যাকাত ও সাদাকাহ সংক্রান্ত অন্যান্য

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৪৮) : গত রমযানে আমি আমার বাবার বাড়ির এলাকায় এক দরিদ্র মহিলাকে যাকাতের কাপড় দেই। তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। খুবই অভাব অনটনে তাদের সংসার চলে। কিন্তু পরে তার সাথে কথা প্রসঙ্গে জানতে পারি, কিছুদিন আগে তার স্বামী পঞ্চাশ হাজার টাকার সরকারী অনুদান পেয়েছে, যার পুরোটাই সে সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রেখেছে। আমার প্রশ্ন, এ অবস্থায় কি আমার যাকাত আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন আমার কী করণীয়?

সৎ মাকে যাকাত দেওয়ার বিধান।

প্রশ্ন (১৩১৩৯) : নিজের সৎ মাকে কি যাকাত দেওয়া যাবে? আমার পিতা ও চাচারা তাদের সৎ ভাই-বোন ও সৎ মাকে যাকাত দেন। ভাই-বোনকে যাকাত দেওয়া যায়, এটা আমরা জানি। কিন্তু সৎ মাকে যাকাত দেওয়া ঠিক হচ্ছে কি না- এ বিষয়ে সন্দেহে আছি। দয়া করে জানাবেন।

সিকিউরিটি এ্যাডভান্সের টাকার যাকাতা আদায় করার দায়িত্ব কার উপর?

প্রশ্ন (১৩১৩৩) : আমি গত বছরের শেষদিকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এ্যাডভান্স হিসেবে দশ লক্ষ টাকা দিতে হয়েছে। এ দশ লক্ষ টাকা থেকে প্রতি মাসে নির্ধারিত হারে কিছু কিছু করে ভাড়া হিসেবে কাটা হবে। এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এ্যাডভান্স হিসেবে যে দশ লক্ষ টাকা আমি দিয়েছি, তার যাকাত আমাকে দিতে হবে কি?

পণ্যের দ্বারা যাকাত আদায় করলে কি কোনো সমস্যা আছে?

প্রশ্ন (১৩১৩০) : আমার এক বন্ধুর বড় ব্যবসা আছে। সে প্রায় প্রতি বছর তার গ্রামের বাড়ীতে শীতের আগে গরীব লোকদের মাঝে বস্ত্র বিভিন্ন সময়ে চাল, ডাল, তেল, মসলা ইত্যাদির প্যাকেট তৈরি করে তা তাদের মাঝে বিতরণ করে। এবং সে তা যাকাতের টাকা থেকে করে থাকে। তো এভাবে টাকা না দিয়ে বস্ত্র বা খাবার কিনে দিলে কি এর দ্বারা যাকাত আদায় হবে? জানিয়ে উপকৃত করবেন।

গ্রামের গরীবদেরকে যাকাতের টাকা দিয়ে ইফতারি করালে উক্ত যাকাত আদায় হবে কি?

প্রশ্ন (১৩১২৯) : আমরা পাঁচজন বন্ধু মিলে উদ্যোগ নিয়েছি যে, এ বছর রমযানে চাঁদা উঠিয়ে এলাকার গরীব লোকদের ইফতারির ব্যবস্থা করব। জানার বিষয় হল, আমরা কি এ আয়োজনের ব্যয় নির্বাহের জন্য যাকাতের টাকা গ্রহণ করতে পারব? কেউ এ আয়োজনে যাকাতের টাকা দিলে তার যাকাত আদায় হবে কি?

ব্যবহার করার নিয়তে গাড়ি ক্রয় করলে কি সেই গাড়ির যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩১১৬) : আমি নিজ প্রয়োজনে ব্যবহারের জন্য একটি পুরাতন গাড়ি কিনেছি। আবার মনে মনে এই নিয়তও আছে যে, ভালো দাম পেলে গাড়িটা বিক্রি করে দিব। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমার অন্যান্য সম্পদের সাথে ঐ গাড়িরও কি যাকাত আদায় করতে হবে?

যাকাতের টাকা দিয়ে কারো ঋণ পরিশোধ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩১০৮) : আব্দুল করিম ভাই আমাদের গ্রামের একজন পরিচিত মানুষ। সবাই তাকে খুব ভালো মানুষ হিসেবে জানে এবং খুব সম্মান করে। তিনি একটি বিপদে পড়ে তার জমি বন্ধক রেখে ঋণ নেয়। পরবর্তীতে তিনি ঐ ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এদিকে তার সংসারের খরচের জন্য জমিরও প্রয়োজন। কিন্তু বিষয়টি লজ্জায় তিনি কারো কাছে প্রকাশ করেননি। আমি বিষয়টি জানতে পেরে আমার কয়েকজন বন্ধুকে নিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি যদি আমার যাকাতের অর্থ দিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেই তাহলে আমার যাকাত আদায় হবে কি?

যাকাত আদায়ের নিয়তে ঔষুধ কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৪) : আমার একজন দরিদ্র প্রতিবেশী হাসপাতালে ভর্তি ছিল। আমি তাকে হাসপাতালে দেখতে যাই। তার নিকট টাকা না থাকায় সে ঔষধ কিনতে পারছিল না। তখন আমি যাকাত আদায়ের নিয়তে তাকে ঔষধ ও ফল কিনে দেই। জানার বিষয় হল, আমি তাকে যে ঔষধ ও ফল কিনে দিয়েছি তা যাকাত হিসাবে আদায় হয়েছে কি?

দান করার নিয়তে কারো কাছে টাকা দেওয়ার পর যাকাতের নিয়ত করলে কি উক্ত যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৩) : কিছুদিন আগে আমাদের এলাকার একটি সংগঠন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য একটি কাফেলা নিয়ে ফেণীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে আমি ত্রাণ হিসেবে তিন লাখ টাকা দিয়েছি। পরবর্তীতে ত্রাণ বিতরণের পূর্বেই সেই টাকাগুলো আমি যাকাত বাবদ আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে নিয়ত করার দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?

কাপড় দিয়ে যাকাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩০৭১) : আমার অনেকগুলো টাকার উপর এ বছর যাকাত ওয়াজিব হয়েছে। ব্যবসার সম্পদও আছে প্রায় ৬ লাখ টাকার। তাই চিন্তা করেছি এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী কাপড়ের মাধ্যমে আদায় করব।জানতে চাচ্ছি, কাপড়ের মাধ্যমে যাকাত আদায় করা যাবে কি?

যাকাতের টাকা দিয়ে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করলে যাকাত আদায় হবে কি?

প্রশ্ন (১৩০৬২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। এলাকার এক লন্ডনপ্রবাসী চাচ্ছেন, নিজের যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে। জানার বিষয় হল, যাকাতের টাকা দিয়ে মরহুম ইমাম সাহেবের ঋণ পরিশোধ করে দিলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?

প্রাপ্তবয়স্ক সন্তানের সদাকাতুল ফিতর কি বাবার আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০৪০) : আমার একজন বয়স্কা বিবাহিতা মেয়ে আছে। সে প্রতি বছর ঈদে আমাদের বাড়িতে আসে। এবার ঈদুল ফিতরের দিন যখন আমি অন্য সন্তানদের সদাকাতুল ফিতর আদায় করছিলাম তখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি যে, আমার ঐ মেয়ের সদাকাতুল ফিতরও কি আমাকে আদায় করতে হবে? কারণ তার বর্তমান যাবতীয় খরচ তো আমিই বহন করছি। তাই এ বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি।

বকেয়া ভাড়ার টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩০৩৯) : আমি মাস্টার্স শেষ করে বর্তমানে ব্যবসা করছি। আমাদের পৈত্রিকসূত্রে প্রাপ্ত ঢাকায় সাত তলা একটি বাড়ি আছে। এক তলায় আমরা থাকি, বাকিগুলো ভাড়া দেওয়া। দুইটি ফ্ল্যাটে আমাদের দুই আত্মীয় ভাড়া থাকে। তারা ঠিকমত ভাড়া পরিশোধ করে না। কখনো দুই-তিন মাসের ভাড়াও বাকি পড়ে থাকে। আত্মীয় হওয়ায় চাপও দিতে পারি না। আমি সাধারণত ডিসেম্বরে ব্যবসার বাৎসরিক হিসাবের পাশাপাশি যাকাতেরও হিসাব করে ফেলি। এখন প্রশ্ন হল, বকেয়া বাড়ি ভাড়ার যাকাতের হিসাব কীভাবে করব?

ক্রয়কৃত শেয়ারের যাকাত আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩০২০) : আমার বাবা কিছু শেয়ার ক্রয় করেছিলেন। কিছু দিন আগে তিনি মারা যান। বাবার ক্রয়কৃত শেয়ারগুলো এখন আমার তত্ত্বাবধানে আছে। আমি যাকাত হিসাব করার সময় ঐ শেয়ারগুলোর তাৎক্ষণিক বাজারমূল্য ধরে যাকাত দেই। বর্ণিত পদ্ধতিতে যাকাত দিলে যাকাত আদায় হবে কি না? উল্লেখ্য, শেয়ারগুলো ক্রয়-বিক্রয় করা হয় না; বরং কোম্পানী কর্তৃক প্রদত্ত বাৎসরিক ডিভিডেন্ড গ্রহণ করা হয়। বর্তমানে বর্ণিত শেয়ারগুলো এজমালী অবস্থায় আছে। এজমালী অবস্থায় শেয়ারগুলোর বাজারমূল্য প্রায় ২,৯০,৬৮০ টাকা। কিন্তু প্রত্যেক অংশীদারকে যদি অংশ দেওয়া হয় তাহলে- প্রত্যেক ভাই পাবে- ৫০৮৬৯.০০ প্রত্যেক বোন পাবে- ২৫৪৩৪.৫০ মাতা পাবে- ৩৬৩৩৫.০০ উল্লেখ্য, আমরা ৪ ভাই, ২ বোন এবং মাতা জীবিত আছেন।

বাড়ি বানানোর উদ্দেশ্যে টাকা জমালে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০০৯) : বর্তমানে বসবাসের জন্য আমার কোনো বাড়ি নেই। বাসা ভাড়া নিয়ে থাকি। আমার তিন কাঠা জমি আছে। শীঘ্রই সেখানে বাড়ি করতে চাচ্ছি। তাই এ উদ্দেশ্যে টাকা জমা করছি। আমার জানার বিষয় হলো, আমার উক্ত জমাকৃত টাকার কি যাকাত দিতে হবে? দয়া করে জানালে উপকৃত হব।

অনুমতি ছাড়া অন্যের যাকাত আদায় করলে কি তার যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৯৯৯) : আমার মামার ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। তিনি এ বছর এখনও সেগুলোর যাকাত আদায় করেন নি। তাই আমি আমার যাকাত আদায় করার সময় একত্রে তার ঐ টাকার যাকাত আমার কাছ থেকে আদায় করে দিয়েছি। পরবর্তীতে তাকে জানালে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঐ টাকা আমাকে দিয়ে দেন। এখন হযরতের নিকট প্রশ্ন হল, এভাবে তার পূর্ব অনুমতি ব্যতীত তার যাকাত আদায় করার দ্বারা তা আদায় হয়েছে কি?

বুঝমান নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৮০) : কিছুদিন আগে ছোট এক শিশু আমার কাছে এসে তার চিকিৎসার জন্য সাহায্য চায়। তার বয়স আনুমানিক ৯-১০ বছর হবে। তাকে সহযোগিতার জন্য তার এক আত্মীয়ও তার সাথে ছিল। আমি তার করুণ অবস্থা দেখে খুব কষ্ট পাই এবং তার চিকিৎসার জন্য বড় অংকের যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করি। কিন্তু পাশে বসা আমার বড় মামা বাধা দিয়ে বলেন, নাবালেগ বাচ্চাকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?

যাকাতের টাকা দিয়ে ছাত্রদের পুরস্কার দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৭৯) : আমাদের মাদরসার দশজন মেধাবী ছাত্র এ বছর বোর্ড পরিক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের কৃতিত্বপূর্ণ এ ফলাফলে খুশী হয়ে মাদরাসার এক হিতাকাঙ্ক্ষী তাদের বড় আকারে পুরস্কার দেওয়ার ইচ্ছা করেছেন। এখন তিনি জানতে চাচ্ছেন, যাকাতের টাকা দিয়ে ছাত্রদের পুরস্কার দেওয়া যাবে কি না?

ব্যবহারের স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৯৬২) : আমার কাছে কিছু ব্যবহারের স্বর্ণালংকার আছে, যা নেসাবের সমপরিমাণের কিছু বেশি হবে। আমি মনে করতাম সাধারণ স্বর্ণ-রৌপ্যের যাকাত আদায় করতে হয়। ব্যবহারের স্বর্ণালংকারের যাকাত আদায় করতে হয় না। কিন্তু কিছুদিন পূর্বে জনৈক আলেমে দ্বীনের ওয়াজে শুনলাম, ব্যবহারের স্বর্ণালংকারের যাকাত আদায় করতে হবে। অন্যথায় গুনাহগার হতে হবে। আমার জানার বিষয় হল, উক্ত আলেমের কথা কি ঠিক? ব্যবহারের স্বর্ণালংকারেরও কি যাকাত আদায় করতে হবে?