নবজাতকের চুল সপ্তম দিনে কাটার বিধান কী?

প্রশ্ন (১৩৮৯০) : নবজাতক বাচ্চার চুল জন্মের ৭ম দিনে কাটার বিধান কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।

আকীকার হুকুম কী?

প্রশ্ন (১৩৮৬০) : কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়েছে। এখন আমি তার আকীকা করতে চাচ্ছি। জানার বিষয় হলো, আকীকার হুকুম কী? কোন পশু দিয়ে আকীকা করতে হবে? আকীকার গোশত কে কে খেতে পারবে? আর আকীকা কি কুরবানীর সাথে দেওয়া যাবে?

সন্তানের আকীকা করার দায়িত্ব কার?

প্রশ্ন (১৩৫৯৩) : আকীকা করা মূলত কার দায়িত্ব? বাবার বর্তমানে দাদা, নানা বা অন্য কেউ যদি আকীকা করে তাহলে কি আকীকা আদায় হবে? আর ছোটবেলায় কারো যদি আকীকা না হয়ে থাকে তাহলে বড় হয়ে সে কি নিজের আকীকা নিজে করতে পারবে?

গরু দিয়ে বাচ্চাদের আকীকা দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৩৮১) : আমার দুই ছেলে ও এক মেয়ে আছে। আমি তাদের জন্য একটি গরু দিয়ে আকীকা করতে চাচ্ছি। পরিবারে অনেকে সংশয় প্রকাশ করে বলছে, গরু দিয়ে আকীকা শুদ্ধ হবে কি? আমার জানার বিষয় হল, গরু দিয়ে কি আকীকা করা জায়েয আছে? বিস্তারিত জানাবেন।

এক গরু দিয়ে কি একাধিক সন্তানের আকীকা দেওয়া যাবে?

প্রশ্ন (১২৮৭৬) : আমি কয়েকটি বিষয় জানতে চাচ্ছি- ১. একটি গরু দিয়ে ছেলে মেয়ে উভয়ের কয়জনের আকিকা হবে? ২. আকিকার গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? ৩. যার নামে আকিকা দেওয়া হচ্ছে সে কি ঐ আকিকার গোস্ত খেতে পারবে? বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

একই পশুতে আকীকা ও মান্নতের নিয়ত করা যাবে কি?

প্রশ্ন (১২৮৪৬) : আমার এক বন্ধু মান্নত করেছিল যে, সন্তান হলে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে। পরর্তীতে তার একটি সন্তান হয়। কিন্তু এখন পর্যন্ত সে উক্ত মান্নত পূরণ করে নি। এখন সে জানতে চাচ্ছে যে, তার সন্তানের আকীকা আর মান্নতের নিয়ত একই পশুতে করলে কি তার মান্নত আদায় হবে? দয়া করে জানাবেন।

আকীকা দেওয়ার পরে কি বাচ্চার নাম পরিবর্তন করা যাবে?

প্রশ্ন (১২৭৩২) : আকীকা করার সময় একটি মেয়ে শিশুর নাম রাখা হয়েছিল ‘শীলা আহমাদ’। নামটি আরবী-বাংলা মিশ্রিত। বাচ্চার অভিভাবক এখন এই ভুল বুঝতে পেরেছে। তারা সম্পূর্ণ আরবী নাম রাখতে চায়। আকীকা করার পর কি আবার নাম পরিবর্তন করা যাবে? আর পরিবর্তন করলেও যেহেতু ডাক নাম শীলা পরিচিত হয়ে গেছে সুতরাং এটি থাকলে কোনো অসুবিধা আছে কি?

নবজাতকের কানে আযান দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১২৫৪২) : কিছুদিন আগে আমার মেয়ের একটি ছেলেসন্তান জন্ম হয়। নার্সরা নাতিকে আমাদের কোলে দেওয়ার পর তার কানে আযান দেওয়ার জন্য প্রস্তুতি নেই। ঠিক তখনই যোহর নামাযের আযান হয়। আমরা মসজিদের আযানই যথেষ্ট মনে করে পুনরায় তার কানে আর আযান দেইনি। জানার বিষয় হল, মসজিদের আযানের দ্বারা কি নবজাতকের কানে আযান দেওয়ার সুন্নাত আদায় হয়ে যায়? আর নবজাতকের কানে আযান দেওয়ার ক্ষেত্রেও কি حي على الصلاة ও حي على الفلاح বলার সময় ডানে-বামে চেহারা ঘোরানোর নিয়ম আছে? জানালে কৃতজ্ঞ থাকব।

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কত দিন পর আকীকা করা সুন্নত?

প্রশ্ন (১২৪০৩) : কুরবানী ঈদের দুদিন আগে আমার ছেলে ভূমিষ্ঠ হয়। ঈদের দিন কুরবানীর সঙ্গে তার আকীকা আদায় করি। এক লোক বললেন, ‘আমার এই আকীকা আদায় করা সহিহ হয়নি। কেননা আকীকা করতে হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পর। এর আগে করলে আদায় হয় না।’ তার এই কথা কি ঠিক?

আকীকার গোশত বণ্টন করা পদ্ধতি।

প্রশ্ন (১২১৯৭) : অনেককে দেখা যায়, আকীকা করার পর বাড়িতে বাড়িতে গোশত পাঠিয়ে দেয়। আবার অনেকে দাওয়াত করে খাওয়ায়। দুই পদ্ধতির কোনটি উত্তম?

আকীকা অনুষ্ঠানে দেওয়া টাকার মালিক কে হবে

প্রশ্ন (১০৭৬২) : কিছুদিন আগে আমার ছেলের আকীকার অনুষ্ঠান করি। সেখানে যারা দাওয়াত খেতে এসেছিল তাদের কেউ কেউ টাকা হাদিয়া দিয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত টাকা মালিক কে হবে?

৫ম দিন জবাই করে ৭ম দিন খাওয়ালে আকীকা হবে কি

প্রশ্ন (১০৭৫৯) : আমার ছেলের আকীকার জন্য দু’টি খাসী ক্রয় করেছি। আমি চাচ্ছি, ৫ম দিন খাসী দুইটি জবাই করে ফ্রিজিং করে রাখব। ৭ম দিন রান্না করে মানুষকে দাওয়াত খাওয়াবো। জানতে চাচ্ছি, এতে কি বাচ্চার আকীকা আদায় হবে?

আকীকার জন্য নিয়ত করা গরু বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০২০৪) : আমার একটা গরুতে নিয়ত করেছিলাম যে, এই গরু দিয়ে আমার ছেলে মেয়ের আকীকা দিব। কিন্তু বর্তমানে টাকা পয়সার খুব সমস্যায় আছি। জানতে চাচ্ছি, উক্ত গরু কি আমি বিক্রি করতে পারব?