শিক্ষা ও জ্ঞান সংক্রান্ত অন্যান্য

বৃত্তি গ্রহণের জন্য ছবি তোলা যাবে কি

প্রশ্ন (১০২৮৫) : বোর্ড পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদেরকে সরকার কর্তৃক প্রতিমাসে একটি অ্যামাউন্ট দেওয়া হয়। তা কালেকশনের জন্য প্রতিটি স্টুডেন্টকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে ছবি দিতে হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে ছবি তোলা যাবে কি?

ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্র হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (১০২৫১) : আমি এক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় স্টুডেন্ট হিসেবে বাসে হাফ ভাড়া দিয়েছিলাম। কিন্তু কোনো এক কারণে আর ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি এবং পড়াশোনা আর করা হয়নি। জানতে চাচ্ছি, সে সময় হাফ ভাড়া দেওয়াটা কি বৈধ হয়েছিল? সেটা কি ধোঁকা ছিল?

শিক্ষা সফর কি বৈধ

প্রশ্ন (৯৮৮৫) : শিক্ষা সফর কি বৈধ? বন্ধুরা মিলে শিক্ষা সফরে যেতে চাচ্ছি।

ভাষা শিক্ষার জন্য অনলাইনে পুরুষদের সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (৯৮০৬) : আমি একজন মেয়ে। ইংরেজি একটি কোর্স করছি অনলাইনে। আমি যদি ভাষা শিক্ষার উদ্দেশ্যে অনলাইনে কোনো পুরুষের সাথে ইংরেজিতে কথা বলি তাহলে কি তা বৈধ হবে?

বহুনির্বাচনি প্রশ্নের ভুল উত্তর দিলে মিথ্যা হবে কি

প্রশ্ন (৯৮০৫) : পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নে চারটি অপশন থাকে। আমি যদি উত্তর না জেনে ধারণা করে যে কোনো একটি অপশন সিলেক্ট করি তাহলে তা কি মিথ্যার অন্তর্ভুক্ত হবে?

প্রাক্টিসের জন্য অনলাইনে করভারসেশন করা যাবে কি

প্রশ্ন (৯৮০৪) : আমি অনলাইনে একটি ইংরেজি কোর্স করছি। সেখানে প্রতি ক্লাসে সবাইকে ইংরেজিতে কনভারসেশন করতে হয়। সেখানে নারী পুরুষ সবাই কোর্সে অংশগ্রহণ করে থাকে। জানতে চাচ্ছি, আমি কনভারসেশন করতে পারব কি?

অসুস্থতার কারণে নকল করা যাবে কি

প্রশ্ন (৮১৬৬) : আমার ক্লাসের একজন ভালো ছাত্র দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। সামনে পরীক্ষা। সে পরীক্ষার কোনো প্রস্তুতি নেয়নি। পরীক্ষায় ফেল করলে পরবর্তী ক্লাসে সে উত্তীর্ণ হতে পারবে না। জানতে চাচ্ছি, সে কি নকল করে পরীক্ষা দিতে পারবে?

অনলাইন ক্লাসের অডিও ইউটিউবে আপলোড করা যাবে কি

প্রশ্ন (৭৯৫২) : বর্তমানে নারীরা অনলাইনের মাধ্যমে দ্বীন শিক্ষা লাভ করছেন। নারী শিক্ষিকার মাধ্যমে সেই দ্বীন শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা হয়। জানতে চাচ্ছি, নারী শিক্ষিকাদের ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা যাবে কি?

বাবার নির্দেশ না মেনে মাদরাসায় ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (৬৯১৬) : আমি কলেজে পড়ছি। কিন্তু ইসলামের ব্যাপারে আমার তেমন জ্ঞান নেই। তাই আমি চাচ্ছি, মাদরাসায় ভর্তি হতে। কিন্তু আমার বাবা রাজি নয়। এখন আমি কী করতে পারি?

পিতামাতার অনুমতি ছাড়া ফরজ ইলম শিখতে গেলে কি তা অবাধ্যতা হিসেবে বিবেচিত হবে

প্রশ্ন (৬৯০৬) : আমি মুসলমান। কিন্তু দুঃখজনক সত্য হল, আমার বাবা মা আমাকে দ্বীন সম্পর্কে কিছুই শেখাননি। এখন আমি একটা অনলাইন একাডেমিতে ইলম শিখছি। কিন্তু আমার বাবা-মা এতে অসন্তুষ্ট। তারা ভাবছে, আমি জঙ্গী হয়ে যাচ্ছি। ইত্যাদি। তো আমি যদি এই ইলম শেখা কন্টিনিউ করি তাহলে কি আমি পিতামাতার অবাধ্য হিসেবে গণ্য হব?

ইলমে দ্বীন শিক্ষা করতে পিতামাত বাধা দিলে তা মানা কি জরুরি

প্রশ্ন (৬৮৮৯) : আমার নাম তাবাস্সুম। আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি। এতদিন দ্বীনের বুঝ ছিল না। কিন্তু এখন দ্বীনের বুঝ আসার পর মনে হচ্ছে, আমি দ্বীন সম্পর্কে কিছুই জানি না। এখন আমি ইলমে দ্বীন শিখার ইচ্ছা করলে আমার বাবা তাতে রাজি হচ্ছেন না। আমার জন্য কি তার বাধা মানা জরুরি?

কোনো নারীর জন্য কম্বাইন্ড কলেজে পড়াশোনা করা যাবে কি

প্রশ্ন (৬৩৯২) : আমার ফাতেমা। আমি ঢাকার এক ভালো এক কলেজে চান্স পেয়েছি। কিন্তু তাতে সহশিক্ষা চালু। জানতে চাচ্ছি, আমি কি পরিপূর্ণ পর্দা রক্ষা করে সে কলেজে পড়াশোনা করতে পারব?