শিল্প সাহিত্য সংস্কৃতি

চিত্ত বিনোদনের উদ্দেশ্যে স্বামী-স্ত্রী লুডু খেলায় লিপ্ত হওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৭৬৫৬) : স্ত্রীকে খুশি করার লক্ষ্যে স্বামী স্ত্রীর সাথে খোশ-আলাপে লিপ্ত হওয়া শরিয়তের পছন্দনীয়। তাই চিত্ত বিনোদনের উদ্দেশ্যে স্বামী-স্ত্রী লুডু খেলায় লিপ্ত হওয়া বৈধ হবে কি?

টাকার বিনিময়ে টুর্নামেন্ট খেলা যাবে কি

প্রশ্ন (৭৪৩৮) : আমাদের এলাকায় টাকার বিনিময়ে ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়। সব দলের প্রত্যেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়। যারা বিজয়ী হয় তাদেরকে সে টাকা দিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এটি কি বৈধ?

কেরাম বোর্ড ও লুডু খেলার বিধান কী

প্রশ্ন (৭৪২২) : মুহতারাম চিত্তবিনোদনের নিমিত্তে আয়োজিত ঘরোয়া খেলাধুলার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় খেলা হল কেরাম বোর্ড এবং লুডু। তবে বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের যুগে অনেকেই আজ এমন যান্ত্রিক খেলায় চিত্তের বিনোদন খোঁজে যাতে পদস্খলনেরও সমূহ আশঙ্কা রয়েছে। আমার জিজ্ঞাসা হল, চিত্ত বিনোদনের পাশাপাশি সন্তানরা যেন যান্ত্রিক খেলায় পদস্খলনের শিকার না হয় এ উদ্দেশ্যে কেউ যদি ঘরোয়া পরিবেশে সন্তানদের নিয়ে লুডু বা ক্যারামবোর্ড খেলতে চায় তবে কি তা বৈধ হবে?

গানের কনসার্টের জন্য মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেওয়া জায়েয হবে কি

প্রশ্ন (৭৩৪৫) : আমার একটি সাউন্ড ডেক্স এর দোকান আছে। এখানে মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেয়া হয়। আমার দোকান থেকে মাদ্রাসার হুজুররাও বিভিন্ন ওয়াজ মাহফিলে ও অনুষ্ঠানে মাইক, বড় বড় স্পিকার ভাড়া নেয়। আবার কলেজের ছাত্ররাও বিভিন্ন কনসার্ট ও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো ভাড়া নেয়। এখন আমার প্রশ্ন হলো, কলেজের এসব অনুষ্ঠানে আমার মাইক ও স্পিকার ভাড়া দেয়াতে ইসলামে কোনো সমস্যা আছে কি?

ভিডিও গেম খেলা কি বৈধ

প্রশ্ন (৬২০৮) : বর্তমানে বিভিন্ন ধরণের ভিডিও গেম ইন্টারনেটে পাওয়া যায়। জানতে চাচ্ছি, এই গেমগুলো খেলা যাবে কি?

সরকারি কারেন্ট দিয়ে ব্যাডমিন্ট খেলা যাবে কি

প্রশ্ন (৬১১৫) : শীতকালে রাতের বেলা আমরা ব্যাডমিন্ট খেলে থাকি। সরকারি ট্রান্সমিটার থেকে লাইন টেনে লাইট জ্বালানোর ব্যবস্থা করা হয়। জানতে চাচ্ছি, এভাবে সরকারি লাইন দিয়ে লাইট জ্বালিয়ে খেলা যাবে কি?

কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৭২৩) : আমি কারাতে শিখেছি। আগামী সপ্তাহে ভারতে নারীদের কারাতে প্রতিযোগিতা আছে। আমি সেখানে অংশগ্রহণ করতে চাচ্ছি। প্রশ্ন হল, আমার জন্য অংশগ্রহণ করা কি বৈধ হবে?