ব্যক্তি পরিবার ও সমাজ

বিয়ে সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৬১৬) : আমার প্রতিবেশীর ছেলে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে যায়। মেয়েটি অন্তস্বত্তা হলে তার পরিবার এই বিষয়টি জানতে পারে। পরে পরিবারের চাপাচাপিতে সে সব খুলে বলে। তারপর তার পরিবার ছেলের নামে মামলা করে। এখন মেয়ের পরিবার ঐ ছেলের সাথেই বিয়ে দিতে চায়। জানার বিষয় হল, তাদের বিবাহ সহিহ হবে কি? এবং তাদের দাম্পত্য জীবন সহিহ হবে কি?

ছেলের শাশুড়িকে বিয়ে করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬১৪) : প্রায় এক বছর আগে জসিমের শ্বশুর মারা যায়। এখন জসিমের বাবা তার শাশুড়িকে বিয়ে করতে চাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে তাদের পরস্পরে বিবাহ কি বৈধ হবে?

মায়ের সৎ মামার সাথে বিবাহ জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬০৩) : আমার এক চাচাতো বোনের বিবাহ হয়েছে তার মায়ের সৎ মামার সাথে। সৎ মামা অর্থাৎ এক নানার ঔরসে ভিন্ন নানির ঔরসজাত ছেলের সাথে বিবাহ বৈধ কি না? কুরআন-হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

সন্তানের আকীকা করার দায়িত্ব কার?

প্রশ্ন (১৩৫৯৩) : আকীকা করা মূলত কার দায়িত্ব? বাবার বর্তমানে দাদা, নানা বা অন্য কেউ যদি আকীকা করে তাহলে কি আকীকা আদায় হবে? আর ছোটবেলায় কারো যদি আকীকা না হয়ে থাকে তাহলে বড় হয়ে সে কি নিজের আকীকা নিজে করতে পারবে?

মায়ের ভরণ-পোষণ দেওয়া কি ছেলের উপর আবশ্যক?

প্রশ্ন (১৩৫৮৩) : আমি ছোট থাকতে প্রায় ১৫ বছর আগে আমার বাবা-মায়ের তালাক হয়। তারপর মা ঢাকায় চলে যান এবং বাসা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করেন এবং সে উপার্জন থেকেই নিজের খরচ বহণ করেন। আর আমি আমার বাবার কাছে থাকি। এখনো তিনি ঢাকায় থাকেন। এখন জানার বিষয় হল, মায়ের ভরণ-পোষণের দায়িত্ব কি আমার উপর বর্তাবে? যদি আমি খরচ না দেই তাহলে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।

ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক পতিত হবে?

প্রশ্ন (১৩৫৮০) : আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। কিন্তু আমি কখনো এটা বুঝতে পারি না। তো গতকাল ঘুম থেকে ওঠার পর স্ত্রী বলছে, আমি নাকি ঘুমন্ত অবস্থায় ‘তোমাকে তালাক দিলাম’ কথাটি বলেছি। কিন্তু আমার এমন কিছু মনে পড়ে না। হুযুরের কাছে জানতে চাই, ঘুমের ঘোরে আমি কী বলেছি তা তো জানি না। এক্ষেত্রে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?

ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার উপর?

প্রশ্ন (১৩৫৩৪) : ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার? বাবার যদি সামর্থ্য না থাকে বা যদি বাবা না থাকে তাহলে সে ক্ষেত্রে বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কে বহন করবে?

দুধ পান সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৪৬০) : মালিহা ও ফারহানা আপন বোন। ছোটবেলায় তাদের মা অসুস্থ থাকায় মালিহা কিছুদিন আমার আম্মুর দুধ পান করেছে। এখন ফারহানার সাথে আমার বিয়ের কথা চলছে। জানতে চাই, এ অবস্থায় আমার জন্য ফারহানাকে বিয়ে করা বৈধ হবে কি?

স্ত্রী মারা যাওয়ার পর তার মায়ের সাথে দেখা করা যাবে কি?

প্রশ্ন (১৩৩৯২) : গত কয়েক মাস আগে আমার স্ত্রী মারা যায়। এরপর আমি নতুন বিবাহ করি। জানতে চাই, আমি আমার প্রথম শাশুড়ির সাথে এখন কি দেখা করতে পারব? সঠিক উত্তর জানালে উপকৃত হব।

গরু দিয়ে বাচ্চাদের আকীকা দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৩৮১) : আমার দুই ছেলে ও এক মেয়ে আছে। আমি তাদের জন্য একটি গরু দিয়ে আকীকা করতে চাচ্ছি। পরিবারে অনেকে সংশয় প্রকাশ করে বলছে, গরু দিয়ে আকীকা শুদ্ধ হবে কি? আমার জানার বিষয় হল, গরু দিয়ে কি আকীকা করা জায়েয আছে? বিস্তারিত জানাবেন।

স্ত্রীকে আপু বলে ডাকার বিধান কী?

প্রশ্ন (১৩৩২৪) : আমার এক বন্ধু মাঝেমধ্যে রসিকতার ছলে স্ত্রীকে আপু বলে ডাকে। আমিও দু একদিন আমার স্ত্রীকে আপু বলে ডেকেছি। আমার প্রশ্ন হল, স্ত্রীকে আপু বলে ডাকলে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয় কি?

ছোট সন্তানের ব্যাপারে কে বেশি হকদার?

প্রশ্ন (১৩৩০৯) : আমার নানু বাড়ির সবাই দ্বীনি পরিবেশে বড় হয়েছে। তো আমার ছোট খালার বিয়ে হয় জেনারেল শিক্ষিত এক ফ্যামিলিতে। তাদের মধ্যে সামান্য পরিমাণও ধার্মিকতা নেই। তাছাড়া তাদের ঘরোয়া পরিবেশও ততো ভালো নয়। খালাকে তারা দ্বীন থেকে সরে আসতে বাধ্য করে; এমনকি বোরখা পর্যন্ত পরতে দেয় না। একারণে বড় মামা খালাকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেন। এবং খোলা তালাক করান। কিন্তু সমস্যা দেখা যায় খালার দু‘বছরের ছেলেকে নিয়ে। শ্বশুর বাড়ির লোকেরা জোর করে তাকে নিয়ে যায়। আমরা কয়েক বছরের জন্য রাখতে চাইলেও তারা সম্মত হয় না। এখন আমরা জানতে চাই, ইসলামের দৃষ্টিতে এই ছেলের উপর বেশি অধিকার কার? মায়ের না বাবার? জানিয়ে বাধিত করবেন।

তালাক সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩২৯৪) : আমার স্বামীর সাথে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। একদিন সকালে একটা বিষয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামী বলে উঠল, এই বাড়িতে থাকার অধিকার তোমার নেই। তুমি যদি এ বাড়ি থেকে চলে না যাও তাহলে তুমি তালাক। তো তালাক থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি ঐ দিনই বিকালবেলা আমার বাবার সাথে বাড়িতে চলে যাই। আমি জানতে চাচ্ছি, বিকেল পর্যন্ত বিলম্বের কারণে কি আমার উপর তালাক পড়বে?

ইদ্দতের মধ্যে কি বিয়ের কাবিননামা তৈরি করে রাখা যাবে?

প্রশ্ন (১৩২৫৬) : স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হয়। এ সময় বিশেষ কিছু বিধান তার মেনে চলতে হয়। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য একটি বিধান হল, এ সময় সে অন্যত্র বিয়ে করতে পারে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মেয়েকে উপযুক্ত মনে হলে ইদ্দতের মধ্যেই কাবিন নামা তৈরি করে রাখা হয়। এবং ইদ্দত শেষে বিয়ের বাকি কাজ সম্পন্ন করা হয়। এখন প্রশ্ন হল, এভাবে ইদ্দতের মধ্যেই কাবিননামা লিখে রাখা শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে কি?

তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্দতের মধ্যে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৪৩) : আমার বাবার বয়স ৫৮ বছর। তিনি অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতের মধ্যে বিবাহ করেছেন। শরীয়তে এই বিবাহের হুকুম কী? প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আমার বয়স ২৭। এখনো ছাত্র। এখনো বাবার টাকায় আমার খরচ চলে। বাড়ীতে আম্মা ও ৭ বছরের ছোট ভাই আছে। আম্মা এই বিবাহ মোটেই মানতে পারছেন না। এই অবস্থায় আমার করণীয় কী?

দুধ বোনের সাথে দেখা করা ও কথা বলার বিধান কী?

প্রশ্ন (১৩২২৭) : আমি জানি, দুধবোনের সাথে দেখা-সাক্ষাৎ জায়েয। কেননা তার সাথে বিবাহ বৈধ নয়। কিন্তু আমার এক দুধবোন আছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে আমার মনে মাঝে মধ্যে কুধারণা আসে। এমতাবস্থায় তার সাথে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা বলতে কি কোনো সমস্যা আছে? দয়া করে জানাবেন।

ব্যভিচারী নারীকে বিবাহ করা কি ঠিক হবে?

প্রশ্ন (১৩১৯৪) : আমি শুনেছি যে, ব্যভিচারী নারীদের পবিত্র পুরুষদের জন্য হারাম করা হয়েছে। এমন একজন পুরুষ যে কখনও কোনো নারীর সাথে অপবিত্র সম্পর্ক করেনি, সজ্ঞানে কখনও ব্যভিচারে লিপ্ত হয়নি। এমন পুরুষের কাছে এমন এক নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল, যে নারী অতীতে ব্যভিচারী ছিল। কিন্তু লোকমুখে শোনা যায়, বর্তমানে সেই নারী সম্পূর্ণভাবে পর্দা করে, দ্বীনের উপর চলে। এমতাবস্থায় সেই পুরুষের জন্য বিবাহের প্রস্তাবে রাজি হওয়া কি ঠিক হবে?