মুসাফির ভুলে চার রাকাত পড়ে ফেললে কি গুনাহগার হবে
প্রশ্ন (৬০৯৭) : কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এশার নামাজ পড়া অবস্থায় আমার কসর করার কথা মনে ছিল না। ফলে চার রাকাত পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?
প্রশ্ন (৬০৯৭) : কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এশার নামাজ পড়া অবস্থায় আমার কসর করার কথা মনে ছিল না। ফলে চার রাকাত পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?
প্রশ্ন (৬০৯৫) : আমি একবার সফর অবস্থায় যোহরের নামাজ আদায় করছিলাম। কসরের কথা মনে ছিল না। ভুলে দ্বিতীয় রাকাতে বসিনি। চতুর্থ রাকাতে স্মরণ হওয়ায় সাহু সেজদার মাধ্যমে নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ কি হয়েছিল?
প্রশ্ন (৬০৪৫) : আমার পোস্টিং বরিশালে হয়েছে। কিন্তু আমার ফ্যামিলি ঢাকা থাকে। আমি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার ঢাকা গিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমি বরিশালে কসর করব, নাকি পূর্ণ নামাজ পড়ব?
প্রশ্ন (৫৯২৪) : সফর অবস্থায় কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা নামাজ ছেড়ে দেয় তাহলে তার কি গুনাহ হবে?
প্রশ্ন (৫৯১৬) : কিছুদিন আগে আমাদের এলাকায় একজন বড় আরেম আসেন। তিনি মুসাফির ছিলেন। যোহরের ওয়াক্ত হওয়ায় সবাই তাকে নামাজ পড়াতে বলেন। তিনি যোহরের নামাজের ইমামতি করেন। কিন্তু দুই রাকাত না পড়ে চার রাকাত আদায় করেন। জানতে চাচ্ছি, সেদিন তার ও মুকিমদের যোহরের নামাজ আদায় হয়েছিল কি?
প্রশ্ন (৫৭৪৭) : আমার স্ত্রীকে নিয়ে আমি স্থায়ীভাবে ঢাকায় থাকি। আমার স্ত্রীর বাড়ি চাঁদপুর। জানতে চাচ্ছি, আমার স্ত্রী তার বাবার বাড়িতে গেলে মুসাফির হিসেবে গণ্য হবে কি?
প্রশ্ন (৫৭৩৪) : আমার গ্রামের বাড়িতে জায়গা জমি আছে। থাকার ঘরও আছে। পাশাপাশি আমি ঢাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেছি। এখানে আমার স্ত্রীকে নিয়ে থাকছি। মাঝে মাঝে গ্রামের বাড়িতেও যাই। প্রশ্ন হল, গ্রামের বাড়িতে গেলে কি আমি মুসাফির হবো?
প্রশ্ন (৫৬২৩) : আমি একবার মুসাফির অবস্থায় জুমআর নামাজের ইমামতি করি। জানতে চাচ্ছি, আমার উক্ত কাজটি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (৫৬১৮) : মুসাফির ব্যক্তি জুমআর নামাজ পড়বে নাকি যোহর পড়বে? জুমআর নামাজ কি তার উপর আবশ্যক?
প্রশ্ন (৫৫৭০) : মুসাফির যদি জুমআর আজান শুনে তাহলে কি তার উপর জুমআর নামাজ আবশ্যক হয়ে যায়?
প্রশ্ন (৫১০৫) : বিয়ের পর নারীদের নিজ বাবার বাড়িতে গেলে কসর পড়তে হয়। এই মাসআলাটি আমার জানা ছিল না। তাই এতদিন আমি বাবার বাড়িতে গেলে পূর্ণ নামাজই পড়তাম। কিছুদিন আগে জানতে পারি যে, আমার উক্ত কাজটি ভুল ছিল। জানতে চাচ্ছি, না জেনে পূর্ণ নামাজ পড়ার কারণে কি আমার গুনাহ হয়েছে?
প্রশ্ন (৪৬১৬) : কেউ যদি চিল্লায় যায় তাহলে সে কি মুকিম থাকবে, নাকি মুসাফির হিসেবে গণ্য হবে? সাধারণত চিল্লায় কোনো এক এলাকায় পনের দিন থাকা হয় না।
প্রশ্ন (৪৩১৫) : সফরে থাকাকালীন কেউ যদি তারাবী না পড়ে তাহলে গুনাহ হবে কি?
প্রশ্ন (৪৩১১) : সফরে থাকাকালীন তারাবীর নামাজ পড়তে হবে কি?
প্রশ্ন (৩৬৬৪) : আমি শুনেছি, ওতনে আসলীতে নামাজ কসর করা যায় না। মক্কা তো রাসূল (সা.)-এর ওতনে আসলী ছিল। জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি মক্কার সফরে কসর করেছিলেন?
প্রশ্ন (৩৪৩৭) : আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত। জানতে চাচ্ছি, আমি আমার শ্বশুরবাড়ি গেলে কি নামাজ কসর করতে হবে?
প্রশ্ন (৩৩৬৭) : ট্রেনে সফরকালে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। চলন্ত ট্রেন সাধারণত কোথাও থামায় না। থামালেও এত অল্প সময় যে নামাজের জন্য অজু করা সম্ভব হয়ে উঠে না। প্রশ্ন হল, এমতাবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া বৈধ হবে কি?
প্রশ্ন (৩৩৪৮) : আমি একবার সফর অবস্থায় যোহরের নামাজে মুকিম ইমামের পিছনে ইকতেদা করি। ইমাম সাহেব দুই রাকাত পড়ার পর আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলি। জানতে চাচ্ছি, এতে কি আমার সেদিনের নামাজ হয়েছে?
প্রশ্ন (৩৩৪৭) : মুসাফির ব্যক্তি যদি মুকিম ইমামের ইকতেদা করে তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়বে?
প্রশ্ন (৩১৯১) : সফর অবস্থায় যোহরের কাযা, মুকিম অবস্থায় দুই রাকাত আদায় করবে নাকি চার রাকাত?