ওয়াজিব ও নফল রোজা

রমযানের কাযা রোযা আদায় আগে শাওয়ালের নফল রোযা রাখা যাবে কি?

প্রশ্ন (১৩০৬৩) : গত রমযানে আমি অসুস্থ থাকার কারণে কয়েকটি রোযা রাখতে পারিনি। এখনও তা কাযা হিসাবে রয়ে গেছে। কিন্তু রমযানের পরে কাযা রোযা না রেখে শাওয়ালের নফল রোযা রেখেছিলাম। তাই হযরতের কাছে জানার বিষয় হল, কাযা রোযা না রেখে নফল রোযা রাখলে তা কি সহিহ হবে?

আশুরার রোজা কয়টা রাখতে হয়?

প্রশ্ন (১২৯৮২) : আশুরার রোযা কি শুধু ১০ মুহাররমই রাখতে হয়? নাকি এর সাথে আগে বা পরে একদিন মিলিয়ে রাখতে হবে? একজন বলল, শুধু ১০ মুহাররম রাখলেও নাকি তা আশুরার রোযা হিসাবে আদায় হয়ে যাবে। তাই জানতে চাচ্ছি, আসলে সঠিক কোনটি? জানিয়ে বাধিত করবেন।

নফল রোযা রাখা অবস্থায় মাসিক চলে আসলে উক্ত রোযা পরে কাযা করতে হবে?

প্রশ্ন (১২২৮৭) : আমি ফরয, ওয়াজিব পালনের পাশাপাশি কিছু নফল আমলও করার চেষ্টা করি। চেষ্টা করি কিছু নফল নামায ও কিছু নফল রোযা রাখার। এ বছর আমি আশুরার দিন রোযা রাখি। হঠাৎ দিনের বেলায় আমার মাসিক এসে যায়। পরে আমি কী করব ভেবে পাচ্ছিলাম না। তাই সেভাবেই রোযা অবস্থায় কিছু না খেয়ে কাটিয়ে দিলাম। বাকি আমি জানি যে, ফরয রোযা অবস্থায় মাসিক এসে গেলে কাযা করতে হয়। তাই হুযূরের নিকট জানতে চাচ্ছি, নফল রোযা অবস্থায় মাসিক এসে গেলে কাযা করা লাগবে কি?

অনিচ্ছাকৃত ভাবে গলায় কোনো পোকা ঢুকে গেলে কি রোযা ভেঙে যায়?

প্রশ্ন (১১৭৫০) : আমি ৯ই যিলহজ্ব রোযা রেখেছিলাম। মাগরিবের আগে ইফতারী ক্রয় করার জন্য বাজারে যাই। রাস্তায় হঠাৎ একটি মশা আমার গলার ভিতরে চলে যায়। বের করার চেষ্টা করেও বের করতে পারিনি। আমার জানার বিষয় হলো, অনিচ্ছাকৃত ভাবে গলায় কোনো পোকা ঢুকে গেলে কি রোজা ভেঙে যায়?

এক মাস রোযা রাখার মান্নত করলে সেই রোযা কি লাগাতার এক মাসে আদায় করতে হবে?

প্রশ্ন (১১৫৭০) : মাসখানেক আগের আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। দিন দিন তা বেড়েই যাচ্ছিল। তাই আমি মান্নত করেছিলাম যে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন, তাহলে আমি এক মাস রোযা রাখব। এর কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাই। এখন আমার জানার বিষয় হল, মান্নতের এই এক মাস রোযা কি লাগাতার রাখতে হবে, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে?

সকালে কাযার নিয়ত করে ভেঙ্গে ফেললে কয়টা রোযা রাখতে হবে

প্রশ্ন (১১৩৫৯) : কিছুদিন আগে আমি সকাল আটটার সময় আমার জিম্মায় থাকা একটি কাযা রোযা আদায়ের নিয়ত করি। পরবর্তীতে বাসায় মেহমান আসায় মেহমানের আবদারে তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, এখন আমাকে কয়টি রোযা কাযা করতে হবে?

মান্নতের দিনের রোযা ছুটে গেলে নতুন করে শুরু করতে হবে কি

প্রশ্ন (৯৬০৪) : আমি মান্নত করেছিলাম, আমার অমুক কাজটি হলে মার্চের ১ তারিখ থেকে ৩১ পর্যন্ত মোট ৩১ দিন রোযা রাখব। আমার উক্ত কাজটি সম্পন্ন হওয়ায় আমি মার্চের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত রোযা রাখি। তবে মাঝে বিশেষ কারণে দুইটি রোযা ছুটে যায়। জানতে চাচ্ছি, আমার কি আবার নতুন করে ৩১ দিনের রোযা রাখতে হবে নাকি দুই দিনেরটা রেখে দিলেই হবে?

মান্নতের রোযার সংখ্যা অনির্দিষ্ট থাকলে কয়টি রোযা রাখতে হবে

প্রশ্ন (৯৪৯৭) : আমি একবার মান্নত করেছিলাম, যদি পরীক্ষায় পাশ করি তাহলে কয়েকটি রোযা রাখব। এখন আমি পরীক্ষায় পাশ করেছি। জানতে চাচ্ছি, মান্নত পূরণে কয়টি রোযা রাখতে হবে?

আরাফার রোজার ফযিলত কী

প্রশ্ন (৭২৬৫) : শুনেছি, আরাফার রোজার অনেক ফযিলত। তাই আমি আরাফার রোজার ফযিলত সম্পর্কে জানতে চাচ্ছি।

রমজানের আগের দিন কি নফল রোজা রাখা যায় না

প্রশ্ন (৬৬৪৬) : এ বছর আমি রমজানের আগের দিন নফল রোজা রেখেছি। কিন্তু আমার এক বন্ধু জানতে পেরে বলেছে, ঐ দিন নফল রোজা রাখা ঠিক নয়। তাই আমি ভেঙ্গে ফেলেছি। আমার কাজটি কি সঠিক হয়েছে?