হজ্ব ফরয হওয়ার শর্তাবলী

প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে কি হজ্ব ফরয হবে?

প্রশ্ন (১৩৮১৪) : আমার বাবা মিরাছসূত্রে অনেকগুলো জমি পেয়েছেন। এর মধ্যে অনেকগুলো জমি রয়েছে যেগুলোর ফসল ছাড়াই আমাদের যাবতীয় প্রয়োজন পূরন হয়ে যায়। জমি-জমা ব্যতীত বাবার অন্য কোনো সম্পদ নেই। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার বাবার উপর হজ্ব ফরয হবে কি?

কী পরিমাণ অর্থ থাকলে হজ্ব ফরয হয়?

প্রশ্ন (১২৭০৫) : জনৈক ব্যবসায়ী এই পরিমাণ সম্পদের মালিক যে, তা দ্বারা হজ্বের যাবতীয় খরচ ও হজ্ব থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচাদি আদায় করা সম্ভব। কিন্তু হজ্ব করলে তার ব্যবসার মূলধন থাকবে না। তার পরিবারের জীবিকা নির্বাহ এই ব্যবসা দ্বারাই হয়ে থাকে। এখন সে জানতে চাচ্ছে যে, এমতাবস্থায় তার উপর হজ্ব ফরয হবে কি?

দোকানের মাল বিক্রি করে হজ্বে যেতে হবে কি

প্রশ্ন (১১০৩৮) : আমার দোকানে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল রয়েছে। এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। এ ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই। হজ্বে যাওয়ার জন্য যদি সব মালামাল বিক্রি করে দেই তাহলে আমি আর চলতে পারব না। জানতে চাচ্ছি, আমার উপর কি হজ্ব ফরজ হবে?

হাঁপানি রোগীর উপর কি হজ্ব ফরয হবে

প্রশ্ন (৯৬৪২) : আমার হজ্ব করার মত আর্থিক সামর্থ্য রয়েছে। কিন্তু আমি হাঁপানি রোগী। বেশিক্ষণ হাঁটতে পারি না। জানতে চাচ্ছি, আমার উপর কি হজ্ব ফরয হবে?

গরিব হয়ে গেলেও কি হজ্বের আবশ্যকীয়তা থেকে যাবে

প্রশ্ন (৯৬৩৬) : আমার দাদার উপর গজ্ব ফরয হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ততার দরূন হজ্বে যেতে পারেননি। বর্তমানে তার কাছে হজ্বে যাওয়ার মত অর্থ সম্পদ নেই। একটি জমি আছে যা দিয়ে তিনি অনেক কষ্টে নিজের ও পরিবারের ব্যয় নির্বাহ করেন। জানতে চাচ্ছি, তার ফরয হজ্ব কি মাফ হয়ে যাবে?

জমি বিক্রি করে হজ্বে যেতে হবে কি

প্রশ্ন (৬৬৯৪) : আমার ত্রিশ শতক জমি আছে। এটাতে আপাতত কোন কাজ করছি না। আমি যদি এই জমি বিক্রি করে তাহলে আমার হজ্বে যাওয়ার টাকা হয়ে যায়। এমতাবস্থায় আমার কি হজ্বে যাওয়া ফরজ?

হজ্ব ফরজ হওয়া ব্যক্তি অন্ধ হয়ে গেলে হজ্ব করতে হবে কি

প্রশ্ন (৬০১৭) : জনৈক ব্যক্তির উপর হজ্ব ফরজ ছিল। তখন সে শরীরিকভাবে সুস্থ ছিল। তারপরও সে হজ্ব করেনি। বর্তমানে এক দুর্ঘটনায় সে অন্ধ। জানতে চাচ্ছি, তার উপর হজ্ব কি এখনো ফরজ থাকবে?

চাষাবাদের জমির মূল্যের কারণে হজ্ব আবশ্যক হবে কি

প্রশ্ন (৫৩৭৫) : আমার একটি চাষাবাদের জমি আছে। যা দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ নির্বাহ হয়। উক্ত জমির মূল্য বর্তমানে দশ লক্ষ টাকা। এছাড়া আমার আর কোনো অতিরিক্ত সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত জমি আংশিক বিক্রি করে কি আমার হজ্বে যেতে হবে?

অন্যের টাকায় নিজের ফরজ হজ্ব আদায় হবে কি

প্রশ্ন (৪৯০২) : আমি যে মালিকের অধীনে চাকরি করি তিনি প্রতি বছর তার কর্মচারীদের মধ্য হতে একজনকে নিজ খরচে হজ্বে পাঠান। জানতে চাচ্ছি, যাকে তিনি হজ্বে পাঠাবেন তার ফরজ হজ্ব এর দ্বারা আদায় হবে কি?

জমি বিক্রি করে কি হজ্বে যাওয়া জরুরি

প্রশ্ন (২২৩৮) : আমার একটা জমি ব্যতীত অন্য কোন সম্পদ নেই। আমি যদি ঐ জমির অর্ধেক বিক্রি করি তাহলে আমার হজের টাকা হয়ে যায়। জানতে চাচ্ছি, এই অবস্থায় আমার উপর কি হজ ফরজ?

একাধিক জমি থাকলে কি হজ্ব ফরজ হয়ে যায়

প্রশ্ন (৫৭২) : আমার কাছে নগদ টাকা তেমন নেই। তবে আমার তিনটি জমি আছে। এক ব্যক্তি বললেন, আমার জমি বিক্রি করে হজ্বে যাওয়া জররি। জানতে চাই, আসলেই কি জমি বিক্রি করে আমার জন্য হজ্বে যাওয়া জরুরি?

হজ্বের মৌসুম ছাড়া অন্য কোনো সময় উমরা করলে হজ্ব ফরজ হবে কি

প্রশ্ন (৪৭৫) : কোনো ব্যক্তি যদি হজ্বের মৌসুম ছাড়া অন্য সময় উমরা পালনের উদ্দেশ্যে হারাম শরিফে যায় তাহলে পরবর্তীতে তার উপর হজ্ব আদায় করা ফরজ হবে কি?

হজ্বে যেতে মায়ের নিষেধ হলে করণীয় কী

প্রশ্ন (৪৭২) : আমার হজ্বে যাওয়ার মতো টাকা-পয়সা আছে। কিন্তু আমার মা আমাকে হজ্বে যেতে নিষেধ করছেন। এমতাবস্থায় আমার করণীয় কী? উল্লেখ্য, আমি ইতিপূর্বে একবারও হজ্ব করিনি।

শাওয়াল মাসের কিছু দিন মক্কা মুকাররমায় থাকার কারণে হজ্ব ফরজ হবে কি

প্রশ্ন (৪৭১) : সরকারী চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর সরকার আমাদের যে টাকা প্রদান করে তা দিয়ে হজ্ব করলে হজ্ব আদায় হবে কি? হজ্বের সফরে এ টাকাগুলো খরচ করা আমাদের জন্য জায়েয হবে কি?

মহিলাদের জন্য মাহরামের সাথে হজ্বে যাওয়ার গুরুত্ব কতটুকু

প্রশ্ন (৩৫৩) : মহিলাদের জন্য মাহরামের সাথে হজ্বে যাওয়ার গুরুত্ব কতটুকু? যদি এমন হয় যে, এলাকার অন্য একজন মহিলা যার মাহরাম আছে এবং সে হজ্বেও যাচ্ছে তাহলে কি ঐ মহিলার সঙ্গী হয়ে হজ্বে যেতে পারবে?