সন্তান-সন্ততি সংক্রান্ত

মায়ের বিবাহ হয়ে গেলে সন্তান পালন করবে কে

প্রশ্ন (৮০৫১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। তাদের তিন বছরের একটি ছেলে আছে। সে এতদিন তার মায়ের কাছে থাকত। কিন্তু এখন তার মায়ের অন্যত্র বিবাহ হয়ে যাচ্ছে। তাই ছেলের বাবা চাচ্ছে ছেলেকে নিয়ে আসতে। বাবার কি সে অধিকার আছে?

শারীরিক দুর্বলতার কারণে জন্মনিয়ন্ত্রণ করা যাবে কি

প্রশ্ন (৭৯৪৭) : আমার স্ত্রী শারীরিকভাবে দুর্বল। আমাদের ছয় মাসের একটা ছেলে আছে। আমরা চাচ্ছি, আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো হওয়ার আগ পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করব। এটা কি জায়েয হবে?

বাবা কি বাচ্চাকে মায়ের কাছ থেকে জোর করে নিতে পারবে

প্রশ্ন (৭৬০৮) : আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। এখন আমার কাছে আমার একটি দুই বছরের ছেলে আছে। তার বাবা তাকে জোর করে নিয়ে যেতে চায়। শরিয়ত কি তাকে এই অধিকার দিয়েছে?

বিয়ের ৩ মাসের মধ্যে স্ত্রী যদি সন্তান প্রসব করে তাহলে তার নসব স্বামী থেকে সাব্যস্ত হবে কি

প্রশ্ন (৭৫১৫) : বিয়ের ৩ মাসের মধ্যে স্ত্রী যদি সন্তান প্রসব করে তাহলে তার নসব স্বামী থেকে সাব্যস্ত হবে কি?

অন্য জায়গায় বিবাহ হওয়ার পরও কি মা সন্তানকে রেখে দিতে পারবে

প্রশ্ন (৬৯৯৬) : কোন মহিলার যদি তালাক হয় আর তার কাছে ছোট সন্তান থাকে অতপর সেই মহিলা অন্য জায়গায় বিবাহ করে তাহলে কি সেই সন্তানকে আর নিজের কাছে রাখতে পারবে?

নতুন বিয়ে করার পর মা কি সন্তানকে নিজের কাছে রেখে দিতে পারবে

প্রশ্ন (৬৯৬৫) : আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম। আমার তিন বছরের সন্তান এতদিন তার কাছে ছিল। এখন আমার সাবেক স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসেছে। সেখানে তার লালন পালন ঠিকমত হচ্ছে না। আমি কি আমার সন্তানকে নিয়ে আসতে পারব?

কুরবানি না করে আকীকা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮৮৮) : আমার উপর কুরবানি আবশ্যক। আবার আমার সন্তানের আকীকাও দেওয়া হয়নি। কুরবানি অথবা আকীকা, দু’টির যে কোনো একটি দেওয়ার সামর্থ্য আমার আছে। দু’টি এক সাথে দেওয়ার সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি কুরবানি না করে আকীকা করব?

পরকিয়ার মাধ্যমে কোনো সন্তান জন্ম নিলে তার প্রকৃত পিতা কে হবে

প্রশ্ন (৫৬৫৯) : আমাদের এলাকায় জনৈকা বিবাহিতা নারী আরেক পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল। পরবর্তীতে সেই নারীর এক সন্তান হয়, যার সাথে উক্ত ব্যক্তির সাদৃশ্য রয়েছে। জানতে চাচ্ছি, উক্ত সন্তানের পিতা কে হবে?