ইতিকাফ

ইতিকাফ অবস্থায় জানাযা পড়ানোর জন্য বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০০) : আমি ইতিকাফে বসেছি। আমার এক আত্মীয় মারা যাওয়ায় সকলে আমাকে রিকোয়েস্ট করে জানাযার নামায পড়াতে। কিন্তু ইতিকাফ নষ্ট হওয়ার আশংকায় আমি মসজিদ থেকে বের হয়নি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

রোযা ছাড়া কি মান্নতের ইতিকাফ শুদ্ধ হয় না

প্রশ্ন (৯৫০৪) : আমি একবার একদিনের ইতিকাফের মান্নত করি এবং সুবিধামত একদিন সকালে ইতিকাফের নিয়তে মসজিদে চলে যাই। পরবর্তীতে এক ব্যক্তির কাছে শুনি, মান্নতের ইতিকাফের জন্য নাকি রোযা শর্ত। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি সঠিক?

এ বছরের ইতিকাফের মান্নত পরবর্তী রমযানে আদায় করা যাবে কি

প্রশ্ন (৯৪৩২) : আমি মান্নত করেছিলাম যে, এ বছর রমযানে ১০ দিন ইতিকাফ করব। কিন্তু বিশেষ কারণে ইতিকাফ করতে পারিনি। জানতে চাচ্ছি, আগামী বছরের রমযানে তা কাযা করতে পারব কি?

তারাবি পড়তে অন্য মসজিদে যাওয়া যাবে কি

প্রশ্ন (৮৮৮১) : আমি আমাদের এলাকার মসজিদে ইতিকাফে বসেছি। পাশের এলাকার মসজিদে যে হাফেজ সাহেব তারাবি পড়ান তার পড়া অনেক সুন্দর। জানতে চাচ্ছি, আমি কি উক্ত মসজিদে তারাবির জন্য যেতে পারব?

মান্নতের ইতেকাফের সময় কি কাযা রোজা রাখা যাবে

প্রশ্ন (৮০৫৬) : আমার উপর মান্নতের এক দিনের ইতেকাফ ওয়াজিব। শুনেছি, এর সাথে নাকি রোজাও রাখতে হয়। আবার আমার উপর কাযা রোজাও আছে। এখন আমি কি ইতেকাফের সময় কাযা রোজার নিয়ত করতে পারব?

এলাকার সব মসজিদেই ইতিকাফ করতে হবে কি

প্রশ্ন (৭৩৫৬) : আমরা জানি রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে কেফায়া। এখন আমাদের প্রশ্ন হলো, এই সুন্নাতে কেফায়া আদায় হওয়ার জন্য মহল্লার সব মসজিদে ইতিকাফ করতে হবে না এক মসজিদে ইতিকাফ করলেই সুন্নাতে কেফায়া আদায় হয়ে যাবে?