মৃত্যু ও মৃত্যুর স্মরণ

কারো মৃত্যুর সংবাদ উচ্চস্বরে প্রচার করার বিধান কী?

প্রশ্ন (১২৮৬৪) : জনৈক আলেম তিরমিযী শরিফে বর্ণিত- إِيّاكُمْ وَالنّعْيَ، فَإِنّ النّعْيَ مِنْ عَمَلِ الجَاهِلِيّةِ.‘মৃত্যু-সংবাদ উচ্চস্বরে প্রচার থেকে বিরত থাক’- হাদিসটিসহ অনেক সাহাবী তাদের মৃত্যু-সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন মর্মের হাদিসগুলো দিয়ে মৃত্যু সংবাদ উচ্চস্বরে বা মাইকে প্রচার করতে নিষেধ করেন। আর বুখারিতে বর্ণিত বাদশাহ নাজাশীর মৃত্যুর খবর নবীজী দিয়েছিলেন- হাদিসটি তিনি সাধারণভাবে ফোনে বা মৌখিকভাবে আত্মীয়-স্বজনকে জানানোর উপর প্রয়োগ করেন। সত্যি কি মৃত্যু-সংবাদ উচ্চস্বরে বলা বা মাইকিং করা নিষেধ? তিরমিযীতে বর্ণিত হাদিস এবং সাহাবীদের নিষেধাজ্ঞা সম্বলিত আছার দ্বারা কী বোঝানো হয়েছে?

মহিলা মানুষ মারা গেরে সবাই কি লাশ দেখতে পারবে?

প্রশ্ন (১২১৯৩) : বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে। মুফতী সাহেবের কাছে আবেদন হল, বিষয়টি বিস্তারিতভাবে দলীলসহকারে জানিয়ে বাধিত করবেন।

হিন্দুর মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা জায়েয হবে কি

প্রশ্ন (৯২০১) : আমাদের এলাকা হিন্দু প্রধান এলাকা। অনেক সময় তাদের মৃত্যু সংবাদে মুখ দিয়ে ইন্নালিল্লাহ বের হয়ে আসে। জানতে চাচ্ছি, তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ পাঠ করা যাবে কি?

মৃত ব্যক্তি কি দাফনকারীদের পায়ের আওয়াজ শুনতে পায়

প্রশ্ন (৩৫৬৫) : একজন বক্তার মুখে শুনেছি যে, মৃত ব্যক্তিকে দাফন করে লোকেরা যখন চলে যায় তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আসলেই কি মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার আওয়াজ শুনতে পায়?

মরণব্যাধিতে আক্রান্ত ব্যক্তির তওবা কবুল হবে কি

প্রশ্ন (২৯৯৭) : আমাদের এলাকার এক ব্যক্তি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার বলেছেন তার হাতে আর সময় বেশি নেই। উক্ত ব্যক্তি জীবনে অনেক খারাপ কাজ করেছে। এখন সে চাচ্ছে তওবা করতে। প্রশ্ন হল, মরণব্যাধিতে আক্রান্ত থাকা অবস্থায় উক্ত ব্যক্তির তওবা কবুল হবে কি?