নামাজ সংক্রান্ত অন্যান্য

মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাতের সংখ্যা ভুলে গেলে কী করবে?

প্রশ্ন (১৩৫৭৫) : গতকাল ইশার নামাযে আমি মাসবুক হই। কিন্তু ইমাম সাহেব সালাম ফেরানোর পর কত রাকাত ছুটেছে তা মনে আসছে তাই পাশের মুসল্লি যত রাকাত পড়েছে আমিও তত রাকাত পড়েছি। কেননা আমরা দুইজন একসাথেই নামাযে শরিক হয়েছি। এখন হযরতের কাছে জানার বিষয় হল, এভাবে নামায পড়ার কারণে নামাযের কোনো ক্ষতি হয়েছে কি?

কেরাতে ভুল পড়লে কি নামায ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৪৮) : নামাযে ফরয পরিমাণ কেরাত পড়ার পর যদি পরবর্তী অংশে এমন কেনো ভুল পড়ে, যার কারণে অর্থ একেবারে পাল্টে যায় তাহলে নামায ভঙ্গ হবে কি? আর এক্ষেত্রে নফল ও ফরযের মধ্যে পার্থক্য আছে কি?

নফল নামাযে কেরাতের তারতীব ভঙ্গ হলে কি নামায মাকরূহ হবে?

প্রশ্ন (১৩৫৪০) : আমি একদিন নফল নামাযের প্রথম রাকাতে সূরা কুরাইশ পড়ি। আর দ্বিতীয় রাকাতে বেখেয়ালে তার উপরের সূরা আছর পড়ে ফেলি। জানার বিষয় হলো, একারণে আমার উক্ত নামায মাকরূহ হয়েছে কি?

একাকী নামায আদায় করলে কেরাত আস্তে পড়বে নাকি জোরে পড়বে?

প্রশ্ন (১৩৫৩৯) : ফজর, মাগরিব ও এশার নামায জামাতে আদায় করলে ইমাম সাহেব উক্ত নামাযগুলোতে জোরে কেরাত পড়ে থাকেন। এখন আমি জানতে চাচ্ছি, এই নামাযগুলো কেউ একাকী আদায় করলে কেরাত জোরে পড়বে নাকি আস্তে পড়বে? আর নফল নামাযে আস্তে কেরাত পড়তে হবে, নাকি শব্দ করেও পড়া যাবে?

নফল নামায বসে আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৫৩৮) : আমার আব্বু সুস্থ-সবল। তিনি দাঁড়িয়ে নমায পড়তেও সক্ষম। তিনি সব নামায দাঁড়িয়েই আদায় করেন। তবে শুধু নফল নামায বসে আদায় করেন। জানতে চাই, ওজর ছাড়া নফল নামায বসে আদায় করার কী বিধান?

নফল নামায শুরু করে ভেঙ্গে ফেললে কি তা কাযা করতে হয়?

প্রশ্ন (১৩৫৩৬) : গতকাল এশার নামাযের পর আমি দু রাকাত নফল নামায শুরু করার পর একটি জরুরি কাজের কথা মনে পড়ায় আমি নামায ছেড়ে দিয়ে ঐ কাজে চলে যাই। আমি ভেবেছিলাম, যেহেতু এটা নফল নামায তাই কোনো সমস্যা নেই। কিন্তু মা বললেন, নফল নামায শুরু করে ভেঙ্গে ফেললে তা কাযা করতে হয়। আমি জানতে চাচ্ছি, আমার কি ‍উক্ত নফলের কাযা করতে হবে?

তাশরীকের দিনসমূহে কাযা নামায আদায় করলে কি নামায শেষে তাকবীরে তাশরীক পড়তে হবে?

প্রশ্ন (১৩৫২০) : কেউ যদি যিলহজ্বের ৯ তারিখ থেকে ১৩ তারিখ অর্থাৎ তাশরীকের দিনসমূহে পূর্বের কাযা নামায পড়ে তাহলে তাকে কি নামায শেষে তাকবীরে তাশরীক পড়তে হবে?

নামাযরত অবস্থায় কোনো লেখা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩৫১৭) : আমি নামায পড়ছিলাম। আমার সামনে একটি বোর্ডে কিছু লেখা ছিল। আমি নামাযের ভেতরেই মনে মনে সেই লেখাটি পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামাযের ভেতরে কোনো লেখা দেখে সেটা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?

জামায় রক্তের দাগ নিয়ে নামাজ পড়লে কি উক্ত নামাজ আদায় হবে?

প্রশ্ন (১৩৪৭৬) : একদিন মুরগি জবাই করার সময় আমার জামায় কিছু রক্ত লাগে। তখন জামাটি আমি পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়েছি। কিন্তু জামা থেকে রক্তের লাল দাগ পুরোপুরি দূর হয়নি। আর তখন আমার সাথে অন্য কোনো জামা ছিল না। তাই আমি ঐ জামা পরেই আমি কয়েক ওয়াক্ত নামায পড়েছি। এখন প্রশ্ন হল, আমি ঐ জামা নিয়ে যে কয়েক ওয়াক্ত নামায পড়েছি তা কি আদায় হয়েছে না তা আবার পড়তে হবে?

ঘরে প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৪৭) : ঘরে মানুষ বা প্রাণীর ছবি টাঙানো থাকলে উক্ত ঘরে নামায পড়ার হুকুম কী? একজন আলেম বলেছেন, এমন ঘরে নামায পড়া মাকরূহ। তবে কাপড় বা অন্য কিছু দিয়ে যদি ছবি ঢেকে দেওয়া হয় তাহলে মাকরূহ হবে না। এখন আমি তাই করছি। নামাযে দাঁড়ানোর পূর্বে কিছু দিয়ে ছবিটি ঢেকে দেই। এতে কোনো অসুবিধা আছে? দয়া করে বিস্তারিত জানাবেন।

নামাযে শরিক না হয়ে ইমাম সাহেবের সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে কি সিজদায়ে তিলাওয়াত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৪৬) : আমাদের বাসা মসজিদের পাশে অবস্থিত। ফলে নামাযের সময় আমাদের বাসা থেকে ইমাম সাহেবের তিলাওয়াত শোনা যায়। জুমার দিন ফজরের নামাযে ইমাম সাহেব সূরা সাজদাহ তিলাওয়াত করেন। যা আমাদের বাসা থেকে স্পষ্টভাবে শোনা যায় এবং বাসার সবাই সিজদার আয়াতটি সম্পর্কে অবগত। জানার বিষয় হলো, বাসায় মাস্তুরাত যারা আছেন উক্ত সিজদার আয়াত শোনার দ্বারা তাদের উপরও কি সিজদা করা ওয়াজিব হবে?

নামাযের নিয়ত করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪৩১) : আমি একজন আলেমের কাছে জানতে পেরেছি যে, নামাযের জন্য মনে মনে নিয়ত করাই যথেষ্ট। মৌখিক নিয়্ত করা জরুরি নয়। কিন্তু ফরয ওয়াজিব সুন্নত ও নফল এগুলোর ক্ষেত্রে কীভাবে নিয়ত করতে হবে তা আমার জানা নেই। এ সব ক্ষেত্রে শুধু নামায পড়ছি এমন নিয়ত করা কি যথেষ্ট না কি ফরয-ওয়াজিব নিয়ত করতে হবে? আর কাযা নামায আদায়ের সময় কাযা কথা কি উল্লেখ করতে হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

ইশার নামায বিলম্ব করে আদায় করলে কি কোনো সমস্যা আছে?

প্রশ্ন (১৩৪২৯) : আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার ডিউটি রাত ৮টা পর্যন্ত। ডিউটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে যায়। এরপর খাবার-দাবার ও অন্যান্য কাজ শেষ করে ইশার নামায পড়তে পড়তে প্রায় বারোটা, সাড়ে বারোটা বেজে যায়। এর আগে পড়াটা একটু কঠিন হয়। জানতে চাই, আমার জন্য এত দেরি করে নামায আদায় করায় কোনো সমস্যা আছে কি?

কোনো কারণে ইমাম সাহেবের আগে সালাম ফিরিয়ে ফেললে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪২০) : রমযানের পূর্বে ট্রেনে এক জায়গায় যাচ্ছিলাম। মাঝে ফজরের সময় এক স্টেশনে ট্রেনটি থামে। ঐ স্টেশনে ট্রেন সাধারণত একটু দীর্ঘ সময় অবস্থান করে। তাই আমি প্লাটফর্মের এক কামরায় ফজরের জামাতে শরিক হই। আমরা যখন বৈঠকে তাশাহহুদ পড়ছি তখন ট্রেন ছাড়ার জান্য সংকেত দেওয়া হয়। তাই আমি তাড়াহুড়ো করে ইমামের আগেই সালাম ফিরিয়ে ট্রেনে উঠি। ইমামের আগে সালাম ফিরানোর কারণে কি আমার ঐ নামায নষ্ট হয়ে গেছে? ঐ নামায কি পুনরায় আদায় করতে হবে?

ফজরের জামাতের আগে সুন্নত পড়তে না পারলে কি তা কাযা করতে হবে?

প্রশ্ন (১৩৪১৭) : ফজরের ওয়াক্তে প্রায় সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত শুরু হয়ে গেছে। তখন সুন্নত না পড়েই জামাতে শরিক হয়ে যাই। জানার বিষয় হলো, এই সুন্নত কি পরে কাযা করতে হবে?

এমন কোনো নামায আছে যা আদায় করলে সারা জীবনের কাযা নামায মাফ হয়ে যাবে?

প্রশ্ন (১৩৩৯৫) : সেদিন এক ব্যক্তির মুখে শুনলাম, রমযান মাসে নাকি এমন একটি নামায আছে, যা আদায় করলে সারা জীবনের সকল কাযা নামায মাফ হয়ে যায়। হুযুরের কাছে জানতে চাই, সেটি কোন নামায? তা আদায়ের পদ্ধতি কী?

টাখনুর নিচে কাপড় থাকলে কি নামাযের কোনো ক্ষতি হয়?

প্রশ্ন (১৩৩৮৬) : জুমার নামায পড়ার সময় নামাযের আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে বললেন, কারো টাখনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন। হুযুরের কাছে জানতে চাই, টাখনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযের কোনো সমস্যা হয়?