ইসলামী আখলাক বা ব্যক্তিত্ব

একই কসমের কথা একাধিকবার বললে কি একাধিক কাফ্ফারা দিতে হবে?

প্রশ্ন (১২৮৯০) : একবার আমি আমার ছোট ভাইয়ের সাথে রেগে গিয়ে একটি বিষয়ে কসমের নিয়তে বলে ফেলি যে, আমি কাজটি করব না। পরের দিন সে আবার প্রসঙ্গটি উঠালে আমি গুরুত্ব বুঝানোর জন্য আবারো কসম করে একই কথা বলি। এমনভাবে অন্য একজনের সাথে আলাপকালে ঐ বিষয়ে একই ধরনের কসম করি। কিন্তু পরে ঐ ছোট ভাইয়ের চাপাচাপিতে বাধ্য হয়ে কাজটি করে ফেলি। এখন জানার বিষয় হল, এখন আমাকে কি প্রত্যেকবার কসমের জন্য আলাদা আলাদা কাফফারা দিতে হবে, না সবক’টির জন্য একটা কাফফারা দিলেই হয়ে যাবে?

দাড়ি এক মুষ্ঠির বেশি হলে কাটা যাবে কি?

প্রশ্ন (১২৮১১) : ১. আমরা জানি, দাড়ি একমুষ্ঠির বেশি হলে অতিরিক্তি অংশ কাটার অনুমতি আছে। এখন চাপদাড়িবিশিষ্ট কারো যদি চোয়ালের দাড়ি একমুষ্ঠির কম থাকে কিন্তু থুতনির দাড়ি একমুষ্ঠি পরিমাণ হয়ে যায় তাহলে সে কি থুতনির অংশের একমুষ্ঠির অতিরিক্ত দাড়ি কাটতে পারবে? কারণ সাধারণত চোয়ালের দাড়ির তুলনায় থুতনির দাড়ি দ্রুত বাড়ে। ২. একমুষ্ঠির চেয়ে ছোট দাড়ি যদি কোনো পাশে অন্য পাশের তুলনায় অস্বাভাবিক বেড়ে অসুন্দর হয়ে যায় তাহলে সুন্দর করার জন্য সবদিকে সমান করে ছেটে ফেলার অনুমতি আছে কি?

ইসলাহী পরামর্শ

প্রশ্ন (১১৪৮০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি দ্বীনের পথে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র। প্রশ্ন ১. আমি মেয়েদের থেকে নিজেকে যথাসাধ্য দূরে রাখার চেষ্টা করি। একটা মেয়েকে আমার তিন বছর ধরে ভালো লাগে কিন্তু তাকে কখনো সরাসরি সাক্ষাৎ হয়নি। তার সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়। সে আমায় এক বান্ধবীর ছোট বোনের বান্ধবী। মেয়েটা খুব ভালো সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। হঠাৎ কিছুদিন ধরে কেন জানি তার জন্য মনের ভিতর একটু আবেগ কাজ করছে। তার কথা খুব মনে পড়ে। তার সাথে সরাসরি রিলেশনে যাওয়ার ব্যাপারে প্রেমের ব্যাপারে কথা বলি না। নিজের ভেতরে অনুভূতিগুলো আটকে রেখেছি। আমি তাকে পছন্দ করি। এ বিষয়টি সে তার বান্ধবী থেকে জানতে পেরেছে । সে আমার সাথে রিলেশনে যাওয়ার ব্যাপারে আগ্রহী না । এই যে অনুভূতি এর জন্য কি আমার কোন গুনাহ হবে? যদি গুনাহ হয় তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রশ্ন ২. আমি কিভাবে আল্লাহকে ভালোবাসবো? অন্তরে শুধু তারই ভালোবাসা থাকবে? কিভাবে মুক্তাকী বান্দা হবো? শুনেছি কেয়ামতের দিন উত্তম চরিত্রবান ব্যক্তি আশ্রয় ‌ পাবে। কিভাবে আমার চরিত্রকে আমি উত্তম বানাবো, যার ফলশ্রুত আমি মহান আল্লাহ তাআলার আরশে আজীমে আশ্রয় পাবো ।

বক্তাদের জন্য কর্কশ ভাষা ব্যবহার করা কি ঠিক

প্রশ্ন (৮৬৮৯) : বর্তমান ওয়াজ মাহফিলগুলোতে দেখা যায়, কিছু কিছু বক্তা শ্রোতাদের সাথে খুব কর্কশ আচরণ করেন। বিভিন্নভাবে কথার মাধ্যমে হেয় প্রতিপন্ন করে। জানতে চাচ্ছি, এমনটি করা তাদের জন্য কি উচিৎ হচ্ছে?

খেজুর কেনার পূর্বে যাচাইয়ের জন্য এক দুটি খেয়ে দেখা যাবে কি

প্রশ্ন (৭৮৮৩) : আমাদের মসজিদের সামনে এক লোক খেজুর বিক্রি করে। তার কাছ থেকে অনেকে এক দুটি খেজুর খেয়ে দেখে। এরপর ইচ্ছা হলে কিনে ইচ্ছা হলে কিনে না। তাদের জন্য এভাবে খাওয়া জায়েয আছে কি?

আল্লাহর নাম উচ্চারণ না করলে কি কসম হয়

প্রশ্ন (৬৫৯৬) : কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ না করে, বরং শুধু এতটুকু বলে যে, আমি কসম করছি, তাহলে এর দ্বারা কি তার কসম সংঘটিত হবে? উত্তরটি দ্রুত জানা প্রয়োজন।

দ্বীনী আলোচনার শুরুতে মিউজিক যুক্ত করা যাবে কি

প্রশ্ন (৫৫১০) : বর্তমানে অনেক বক্তাকে দেখা যায় তারা তাদের ভিডিও আলোচনার শুরুতে মিউজিক যুক্ত করে থাকেন। জানতে চাচ্ছি, এভাবে মিউজিক যুক্ত করা কতটুকু শরিয়ত সম্মত?

মেডিটেশন বৈধ কি

প্রশ্ন (৫১৪০) : বর্তমানে প্রচলিত যে মেডিটেশন আছে এগুলো বৈধ হবে কি?