অনলাইন ব্যবসা

ফেসবুক, ইউটিউব এবং ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করে অর্থ উপার্জন কর…

প্রশ্ন (১১৫৩৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইউটিউব, ফেসবুক, বা ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা ভালো ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা কি হালাল হবে? বিভিন্ন ইসলামিক চ্যালেন তাদের এডভারটাইসমেন্ট অপশন চালু রেখেছে। এবং সেখান থেকে অর্থ উপার্জন হচ্ছে। এটি কি হালাল? আমি ইসলামিক ইতিহাস বা এই জাতীয় টপিক বা ভিডিও নিয়ে কাজ শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু এটা হালার হবে কিনা এব্যাপারে আমি দ্বিধায় আছি। আমার এই কাজের উদ্দেশ্য হলো নিজে জানা ও অন্যকে জানানো, পাশাপাশি কিছু অর্থ উপার্জন করা। আর এমন অনেক ইসলামিক ওয়েব সাইট আছে যেখানে ইনরোল বা সাবস্ক্রাইব করতে হাদিয়া দেওয়া লাগে। আমি সম্পূর্ণ বিষয়টাই এই দৃষ্টিতে দেখে অর্থ উপার্জন করতে চাচ্ছিলাম। এতে আমার কর্ম স্পৃহা হয়তো বাড়বে।

মেহেদি লাগানোর ভিডিও দিয়ে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৯০৪৮) : আমি অনলাইন কোর্সের মাধ্যমে নারীদেরকে মেহেদি লাগানো শিখিয়ে থাকি। আমি যে সকল নারীদের হাতে মেহেদি লাগিয়ে থাকি তাদের সম্মতিতে মেহেদি লাগানোর ভিডিও করে সেগুলো আমার ছাত্রীদের টিউটোরিয়াল হিসেবে দিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে ভিডিও করে ছাত্রীদের দিয়ে তা থেকে ইনকাম করা বৈধ হবে কি?

মিউজিক বিক্রির ওয়েবসাইট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮৪৯৭) : আমি একজন ওয়েব ডিজাইনার। বিভিন্ন কোম্পানী আমাকে দিয়ে তাদের ওয়েবসাইট তৈরি করায়। এক মিউজিক বিক্রেতা তার কোম্পানীর জন্য ওয়েবসাইট বানাতে বলেছে। জানতে চাচ্ছি, তার জন্য মিউজিকযুক্ত ওয়েবসাইট বানিয়ে দেওয়া যাবে কি?

নারীদের ছবি ব্যবহার করে ওয়েবসাইট বানানো যাবে কি

প্রশ্ন (৮৪৭৬) : আমি একজন ওয়েব ডিজাইনার। মাঝে মাঝে নারীদের ছবি যুক্ত করে ওয়েবসাইট তৈরি করে সেগুলো ক্লায়েন্টের কাছে বিক্রি করে থাকি। জানতে চাচ্ছি, এভাবে নারীদের ছবি যুক্ত করে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা যাবে কি?

ফেসবুক পোস্ট বুস্ট করা যাবে কি

প্রশ্ন (৮১১১) : ফেসবুকে টাকার মাধ্যমে বিভিন্ন পেজ বুস্ট করা যায়। আমারও একটি পেজ আছে। জানতে চাচ্ছি, সেই পেজ আমি বুস্ট করতে পারব কি?

পেজ বুস্ট করে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৮০৩৪) : ফেসবুকের বিভিন্ন পেজের মালিক আমার মাধ্যমে তাদের পেজ বুস্ট করিয়ে থাকে। এর মাধ্যমে আমি আয় করে থাকি। জানতে চাচ্ছি, আমার এ আয় জায়েয হবে কি?

Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৬০১৮) : Payoneer কার্ড ব্যবহার করা যাবে কি? এক ভাইকে বলতে শুনলাম, এ কোম্পানীর মালিক তার লাভের একটি অংশ ইহুদিরদেরকে দিয়ে থাকে।

অনলাইন থেকে গরু কেনা যাবে কি

প্রশ্ন (৪৮৯৩) : এখন তো অনেক বেশি করোনা। সামনে কুরবানির ঈদ। অনেকে অনলাইনে গরু বেচা-কেনা করছে। আমি জানতে চাচ্ছি, অনলাইন থেকে গরু ক্রয় করা যাবে কি?

ডাউনলোড ব্যবসা করা বৈধ হবে কি

প্রশ্ন (৩৩৩৫) : আমি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়েছি। আমার এক বড় ভাই বললেন, সার্ভিসিংয়ের পাশাপাশি কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করতে। আমরা প্রশ্ন হল, কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করা বৈধ কি?

পরিচয় গোপন করে অন্য দেশের মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬৯৯) : কিছু দেশের অনলাইন মার্কেটপ্লেসে শুধু সেই দেশের বিক্রেতারাই তাদের পণ্য বিক্রি করতে পারে। আমি যদি ভিপিএন-এর মাধ্যমে আমার পরিচয় গোপন করে সেই দেশের নাগরিক পরিচয়ে ঐ সকল মার্কেটপ্লেসে নিজের পণ্য বিক্রি করি তাহলে তা বৈধ হবে কি? বিক্রিত পণ্যের মূল্য গ্রহণ করা আমার জন্য শরিয়ত সম্মত হবে কি?

অন্য কোম্পানীর পণ্য নিজের ওয়েবসাইটে বিক্রি করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৮৫) : আমার একটি ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে। আমি সেই ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানীর পণ্য কমিশনের ভিত্তিতে বিক্রি করে থাকি। সবগুলো পণ্যই হালাল। প্রশ্ন হল, এভাবে কমিশন নিয়ে অন্যের পণ্য আমার ওয়েবসাইটে বিক্রি করা বৈধ হবে কি?

ইউটিউবের মাধ্যমে আয়কৃত টাকা হালাল হবে কি

প্রশ্ন (১৮৬০) : আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আমার জানার বিষয় হল, সেই চ্যানল থেকে যে টাকা লাভ হয় তা কি আমার জন্য বৈধ হবে?

অনলাইনে ক্রয়কৃত পণ্য পছন্দ না হলে কি ফেরত দেওয়া যাবে

প্রশ্ন (১১৬২) : আমি অনলাইন থেকে একটি পণ্য ক্রয় করেছি। কিন্তু অনলাইনে পণ্যটা যেভাবে দেখেছিলাম, বাস্তবে তেমন পাইনি। আমি কি এই পণ্যটি ফেরত দিতে পারব?

অনলাইনে ব্যবসা করার বিধান কী

প্রশ্ন (১১৬১) : আমি একটি অনলাইন ব্যবসার সাথে জড়িত। অনলাইনে জিনিসপত্রের বিজ্ঞাপন দেই। এরপর সেখান থেকে গ্রাহক তার পছন্দানুযায়ী পণ্যের অর্ডার দিলে কুরিয়ার করে তার কাছে পাঠিয়ে দেই। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?