হালাল ও হারাম

বাবার সুদের কারণে ছেলেও গুনাহগার হবে

প্রশ্ন (১০৪৫৩) : আমার শ্বশুর সুদের ভিত্তিতে ঋণ নিয়েছিলেন। তিনি তা পরিশোধ করে যেতে পারেননি। বর্তমানে আমার স্বামী তা পরিশোধ করছেন। জানতে চাচ্ছি, তিনি কি উক্ত কারণে গুনাহগার হবেন?

ক্যাশআউটের পর অবশিষ্ট টাকা কী করবে

প্রশ্ন (১০৪৪৩) : আমার বিকাশে অন্যের টাকা আসে। যারা পাঠায় তারা খরচসহই পাঠায়। দেখা যায়, ক্যাশআউটের পর ১.১৪ পয়সার মত থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা কী করব?

সবজির পিজ্জা খাওয়া যাবে কি

প্রশ্ন (১০৩৬৪) : আমি ইতালি থাকি। আমার কর্মস্থলের পাশে এক রেস্টুরেন্ট আছে। আমি দুপুরে সেখানে লাঞ্চ করি। সেই রেস্টুরেন্টে শুকরের মাংসের পিজ্জা বিক্রি করা হয়। আমি এমন পিজ্জা খাই যেগুলো শুধু সবজি দিয়ে তৈরি। জানতে চাচ্ছি, উক্ত পিজ্জা খাওয়া বৈধ হবে কি?

সফটওয়্যার নিয়ে হারাম কাজ করলে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৬৩) : আমি একজন সফটওয়্যার নির্মাতা। আমি সেগুলো বিক্রি করে থাকি। কেউ যদি আমার কাছ থেকে ক্রয় করে হারাম কাজে ব্যবহার করে তাহলে আমার গুনাহ হবে কি?

বাজার থেকে ঘিলা কলিজা কেনা যাবে কি

প্রশ্ন (১০৩৬০) : বাজারে মুরগীর ঘিলা কলিজা কেজি হিসেবে বিক্রি হয়। কিন্তু জানা নেই যে, এগুলো কোন মুরগী থেকে এসেছে। জানতে চাচ্ছি, এসব ঘিলা কলিজা কেনা যাবে কি?

বন্ধুর কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৫৯) : আমার বন্ধুর একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে প্রহরী পদে। কিন্তু সে আমাকে বলেছে যে, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তার চাকরি হয়েছে নিম্ন অফিসার পদে। জানতে চাচ্ছি, তার কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি?

জবাইয়ের ব্যাপারে জানা না থাকলেও কি কলিজা কেনা যাবে

প্রশ্ন (১০৩৫৮) : বাজারে গরুর কলিজা আলাদা কিনতে পাওয়া যায়। কিন্তু যে গরু থেকে তা নেওয়া হয়েছে তা শরয়িভাবে জবাই হয়েছে কিনা তা তো জানা নেই। জানতে চাচ্ছি, উক্ত কলিজা কেনা যাবে কি?

অমুসলিম হলের মুরগী মাংস খাওয়া যাবে কি

প্রশ্ন (১০৩৫৫) : আমাদের হলে অমুসলিমদের জন্য একটি হল আছে। সেখানে তাদের খাবারের জন্য মুরগীর মাংস রান্না হয়। জানতে চাচ্ছি, আমাদের মুসলমানদের জন্য সেখান থেকে মুরগীর মাংস কিনে খাওয়া বৈধ হবে কি?

বায়োডাটার তথ্য দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০২৫০) : আমার একটি ফেসবুক গ্রুপ আছে। সেখানে আমি পাত্র-পাত্রীদের বায়োডাটা পোস্ট করে থাকি। বিবাহ করতে ইচ্ছুক তারা সেখান থেকে বায়োডাটা পছন্দদ করে ফ্যামিলির সাথে যোগাযোগ করে। আমি প্রতিটি বায়োডাটার বিনিময়ে পাত্র পাত্রীদের কাছ থেকে ১০০ টাকা নিয়ে থাকি। প্রশ্ন হল, আমার এই ইনকাম বৈধ হচ্ছে কি?

পশু পাখির আকৃতির বেলুন ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০২৪৮) : বর্তমানে রাস্তা-ঘাটে কিছু গ্যাস বেলুন পাওয়া যায় যেগুলো বিভিন্ন পশু পাখির আকৃতির হয়ে থাকে। জানতে চাচ্ছি, বাচ্চাদেরকে এমন বেলুন কিনে দেওয়া যাবে কি?

দারাজের মিস্ট্রি বক্স কেনা যাবে কি

প্রশ্ন (১০২৪৭) : দারাজ অনলাইন শপে একটি অফার আছে। তা এমন যে, একেবারে স্বল্প টাকার বিনিময়ে লটারির মাধ্যমে মিস্ট্রি বক্স কেনা যায়। তাতে কি পণ্য থাকবে তা নির্দিষ্ট নয়। তবে পণ্য থাকবে সেটা সুনিশ্চিত। কেউ লটারিতে তা না পেলে টাকা ফেরত দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মিস্ট্রি বক্স কেনা যাবে কি?