উত্তরাধিকার সংক্রান্ত অন্যান্য

যে নারী পুরুষের মিরাস নীতি মানে না সে কি কাফের

প্রশ্ন (৯৫৮১) : যে ব্যক্তি বলে, নারী পুরুষের অর্ধেক পাবে এ বিধান মানি না। বরং তাদেরকে সমান সমান দিতে হবে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তার ঈমান চলে যাবে?

গর্ভস্থ সন্তান মীরাস পাবে কি

প্রশ্ন (৯৫৭৯) : জনৈক ব্যক্তির স্ত্রী গর্ভবতী থাকাবস্থায় সে মারা যায়। জানতে চাচ্ছি, সেই গর্ভস্থ সন্তান উক্ত ব্যক্তির মীরাস পাবে কি?

মৃত ব্যক্তি কি ওয়ারিশ হতে পারে

প্রশ্ন (৮৩৮৭) : শহিদ মিয়ার দুই ছেলে। এক ছেলে মারা গিয়েছে আরও তিন বছর আগে। তার ঘরে দুই সন্তান আছে। আর ছেলের ঘরে তিন সন্তান আছে। তিনি এখনো জীবিত। শহিদ মিয়া দুই মাস আগে মারা গিয়েছে। তার সম্পত্তির কোন অংশ কি তার মৃত ছেলের নামে বরাদ্দ হবে?

ব্যভিচারী থেকে কি তার সন্তান মিরাস দাবি করতে পারবে

প্রশ্ন (৮৩৭৫) : আমার একজন বন্ধু আছে। সে মূলত জিনার সন্তান। তার ব্যভিচারী বাবার অনেক সম্পদ আছে। কিন্তু পিতৃপরিচয় না থাকার কারণে সে তার থেকে কোন সম্পদ পাচ্ছে না। সে কি তার বাবার কাছে সম্পদ দাবি করতে পারবে?

সন্তান মাস্তান-গুণ্ডা হলে তাকে সম্পত্তি থেকে বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৮২৫) : কারও সন্তান যদি একেবারে বখাটে হয়ে যায়, মাস্তান-গুণ্ডা হয়ে যায় এবং সম্পত্তি পেয়ে আরও বেশি লাগামছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে কি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে?

শরিয়তের হুকুম না মানলে কি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে

প্রশ্ন (৭৮২১) : এক ব্যক্তির দুই ছেলে। বড় ছেলে শরিয়তের বিধি-বিধান মানে না। তাই ঐ ব্যক্তি চাচ্ছে, তার মৃত্যুর পূর্বে সমস্ত সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে দিতে। বড় ছেলেকে কোন সম্পত্তি না দিতে। তার জন্য কি এটা বৈধ হবে?

মোবাইলে বিয়ে হওয়ার পর সন্তান জন্ম নিলে সন্তান কি মিরাস পাবে

প্রশ্ন (৬৬৫৮) : এক ব্যক্তি মোবাইলের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করেছে। তার একটি সন্তানও রয়েছে। এখন সে জানতে পেরেছে, মোবাইলের মাধ্যমে হওয়া তাদের বিবাহ সহিহ হয়নি। তাই তার প্রশ্ন হল, তার সন্তান কি বৈধ সন্তান হিসেবে গণ্য হবে? সে কি মিরাসের হকদার হবে?

শুধু মেয়ে থাকলে কতটুকু সম্পদ পাবে

প্রশ্ন (৫৭৮৪) : আমাদের এলাকায় এক ব্যক্তি মারা গিয়েছে। তার একজন মেয়ে ছাড়া দূরে বা কাছের আর কোনো আত্মীয় স্বজন নেই। জানতে চাচ্ছি, তার মেয়ে কতটুকু সম্পদ পাবে?

পেনশনের টাকা পরিত্যক্ত সম্পদের মাঝে গণ্য হবে কি

প্রশ্ন (৫৭৫৩) : সরকারি চাকরিতে সরকারের পক্ষ থেকে প্রতিমাসে সরকারি চাকুরিজীবীকে যে পেনশন দেওয়া হয় তা উক্ত ব্যক্তির মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তির মাঝে গণ্য করা হবে কি?

পেনশনের টাকা কে পাবে

প্রশ্ন (৫৭৪৯) : সরকারি চাকরিতে যে পেনশন দেওয়া, চাকরিজীবী ব্যক্তির মৃত্যুর পর উক্ত পেনশন কে পাবে? সরকারি আইন হিসেবে মৃতের স্ত্রী, নাকি তাতে ওয়ারিসরাও অংশীদার হবে?

পরকিয়ার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান কার মিরাছ পাবে

প্রশ্ন (৫৬৬০) : আমাদের গ্রামে এক পরকিয়ার মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। জানতে চাচ্ছি, সে কার থেকে মিরাছ পাবে? ব্যভিচারী ব্যক্তির, নাকি পরকিয়ায় লিপ্ত নারীর স্বামীর?