তারাবি নামাজের বিশতম রাকাতে সূরা বাকারা থেকে শুরু করার বিধান কী

প্রশ্ন (২৭৪১) : প্রায় মসজিদেই রমজানে একটি বিষয় দেখা যায়। সেটি হল, নামাজের মধ্যে হাফেজগণ খতম শেষ করে বিশতম রাকাতে আবার সূরা বাকারা থেকে শুরু করে। এটি কেমন? এর বিধান কী?

তারাবিহ নামাজে রুকু-সেজদা দ্রুত আদায় করা যাবে কি

প্রশ্ন (২৬১৬) : অনেক মসজিদে দেখা যায় তারাবিহ নামাজ খুব দ্রুত আদায় করে। সে হিসেবে রুকু-সেজদাও অনেক দ্রুত আদায় করে। আমি জানতে চাচ্ছি, এভাবে দ্রুত রুকু-সেজদা আদায় করলে কি নামাজ আদায় হবে?

গরমের কারণে মসজিদে ছাদে গিয়ে জামাত করতে পারবে কি

প্রশ্ন (২৪৯৮) : আমাদের গ্রামে ঠিকমত বিদ্যুৎ থাকে না। আবার এদিকে প্রচণ্ড গরম পড়ছে। ফলে তারারি নামাজ পড়ার সময় মসজিদের ভেতরে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। এ জন্য আমরা চাচ্ছি, মসজিদের ছাদে গিয়ে জামাত করব। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা হবে কি না?

তারাবির হাফেজ সাহেবকে নিজের পক্ষ থেকে হাদিয়া দেওয়া যাবে

প্রশ্ন (১৯৯৫) : আমাদের মসজিদের তারাবির হাফেজ সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। আমি শুনেছি, তারাবি পড়িয়ে টাকা নেওয়া যায় না। কিন্তু আমি যদি নিজ থেকে তাকে তারাবির জন্য না, এমনিতে কিছু হাদিয়া দেই তাহলে কি তা বৈধ হবে?

মহিলাদের ক্ষেত্রে তারাবীর নামাজের জন্য এক বাড়িতে একত্রিত হয়ে পুরুষ ইমামে পিছনে জামাতে নামাজ পড়ার বি…

প্রশ্ন (৭৪৭) : আমাদের এলাকায় রমজান মাসে মহিলারা মহল্লার কোনো বাড়িতে একত্রিত হয়ে তারাবীর নামায জামাতের সঙ্গে আদায় করে। জামাতের সময় ইমামের পিছনে কিছু পুরুষ মুক্তাদিও থাকে এবং ইমাম ও মহিলাদের মুক্তাদির মাঝে পর্দাও থাকে। আরেকটি বিষয় হলো-মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এ পদ্ধতিতে জামাতের সঙ্গে তারাবী ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। এভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে কেমন?

তারাবির নামাজে ইমাম সাহেবের জন্য কি দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়া লাগে না

প্রশ্ন (৫৪৮) : আমাদের এলাকার মসজিদে এ বছর তারাবির নামাজ পড়ানোর জন্য একজন্ ইমাম ঠিক করা হয়েছে। কিন্তু প্রতিদিন আমরা দেখি, শেষ বৈঠকে আমাদের তাশাহহুদ পড়তে পড়তে ইমাম সাহেবের সালাম ফিরানোর সময় হয়ে যায়। আমি জানতে চাই, তারাবি নামাজে কি ইমাম সাহেবের জন্য দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ার প্রয়োজন নেই?

তারাবি নামাজে কুরআন মাজিদের কিছু অংশ ছুটে গেলে তা কি বিতরের নামাজে পড়া যাবে

প্রশ্ন (৫৩৩) : গত রমজান মাসে আমাদের মহল্লার মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়। উক্ত খতমে তারাবিতে একজন হাফেজ সাহেবের প্রায় দিন ভুলক্রমে পারার কিছু অংশ ছুটে যায়। পরবর্তীতে উক্ত ছুটে যাওয়া অংশ বিতরের নামাজে পাঠ করে নেন। এতে কিছু সংখ্যক লোক বলাবলি করছে যে, খতম পুরা হবে না। আবার কেউ বলে, খতম পুরা হবে। প্রশ্ন হলো, তারাবির ছুটে যাওয়া অংশ বিতরের নামাজে পাঠ করে নিলে খতম পুরা হবে কি?

হাফেজ সাহেবকে খানা খরচ বাবদ হাদিয়া প্রদান করা যাবে কি

প্রশ্ন (৫৩২) : হাফেজ সাহেবগণ কোনো প্রকার বিনিময় চুক্তি ছাড়াই খতমে তারাবি পড়িয়েছেন। তবে খতমের পর হাফেজ সাহেবদের অনিচ্ছা সত্ত্বেও যদি মুসল্লিগণ রমজান মাসের খানার খরচ বা হাদিয়া বলে জোরপূর্বক টাকা দিয়ে দেয় তাহলে ওই হাফেজ এর করণীয় কি? এবং হাফেজ সাহেব উক্ত টাকা দিয়ে কিতাব ক্রয় করে থাকলে কী করণীয়?

তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে পড়া উত্তম না বাড়িতে একাকি পড়া উত্তম      

প্রশ্ন (৪৪) : অনেকেই তারাবির নামাজ বাড়িতে আদায় করে থাকে। আমার জানার বিষয় হলো, তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে পড়া উত্তম নাকি বাড়িতে একাকি পড়া উত্তম?