মান্নতের রোযার সংখ্যা অনির্দিষ্ট থাকলে কয়টি রোযা রাখতে হবে

প্রশ্ন (৯৪৯৭) : আমি একবার মান্নত করেছিলাম, যদি পরীক্ষায় পাশ করি তাহলে কয়েকটি রোযা রাখব। এখন আমি পরীক্ষায় পাশ করেছি। জানতে চাচ্ছি, মান্নত পূরণে কয়টি রোযা রাখতে হবে?

এ বছরের ইতিকাফের মান্নত পরবর্তী রমযানে আদায় করা যাবে কি

প্রশ্ন (৯৪৩২) : আমি মান্নত করেছিলাম যে, এ বছর রমযানে ১০ দিন ইতিকাফ করব। কিন্তু বিশেষ কারণে ইতিকাফ করতে পারিনি। জানতে চাচ্ছি, আগামী বছরের রমযানে তা কাযা করতে পারব কি?

মান্নতের মাংস গরিবরা ধনীদেরকে দিতে পারবে কি

প্রশ্ন (৯৩৪২) : আমি শুনেছি, মান্নতের মাংসের হকদার গরিবরা। আমি জানতে চাচ্ছি, গরিব ব্যক্তি মান্নতের মাংস গ্রহণ করার পর যদি কোনো ধনী ব্যক্তিকে হাদিয়া দেয় তাহলে সে তা গ্রহণ করতে পারবে কি?

মান্নতকৃত গরু দ্বারা ঋণ পরিশোধ করা যাবে কি

প্রশ্ন (৯৩৩৮) : একজন ব্যক্তি একটি গরু কুরবানী করার মান্নত করেছে এবং সেই নিয়তে একটি গরু ক্রয় করেছে। কিন্তু বর্তমানে সে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। সে জানতে চাচ্ছে, সে কি উক্ত গরু বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবে?

কুরবানীর খাসি দেওয়ার মান্নত করলে কী হবে

প্রশ্ন (৯৩২৬) : জনৈকা নারী মান্নত করেছে যে, তার সন্তান যদি সুস্থ হয় তাহলে সে কুরবানীর ঈদে একটি খাসি জবাই করবে। জানতে চাচ্ছি, এটা কি কুরবানী হিসেবে গণ্য হবে নাকি মান্নত হিসেবে গণ্য হবে?

আল্লাহর ওয়াস্তে কুরবানী দিব বললে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৯৩০৬) : আমাদের একটি গরু অসুস্থ হওয়ায় আমার বাবা বলে, গরুটি যদি সুস্থ হয় তাহলে আল্লাহর ওয়াস্তে তা কুরবানী করব। জানতে চাচ্ছি, এটা কি মান্নত হবে? উক্ত গরুর মাংস কি আমরা খেতে পারব?

মেয়ের হাত দিয়ে ছাগল ছেড়ে দেওয়ার মানত আদায় করতে হবে কি

প্রশ্ন (৯০৫৯) : আমার মেয়ে অসুস্থ হলে তার মা মানত করে যে, মেয়ে সুস্থ হলে তার হাত দিয়ে একটি ছাগল ছেড়ে দিবে। জানতে চাচ্ছি, মেয়ে সুস্থ হলে উক্ত সানত আদায় করতে হবে কি?

মানত করলেই কি তা পূরণ করতে হয়

প্রশ্ন (৮৬৯৬) : আমি মানত করেছিলাম যে, আমার চাকরি হলে আমি এক হাজার টাকা গরিবদেরকে দান করব। কিন্তু চাকরিটা আমার হয়নি। প্রশ্ন হল, এখন কি আমাকে এক হাজার টাকা দান করতে হবে?

উদ্দেশ্য হাসিল না হলে কি মানত পূরণ করতে হবে

প্রশ্ন (৮৬৭৩) : আমি মানত করেছিলাম যে, আমি যদি এসএসসিতে এ প্লাস পাই তাহলে তিনটা রোযা রাখব। কিন্তু এসএসসিতে এ প্লাস পাইনি। জানতে চাচ্ছি, আমার উক্ত মানত পূরণ করা কি আবশ্যক?

জাতীয় মসজিদে নামাজ পড়ার মানত করলে অন্য কোথাও পড়া যাবে কি

প্রশ্ন (৭৭৩৭) : একবার কোন এক প্রসঙ্গে আমি মানত করেছিলাম, যদি আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন তাহলে জাতীয় মসজিদে দুই রাকাত নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঐ সমস্যা থেকে মুক্তি দান করেন। এখন কি আমাকে জাতীয় মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে?

মাযারে টাকা পয়সা দান করার মানত করা যাবে কি

প্রশ্ন (৭৪৫১) : আমি একটি বিপদে পড়লে মানত করি যে, বিপদ থেকে উদ্ধার পেলে শাহজালাল (রহ.) এর সন্তুষ্টির জন্য তার মাযারে দশ হাজার টাকা দান করব। আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। এখন আমার কি সেই দশ হাজার টাকা দান করতে হবে?

মানতের গোশত কি করবে

প্রশ্ন (৭৪৫০) : আমার এক চাচা একটি গরু মানত করেছেন। জানার বিষয় হলো, এই গরুর গোশত তিনি কী করবেন?

নির্দিষ্ট মসজিদে মানত আদায় করা কি জরুরি

প্রশ্ন (৭১৬৮) : আমি মানত করেছিলাম যে, আমার মনের আশা পূর্ণ হলে বাসার পাশের মসজিদে দুই রাকাত নামাজ পড়ব। পরবর্তীতে আমার মনের আশা পূর্ণ হয়। কিন্তু আমরা ঐ এলাকা ছেড়ে এখন গ্রামে চলে গিয়েছি। এখন কি আমাকে ঐ মসজিদে গিয়েই মানত পূর্ণ করতে হবে না যে কোন মসজিদে পড়ার দ্বারা মানত আদায় হয়ে যাবে?