেনদেনের সময় কমবেশি করছে, তাহলে কি এটা সুদের অন্তর্ভুক্ত হবে?