হালাল ও হারাম

যার ইনকাম হালাল নয় এমন ব্যক্তির সাথে লেনদেন করার বিধান কি?

প্রশ্ন (১২৪২৯) : আমাদের এক বন্ধুর ‘রেডি ফ্ল্যাট’ বিক্রির ব্যবসা আছে। তিনি নিজে ধার্মিক এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলতে সচেষ্ট। কিন্তু কখনো কখনো তাকে এমন ক্রেতার সম্মুখীনও হতে হয়, যার ব্যাপারে নিশ্চিত জানা থাকে যে, তার রোজগার হালাল নয়। যেমন, সে কোনো সুদী ব্যাংকে কর্মরত ইত্যাদি। জানা কথা, যে টাকা সে ফ্ল্যাটের মূল্য হিসাবে দেবে তা হারাম। এ অবস্থায় তার সঙ্গে লেনদেন বৈধ হবে কি? জানালে কৃতজ্ঞ থাকব।

অনেকগুলো মুরগি একসাথে জবাই করলে কি সবগুলোর ক্ষেত্রে বিসমিল্লাহ বলা জরুরি?

প্রশ্ন (১২৪২৩) : আমাদের বাসার পাশে একটি বিয়ের অনুষ্ঠান হয়। তাতে এক বাবুর্চি অপর আরেকজনের সহযোগিতায় সব মুরগি জবাই করে। কিন্তু সে প্রত্যেকটি মুরগি জবাই করার সময় ‘বিসমিল্লাহ’ বলেনি। শুরুতে কিছুক্ষণ বিসমিল্লাহ বলেছে, এরপর মাঝে মাঝে বলেছে। এমনটি দেখে আমি আপত্তি করলে সে বিষয়টি হালকাভাবে নেয় এবং উল্টা যুক্তি দিয়ে আমাকে বলে, ‘একজনই তো সব জবাই করছে, আর একজন সব জবাই করলে প্রতিবার ‘বিসমিল্লাহ’ না বললেও চলে।’ আমার প্রশ্ন হল, তার যুক্তিটি কি ঠিক, এক ব্যক্তি অনেক মুরগি জবাই করলে কি প্রত্যেক মুরগির জন্য বিসমিল্লাহ বলা আবশ্যক নয়, এতে কি কোনো ছাড় আছে? নতুবা যেসমস্ত মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়নি, তা খাওয়ার হুকুম কী? সঠিক বিষয়টি জানিয়ে কৃতজ্ঞ করবেন।

প্রাণীর ছবিবিশষ্ট জামা পরিধান করার বিধান কি?

প্রশ্ন (১২৪১২) : আমি কলেজে পড়ি। আমার বন্ধুদের অনেককেই বিভিন্ন প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরতে দেখা যায়। তারা খুব আগ্রহের সাথে এ ধরনের কাপড় কিনে পরিধান করে এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়াও বাজারে বিভিন্ন পণ্যের গায়ে প্রাণীর ছবি থাকে যেমন মগ, গ্লাস, প্লেট ইত্যাদি। বন্ধুদের অনেকেই এসকল পণ্য ব্যবহার করে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিফট করে। হুজুরের কাছে জানার বিষয় হল, প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরিধান করা এবং এধরনের বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় ও ব্যবহারের শরয়ী বিধান কী? মাসআলাটির সমাধান জানালে খুবই উপকৃত হব।

মৃত মুরগি বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (১২৪০৪) : আমাদের একটি মুরগিফার্ম আছে। প্রায় প্রতিদিন তাতে কিছু মুরগি মারা যায়। জনৈক মাগুর মাছচাষী সেই মুরগিগুলো স্বল্পমূল্যে আমাদের থেকে কিনে নিয়ে যায়। মুফতী সাহেবের কাছে জিজ্ঞাসা হল, আমরা কি এই মৃত মুরগিগুলো বিক্রি করতে পারব?

বারে (মদের দোকানে) চাকরি করা কি জায়েয আছে?

প্রশ্ন (১২৩৯৪) : আমি একটি বারে চাকরি করি। ডিউটির সময় পরিবেশন করতে গিয়ে মাঝে মাঝে ইউনিফর্মে মদ লেগে যায়। একদিন ইউনিফর্মে কিছু মদ লেগে থাকা অবস্থায় নামাযের জন্য মসজিদে প্রবেশ করছিলাম। মুআযযিন সাহেব সেটা দেখে বললেন, মদ নাপাক, তা কাপড়ে লাগলে নামায হবে না। আমি জানতে চাচ্ছি, মুআযযিন সাহেবের এই কথা কি ঠিক যে, মদ নাপাক? আমার নামায কি সত্যি শুদ্ধ হয়নি? না হলে এখন আমার করণীয় কী?

কারো হালাল-হারাম মিশ্রিত ইনকাম থেকে নিজের ভরণ-পোষণ গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৩৭৬) : আমার বাবা-মা দুজনেই ইন্তিকাল করেছেন। একজন মেয়ে হিসাবে আমি নানীর অধীনে থাকি। আমার খাবার-দাবারসহ আনুষঙ্গিক সকল খরচ তিনিই বহন করেন। আমার জানামতে তার উপার্জনের একটা অংশ হারাম। তবে তা অর্ধেকের কম। আমি ব্যক্তিগতভাবে হালাল-হারাম মেনে চলার চেষ্টা করি। তাই হারাম উপার্জন পরিহার করার ব্যাপারে নানীকে অনেক বুঝিয়েছি। প্রতিউত্তরে তার বক্তব্য হল, গুনাহ হলে আমার হবে, তুমি এ ব্যাপারে দায়মুক্ত। এ অবস্থায় কি আমার জন্য তার পরিবারে খাওয়া ও তার থেকে ভরণ-পোষণ গ্রহণ করা জায়েয হবে? উল্লেখ্য, বর্তমানে আমার বয়স ১৮ বছর। নিজ খরচ চালানোর মত এ ছাড়া আমার অন্য কোনো ব্যবস্থা নেই।

অবৈধ পথে উপার্জন করা টাকার বিধান।

প্রশ্ন (১২৩৩১) : এক ব্যক্তি অনিয়ম করে কিছু টাকা আয় করেছে, যা সরকারি ফান্ডে জমা করা উচিত ছিল। কাজটি অন্যায় বোধোদয় হওয়ার পর ঐ টাকা সরকারি ফান্ডে জমা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেয়। আমি দীর্ঘদিন খোঁজ-খবর নিয়ে টাকাগুলো সরকারি কোনো ফান্ডে জমা দেয়ার দৃশ্যমান কোনো উপায় খুঁজে পাইনি। এছাড়া সরকারের কোনো জনকল্যাণমূলক কাজে (যেমন রাস্তা মেরামত, টিউবওয়েল বসানো ইত্যাদি) ব্যয় করার সুযোগও খুঁজে পাইনি। তাই কয়েকজন অত্যন্ত গরীব অসহায় রোগীর তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঐ টাকা থেকে কিছু টাকা খরচ করেছি। বাকি টাকা এ ধরনের অসহায় রোগীর চিকিৎসা বা অসহায় এতীমগণের ভরণ-পোষণ বা গরিব নতুন মুসলমানকে সাহায্য করে খরচ করতে চাই। কেননা আমার মনে হয়, এসকল খাতে খরচ করাও সরকারের দায়িত্ব। এই টাকা এইভাবে খরচ করা ঠিক হবে কি না দয়া করে জানাবেন। এছাড়া অন্য কোনো সহজ উপায় থাকলে মেহেরবানী করে জানাবেন।

ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা পাওয়ার পূর্বে সে টাকা তার কাছে বিনিয়োগ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২০৫১) : আমার এক আত্মীয় ৫ মাসের কথা বলে আমার থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন। ঋণের মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগে। কিন্তু এখনো তিনি তা পরিশোধ করেননি। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের পরামর্শে আমি তার সাথে চুক্তি করি যে, আপনার কাছে আমার যে এক লাখ টাকা আছে তা আপনি ব্যবসায় খাটান। এর থেকে যা লাভ আসবে তার অর্ধেক আপনি নিবেন আর অর্ধেক আমাকে দেবেন। আমাদের উক্ত চুক্তি কি সহিহ হয়েছে?

যে প্রাণী বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয় তা অমুসলিমদের কাছে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২০৫০) : আমার খালাতো ভাইয়ের আমেরিকাতে একটি সুপার শপ আছে। আমেরিকার একটি কোম্পানি নিয়মিত তাতে হিমায়িত মুরগি সাপ্লাই দেয়। উক্ত কোম্পানিতে ইসলামী পদ্ধতি অনুযায়ী ‘বিসমিল্লাহ’ বলে মুরগি জবাই করা হয় না। তবে সুপার শপে এ মুরগিগুলো যদি মুসলমানদের কাছে বিক্রি করা না হয়; বরং অমুসলিম ক্রেতাদের কাছে এসব মুরগি বিক্রয় করা হয়। তাহলে তা কি জায়েয আছে? এবং এ থেকে অর্জিত মুনাফা কি হালাল হবে?

ড্রামে উঠিয়ে রাখার পর মাছ মারা গেলে খাওয়া যাবে কি

প্রশ্ন (১১৮৭৯) : আমি মাছের ব্যবসা করি। পুকুর থেকে মাছ ধরে ব্যবসার উদ্দেশ্যে বড় একটি ড্রামে পানি দিয়ে তা জিইয়ে রাখি। কিছু কিছু মাছ এতে মারা যায়। জানতে চাচ্ছি, সেগুলো খাওয়া যাবে কি?

পঁচা নারিকেল ফেরত নেওয়া কি জরুরি

প্রশ্ন (১১৭৮১) : কিছুদিন আগে আমি বাজার থেকে তিনটি নারিকেল কিনে আনি। বাসায় ভাঙ্গার পর দেখি তিনটাই নষ্ট। দোকানদারের কাছে নিয়ে গেলে সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। জানতে চাচ্ছি, তার জন্য কি টাকা ফেরত দেওয়া জরুরি ছিল?

দুধে ছাগলের লেদা পড়লে তা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১৭৮০) : আমি ছাগলের দুধ দোহন করে তা বাজারে বিক্রি করি। দুধ দোহনের অত্যন্ত সতর্ক থাকি যেন ছাগলের লেদা দুধে না পড়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো এক দুটি দুধে পড়ে যায়। সাথে সাথে তা উঠিয়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত দুধ বাজারে বিক্রি করা যাবে কি?

একাধিক প্রাণী একসাথে জবাই করার বিধান।

প্রশ্ন (১১৭৬১) : আমি একটি মুরগির দোকানের কর্মচারী। আমাদের দোকানে মাঝে মাঝে বড় অর্ডার আসে। একসাথে ১০০ বা তার বেশি মুরগি জবাই করে বিক্রি করতে হয়। তখন আমি প্রথম কয়েকটি ‍মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলে বাকি গুলো বিসমিল্লাহ বলা ছাড়াই জবা্ই করি। এখন আমার জানার বিষয় হলো, আমার এভাবে জবাই করা কি ঠিক আছে?

মুরগি জবাই করার পর পানিতে পড়ে মারা গেলে কি খাওয়া বৈধ হবে?

প্রশ্ন (১১৭০৫) : আমি একটা রেস্টুরেন্টের মালিক। আমার রেস্টুরেন্টে প্রতিদিন প্রায় এক-দেড় শ মুরগি জবাই করতে হয়। মুরগিগুলো আমরা কিনে এনে নিজেরা জবাই করি। আমরা যেখানে মুরগিগুলো জবাই করে থাকি সেখানে একটি পুকুর আছে। প্রায় সময় জবাই করার পর মুরগি ছেড়ে দিলে পুকুরে গিয়ে পড়ে মারা যায়। এখন জানার বিষয় হলো, পানিতে পড়ে মারা গেলে কি ঐ মুরগি খাওয়া বৈধ হবে?

প্রেম করা হারাম

প্রশ্ন (১১৬৩৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রেম করা হারাম কেন?