হেবা ও সাদাকাহ

হাদিয়া দিয়ে তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৮২) : একটি বিশেষ উপলক্ষ্যে আমার বড় ভাই আমাকে একটি হোন্ডা গিফট করেন। কিছুদিন পর কোনো একটি বিষয়ে তার সাথে আমার ঝগড়া হয়। এরপর তিনি আমাকে তার দেওয়া হোন্ডা তাকে ফিরিয়ে দিতে বলেন। আমি জানতে চাচ্ছি, তার দেওয়া সেই হোন্ডা তাকে ফিরিয়ে দেওয়া কি আমার জন্য আবশ্যক?

চলন্ত গাড়িতে মূল্য পরিশোধ করতে না পারলে করণীয় কী

প্রশ্ন (২৬১৪) : একবার আমি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথেক বাস থেকে এক কেজি পেয়ারা কিনেছিলাম। বিক্রেতা গাড়ির বাহিরে ছিল। এমতাবস্থায় গাড়ি ছেড়ে দেওয়ায় আমি আর তাকে টাকা দিতে পারিনি। তাই আমি জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

হেবা করার পর কি তা ফিরিয়ে নিতে পারবে

প্রশ্ন (১৯১৩) : আমার মামা আমার আম্মাকে এক খণ্ড জমি হেবা করেছেন। কয়েক বছর ধরে তিনি সেটা ভোগদখলও করে এসেছেন। গত বছর আমার মামা মারা যায়। এখন আবার আমার মামাত ভাইয়েরা সেই জমিটি ফিরিয়ে দেওয়ার জোর দাবি করছে। জানতে চাই, আমাদের জন্য কি জমিটি ফিরিয়ে দেওয়া জরুরি?

ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানী থেকে দেওয়া গিফট নিতে পারবে কি

প্রশ্ন (১৫২২) : আমি একজন ডাক্তার। বিভিন্ন সময় ওষুধ কোম্পানীগুলো থেকে আমাকে গিফট দিয়ে থাকে। যেমন, ওষুধের স্যাম্পল, প্যাড, কলম, ক্যালেন্ডার ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমি কি এগুলো গ্রহণ করতে পারব?

হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ করে থাকলে তা কি করবে

প্রশ্ন (১৪৮৫) : আমার চাচা সুদী লেনদেনের সাথে জড়িত। তিনি আমাকে একটি বস্তু হাদিয়া দিয়েছেন। চক্ষু লজ্জার কারণে তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারিনি। এখন আমার প্রশ্ন হলো, এই বস্তুটি আমি কি করব? এটি ব্যবহার করা আমার জন্য বৈধ হবে কি?

হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৮০) : আমার এক বন্ধু সুদী ব্যাংকে চাকরী করে। পাশাপাশি তার হালাল উপার্জনও রয়েছে। সে মাঝে মাঝে আমাকে হাদিয়া দেয়। আমার প্রশ্ন হলো, তার এই হাদিয়া গ্রহণ করতে কি কোনো সমস্যা আছে?

কনেপক্ষ থেকে ফার্নিচার ইত্যাদি ঘরের আসবাবপত্র দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪২২) : আমার বিয়ের পর আমার শ্বশুর স্বেচ্ছায় ঘরের কিছু ফার্নিচার কিনে দেন। আমি জানতে চাচ্ছি, এই সকল ফার্নিচার আমার জন্য গ্রহণ করা বৈধ হবে কি?

হস্তগত না করলে কি হেবাকৃত বস্তুর মালিক হওয়া যায় না

প্রশ্ন (১৪১৭) : কিছুদিন আগে আমার ভাইয়ের শ্বশুর আমার ভাইকে বলে, আমার গাড়িটি তুমি নিয়ে নাও। কিন্তু আমার ভাই বলেন, এখন থাক। পরে দেখা যাবে। এর কিছুদিন পর ভাইয়ের শ্বশুর মারা যান। এখন তার ওয়ারিসরা বলছে, এই গাড়িতে তাদেরও হক আছে। এখন আমি জানতে চাচ্ছি, এই গাড়িটি কি আমার ভাই পাবে, নাকি ভাইয়ের শ্বশুরের ওয়ারিসরা পাবে?

যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির বাসায় দাওয়াত খাওয়া যাবে কি

প্রশ্ন (১৪১০) : আমার এক বন্ধু যাকাত গ্রহণের হকদার। আমি জানি, সে বিভিন্নজন থেকে যাকাত গ্রহণ করে থাকে। সে মাঝে মাঝে আমাকে তার বাসায় দাওয়াত দেয়। প্রশ্ন হলো, আমি কি তার বাসায় দাওয়াত খেতে যেতে পারবো?

যাকাত খাওয়ার হকদার ব্যক্তি কোনো হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪০৯) : আমার শ্বশুর যাকাত খাওয়ার হকদার। তিনি বিভিন্নজন থেকে যাকাত গ্রহণ করে থাকেন। অপর দিকে আমি নেসাব পরিমাণ মালের মালিক। আমার প্রশ্ন হলো, আমার শ্বশুর যদি আমাকে সে মাল থেকে কোনো কিছু হাদিয়া দেন, তাহলে আমি তা গ্রহণ করতে পারব কি?

কুরবানির পশুর সাথে যদি মোবাইল ফোন ফ্রি দেওয়া হয় তাহলে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৩৮৮) : কুরবানির সময় কিছু ব্যবসায়িকে দেখা যায় কুরবানির পশুর সাথে মোবাইল ফোন ফ্রি দিতে। আমার প্রশ্ন হলো, উক্ত মোবাইল ফোন কি মালিক নিজে ব্যবহার করতে পারবে নাকি সদকা করে দিতে হবে?

ফরম বিক্রি করে ঋণ দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৯৩৪) : আমরা কয়েকজন মিলে একটি ইসলামী সেবামূলক সংস্থা প্রতিষ্ঠিত করেছি। সদস্যদের জমাকৃত আমানত ও চাঁদার ৯০% নিজস্ব এবং ১০% কল্যাণ বা গোরাবা তহবিলে জমা হয়, যা দ্বারা সেবামূলক কাজ করা হয়। উক্ত সংস্থার টাকা সুদমুক্ত ঋণদান কর্মসূচি হিসেবে প্রতি হাজারের জন্য ২০ টাকা মূল্যের সংস্থায় ছাপানো ফরম ঋণগ্রহীতার নিকট বিক্রি করে উক্ত টাকা কল্যাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত হয়েছে। ইসলামি শরিয়তে উক্ত কর্মসূচি সঠিক কিনা?

সমিতির কোনো সদস্যের অসম্মতিতে তার টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি

প্রশ্ন (৯২৫) : এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?