যাকাত ও সাদাকাহ সংক্রান্ত অন্যান্য

দুধ খাওয়ার জন্য ক্রয়কৃত গাভীর দাম বেড়ে যাওয়ার পর বিক্রির নিয়ত করলে কি উক্ত গাভীর উপর যাকাত আবশ্যক হ…

প্রশ্ন (১২৬২০) : কিছুদিন আগে দুধ খাওয়ার জন্য একটি গাভী ক্রয় করি এবং মনে মনে এ নিয়তও করি যে, গাভীর মূল্য বেড়ে গেলে বিক্রি করে দেব। জানার বিষয় হল, আমার উপর কি এ গাভীটির যাকাত আদায় করা ওয়াজিব? জানালে কৃতজ্ঞ থাকব।

ব্যবসার পশু-পাখির জন্য ক্রয়কৃত খাবারের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন (১২৬১৯) : আমার একটি পোল্ট্রি ফার্ম আছে। প্রতি মাসে প্রায় লাখ টাকার খাদ্যের প্রয়োজন হয়। আমি একসাথে পুরো মাসের খাদ্য ক্রয় করে রাখি। কিছুদিন আগে আমার যাকাতবর্ষ পূর্ণ হয় এবং যাকাত আদায় করি। কিন্তু ক্রয়কৃত খাদ্যের যাকাত আদায় করিনি। এক ভাই বললেন, আপনি যেহেতু ব্যবসার পণ্য উৎপাদনের জন্য এ খাবারগুলো ক্রয় করেছেন তাই আপনাকে এ খাদ্যের যাকাত আদায় করতে হবে। জানার বিষয় হল, তার কথা কি ঠিক? আমার কি এ খাদ্যের যাকাত আদায় করতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।

বছর শেষ হওয়ার আগেই যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৬০৭) : আমি আবুধাবিতে থাকি। রমযানের ঈদের পরে দেশে এসেছি। আসার সময় যাকাতের অর্থ সাথে নিয়ে আসি। এরপর তা এলাকার গরীবদের দিয়ে দেই। পরে জানতে পারি, আমার ছোট খালুর কিডনিতে পাথর ধরা পড়েছে। অপারেশন করতে হবে। ৬৫ হাজার টাকা লাগবে। সে গরীব মানুষ। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। আমার মা বললেন, যাকাতের টাকা থেকে হলেও তুমি তাকে সহযোগিতা করো। কিন্তু আমার তো গত বছরের যাকাতের টাকা শেষ হয়ে গেছে। এ পরিস্থিতিতে আমি কি আমার খালুকে আগামী বছরের যাকাতের অর্থ থেকে দিতে পারব?

কোনো ব্যক্তি মৃত্যুর আগে যাকাতের অসিয়ত করে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৬০২) : ব্যাংকে আমার বাবার দশ লাখ টাকা ছিল। তিনি প্রতি বছর এই টাকাগুলোর যাকাত আদায় করতেন। এই বছর যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর তা আদায়ের পূর্বে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে যাকাত আদায় করার ওছিয়ত করেছিলেন। কিন্তু এই নিয়ে ওয়ারিছদের মাঝে মতপার্থক্য হয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমাদের জন্য কি এই টাকার যাকাত দেওয়া আবশ্যক?

যাকাতযোগ্য ব্যবসায়িক পণ্য পুড়ে গেলে কি উক্ত পণ্যের যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৫৯৯) : গত মাসে আমার দোকানের ব্যবসায়িক পণ্যের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার কিছুদিন পর দুর্ঘটনাক্রমে দোকানে আগুন লেগে অনেক মাল পুড়ে যায়। আর কিছু মাল বাকি থাকে। মুহতারামের নিকট জানার বিষয় হল- এরূপ অবস্থায় আমাকে কি পুরো মালের যাকাত দিতে হবে?

ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হয় কি?

প্রশ্ন (১২৫৯০) : আমার প্রায় ১০ ভরি স্বর্ণ আছে। ২/৩ ভরি সাধারণত ব্যবহার করি। বাকি স্বর্ণ কেবল বিশেষ উপলক্ষে ব্যবহার করি। এক বোন বললেন, ‘যে স্বর্ণ নিয়মিত ব্যবহার করা হয় তার যাকাত দিতে হয় না।’ এব্যাপারে আমাদের সমাজে বহু বিভ্রান্তি ছাড়ানো হয়। হযরতের কাছে আমার জানার বিষয় হল, ঐ বোনের কথাটি কি ঠিক? এ বিষয়ে ইসলামী শরীয়াহর বিধান বিস্তারিত দলীলসহ জানালে উপকৃত হবো।

কাউকে যাকাতের টাকা দেওয়ার পর সে হাতে পাওয়ার আগেই মারা গেলে উক্ত টাকার হুকুম কী হবে?

প্রশ্ন (১২৫৮৭) : আমার ভগ্নিপতি ইতালিতে থাকেন। তিনি তার যাকাতের টাকা থেকে বিশ হাজার টাকা আমার নিকট পাঠান তার অসুস্থ ফুফুকে দেওয়ার জন্য। আমার পরীক্ষা থাকায় টাকা পৌঁছাতে এক দিন দেরি হয়ে যায়। আর সেদিনই আমি যাওয়ার পূর্বে তার ফুফু হাসপাতালে মারা যান। এখন জানার বিষয় হচ্ছে, তার ফুফু কি এই টাকার মালিক হয়ে গিয়েছিল? যার ফলে টাকাগুলো তার সন্তানদের দিয়ে দিতে হবে? নাকি অন্য জায়গায় দেওয়া যাবে?

কোনো নির্দিষ্ট কাজের জন্য কাউকে যাকাতের টাকা দান করলে তা অন্য অন্য কাজে ব্যয় করা যাবে কি?

প্রশ্ন (১২৫৮৪) : এক ব্যক্তি কিতাব কেনার জন্য যাকাতের ফান্ড থেকে কিছু টাকা দিয়েছে। এই টাকা দিয়ে ল্যাপটপ কিনে কিতাব মুতালাআ করা যাবে কি? এবং এই টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কি?

সম্পদের যাকাতের হিসাব কিভাবে নির্ধারণ করতে হবে?

প্রশ্ন (১২৫৮১) : আমার চাচা দুবাইতে থাকেন। সেখানে তার একটি আতরের দোকান আছে। গত বছর বসুন্ধরা সিটিতে আরেকটি আতরের দোকান কিনেছেন। আমি সেই দোকান দেখাশোনা করি। মাঝে মাঝে চাচা এসে হিসাব নেন। এখন জানার বিষয় হচ্ছে, যাকাত আদায়ের ক্ষেত্রে আমার চাচার এই দেশের দোকানের আতরের হিসাব কোন দেশের মূল্য অনুযায়ী করবেন, দুবাইয়ের নাকি বাংলাদেশের?

যাকাতের উপযুক্ত নয় এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৫৫৩) : কিছুদিন আগে আমার ব্যবসায় লস হয়। ফলে আমি কিছুটা আর্থিক সংকটে পড়ি। তবে আমার সংকট এমন ছিল না, যার কারণে আমি যাকাত গ্রহণের উপযুক্ত হব। আমার ভগ্নিপতি বিষয়টি বুঝতে না পেরে সহায়তার নামে আমাকে যাকাতের টাকা প্রদান করে, যা আমি বোনকে গোপনে জিজ্ঞাসা করার মাধ্যমে স্পষ্ট করেছি। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমি এই টাকাগুলো কী করব?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৪৭) : আমি একজনকে মাসে ১৫ হাজার টাকায় বাসা ভাড়া দিই। সে ৫০ হাজার টাকা এ্যাডভান্স দেয়। এরপর গত দুই বছর ধরে তার থেকে বাসা ভাড়া আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমার ছেলে অনেক কষ্টে তার থেকে দুই বছরের বাসা ভাড়া বাবদ তিন লক্ষ দশ হাজার টাকা উসূল করতে সক্ষম হয়। বর্তমানে উক্ত টাকা ছাড়া আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই। এখন আমার জানার বিষয় হল, এই টাকাগুলোর যাকাতের বিধান কী? আমাকে কি এই টাকাগুলোর বিগত দুই বছরের যাকাত দিতে হবে?

নিজ এলাকার দরিদ্রদের রেখে অন্য এলাকায় যাকাত দেওয়ার বিধান কি?

প্রশ্ন (১২৪৭২) : আমার নিজ শহরের যাকাতের হকদারদের চেয়ে অন্য শহরের মুহাজির মুসলিমগণ অধিক নিঃস্ব। তাই এ বছর তাদেরকে যাকাত দেওয়ার ইচ্ছা করেছি। এদিকে নিজ শহরের হকদারগণ বঞ্চিত হয়ে তারাও অসন্তুষ্ট হতে পারে। এখন আমার প্রশ্ন হল, এ অবস্থায় কাদেরকে যাকাত দেয়া উত্তম হবে?

কাউকে ঋণ দেওয়া টাকার উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন (১২৩৪২) : আমার এক বন্ধুকে আমি ২ লাখ টাকা ঋণ দিয়েছি প্রায় দুই বছর হয়ে যায়। সে দেবে বলে বিভিন্ন সমস্যার কারণে এখনো দিতে পারেনি। হুযূরের নিকট জানতে চাচ্ছি, আমার উক্ত বন্ধুকে দেওয়া ঐ ঋণের যাকাত আদায় করতে হবে কি?

ব্যাংকে জমা টাকার উপর যে সুদ আসে সেগুলোর কি যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৩০৪) : আমি গাড়ি কেনার জন্য কয়েক বছর যাবৎ ব্যাংকে টাকা জমা করি। কিছুদিন আগে মূল জমা টাকা উঠিয়ে গাড়ি কিনে ফেলি। কিন্তু টাকাগুলো এতদিন ব্যাংকে থাকার কারণে প্রায় দেড় লক্ষ টাকা সুদ আসে। জানার বিষয় হল, আমার কি এই দেড় লক্ষ টাকার যাকাত দিতে হবে?

ঘরের প্রয়োজনীয় আসবাব-পত্রের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১২২৮৬) : আমি একজন ব্যবসায়ী। প্রতি বছর নিয়মিত আমার মালের যাকাত আদায় করে থাকি। এ বছরও আদায় করেছি। এবার যাকাত আদায়ের দিনগুলোতে আমার এক বন্ধু আমার বাসায় এসে দেখে যে, আমি যাকাতের হিসাব নিয়ে ব্যস্ত। তখন সে আমার বাসার দামি দামি সামান পত্র যেমন ৩/৪ রঙের সোফা, দু-তিন কালারের ফার্নিচার, একাধিক কাঠের আলমারী, ১০/১৫ ডিনার সেট, ওভেন, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি। সে আমাকে জিজ্ঞেস করে এসব সরঞ্জামাদির দাম কত? আমি বললাম; ১০/১২ লাখ টাকা হবে। সে বলল, এগুলির যাকাত আদায় করেছিস? কত দিন হয় এগুলি নিলি? আমি বললাম, দেড় বছরের মতো হবে। সে বলল, এগুলোর যাকাত দিতে হবে। আমি বললাম, কেন? আমার প্রয়োজনীয় সামানের কেন যাকাত দিব? আমি তো শুধু ব্যবসায়ী পণ্যের যাকাত আদায় করে থাকি। হুযূরের নিকট জানার বিষয় হল, আমার ব্যবসার মালের যাকাত আদায়ের সময় কি আমার ঘরের এ পণ্যগুলোরও যাকাত দিতে হবে? তার কথা কি ঠিক?

কারো কাছে নেসাব পরিমান সম্পদ থাকলে কি সে যাকাত গ্রহণ করতে পারবে?

প্রশ্ন (১২২৭২) : আমার পরিচিত এক ড্রাইভার আমাকে বললেন, ভাই, প্রায়ই আমি রোযার ঈদে সদকায়ে ফিতর দিয়ে থাকি। কারণ রমযানে ডাবল বোনাস ও যাকাতের মাল অর্জন হওয়ায় ঈদের সময় আমার কাছে প্রয়োজন অতিরিক্ত নেসাব সমপরিমাণ টাকা থাকে। কিন্তু বড় সংসার একা চালানোর কারণে ৪-৫ মাসের ভিতর তা খরচ হয়ে যায়। ফলে রমযান পর্যন্ত আমার কাছে অতিরিক্ত আর কোনো টাকা থাকে না। বেতনের টাকা দিয়েই কোনো রকম সংসার চলে। তাই এ সময় আমি যাকাতের টাকা গ্রহণ করে থাকি। আমার জন্য এভাবে রমযানে যাকাত গ্রহণ করতে অসুবিধা নেই তো? জানালে উপকৃত হব। উল্লেখ্য, যাকাত গ্রহণের সময় তার কাছে নেসাব সমপরিমাণ টাকা থাকে না।

ব্যবহৃত বস্তু বিক্রি করে টাকা রেখে দিলে কি সেই টাকার উপর যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১২২৭১) : কিছুদিন আগে আমার বাবা কাকরাইলের একটি শোরুমে গেলে একটি নতুন মডেলের গাড়ি তার অনেক পছন্দ হয়। এ উদ্দেশ্যে তিনি গত এপ্রিলে ব্যক্তিগত গাড়িটি ২৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন। অতঃপর শো রুমে যোগাযোগ করলে তারা গাড়িটির মূল্য ৩৫ লক্ষ বলে। বাবার কাছে অতিরিক্ত টাকা না থাকায় তিনি অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে এ বছরের এপ্রিল চলে আসলেও অতিরিক্ত ১০ লক্ষ টাকা আর জোগাড় করতে সক্ষম হননি। হুজুরের কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে, কিছুদিনের মাঝেই বাবাকে যাকাত দিতে হবে। এখন তিনি কি শুধু তার ব্যবসার মালের যাকাত দেবেন, নাকি এ ২৫ লক্ষ টাকারও যাকাত দেবেন? একজন বলল, এ ২৫ লক্ষ টাকার যাকাত দিতে হবে না। কারণ এগুলো হচ্ছে ব্যবহৃত গাড়ির বিক্রি করা টাকা, যা নতুন গাড়ি কেনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

যাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২২৭০) : আমাদের এলাকার একটি পুল দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এ কারণে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হয়। তাই আমি এই পুলটি মেরামত করতে চাচ্ছি। এখন জানার বিষয় হল, আমি যদি যাকাতের টাকা দিয়ে উক্ত পুল মেরামত করি তাহলে কি আমার যাকাত আদায় হবে?

সৎ মাকে যাকাত দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২২৬৯) : আমার নানীর ইন্তেকালের পর নানা আবার বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরে নানাও মারা যান। এরপর থেকে সৎ নানী তার ভাইদের সাথে থাকেন। এখন তার আর্থিক অবস্থা বেশি ভাল না। তাই আমার আম্মা চাচ্ছেন যাকাতের টাকা থেকে কিছু টাকা তার সৎ মাকে দিতে। প্রশ্ন হল, এর দ্বারা কি আমার আম্মার যাকাত আদায় হবে?

ঋণ দেওয়া টাকার উপর কি যাকাত আবশ্যক হয়?

প্রশ্ন (১২২৬৮) : আল্লাহর রহমতে আমি বেশ কিছু সম্পদের মালিক হয়েছি। আমি প্রতি বছর রমযানের শুরুতে এই সম্পদের যাকাত আদায় করি। আমার একজন বন্ধু প্রায় ৫ বছর আগে আমার কাছ থেকে ৫ বছর মেয়াদে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ৫ বছর পর এই রমযানের মাস খানেক আগে তিনি সেই টাকা পরিশোধ করেছেন। এখন আমি জানতে চাচ্ছি, এই দশ লক্ষ টাকা তো গত ৫ বছর আমার কাছে ছিল না, এখন এই বছর কি আমাকে অন্যান্য সম্পদের সাথে এই টাকারও যাকাত আদায় করতে হবে?