মুসলিমদের পারস্পারিক অধিকার

তোর টাকা আমার জন্য হারাম বলার দ্বারা কি কসম সংঘটিত হবে

প্রশ্ন (৭৮৯৮) : আমার মা আমার বড় ভাইয়ের সাথে রাগ করে বলে ফেলে ‘তোর টাকা আমার জন্য হারাম’। অতঃপর আবার রাগ কমার পর মিলমিশ হয়ে যায়। এখন তিনি বড় ভাইয়ের ঘরেই থাকছেন। তার উপার্জন খাচ্ছেন। প্রশ্ন হল, উক্ত কথা বলার পর এখন ভাইয়ের উপার্জন খাওয়া কি তার জন্য জায়েয হবে?

কিভাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে পারি

প্রশ্ন (৩০৮১) : আমাদের পরস্পরের মাঝে যে হিংসা-বিদ্বেষ, মারামারি কাটাকাটি হয়, এ থেকে দূরে থেকে আমরা কীভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারি?

মুসলিমদের নির্যাতনের সময় কেন অন্য মুসলমানরা তাদের জন্য এগিয়ে আসে না

প্রশ্ন (২৯১৬) : রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করে যখন তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেক্ষেত্রে কোনো ইসলামি সংগঠনকে কোনো রোল প্লে করতে দেখা যায় না। এর কারণ কী?

অভাবীদের সহযোগিতার ব্যাপারে কুরআন-হাদিসে কী বলা হয়েছে

প্রশ্ন (২৮৮৯) : বর্তমান করোনাকালে অনেক মানুষ অসহায়-অভাবী অবস্থায় দিনাতিপাত করছে। সে সকল অসহায়-অভাবী মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কুরআনের কোন কোন আয়াত আমাদেরকে উৎসাহ যোগাতে পারে?

নফল হজ্ব এবং সদকার মধ্যে কোনটি বেশি সওয়াবের

প্রশ্ন (৩৫৫) : নিজ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে দুস্থ, অসহায়, অভাবী, অভাবের কারণ দ্বীনী শিক্ষা থেকে বঞ্চিত লোক থাকা সত্ত্বেও তাদের অভাবের প্রতি সাহায্য-সহযোগিতার হাত না বাড়িয়ে প্রতি বছর হ্জ্ব না করার সওয়াব বেশি না তাদের সহযোগিতার সওয়াব বেশি?