সালাত ভঙ্গের কারণসূহ

নামাযে ইশারা করে কিছু বললে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১২৩৫২) : কয়েকদিন আগে আমি বাসায় নামায পড়ছিলাম। হঠাৎ আমার ছোট বাচ্চা পাশে এসে পেশাব করে দেয়। এদিকে নামাযে বিঘ্নতার আশঙ্কায় তার মা তাকে নিতে আসে। তখন আমি তার পেশাবের দিকে ইশারা করি। তবে জায়নামায এবং আমার গায়ে পেশাব লাগেনি। এই ইশারার কারণে কি নামায নষ্ট হয়ে গিয়েছে?

নফল নামাযের মাঝখানে মাসিক শুরু হয়ে গেলে কি উক্ত নফঅ নামায কাযা করতে হবে?

প্রশ্ন (১২২৯৮) : একদিন সকালে আমি কুরআন তিলাওয়াত শেষে ইশরাকের নামায পড়ছিলাম। সেদিন নামায অবস্থায় আমার মাসিক শুরু হয়ে গেলে আমি নামায ছেড়ে দিই। হুজুরের কাছে জানতে চাই, আমার উক্ত নামায কি পুনরায় আদায় করতে হবে?

ইমামে সাথে কিয়াম না করলে নামায হবে কি

প্রশ্ন (১১৩১৭) : কিছুদিন আগে মসজিদের দুতলায় নামায পড়ছিলাম। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সিজদা থেকে বৈঠক করার তাকবীর দীর্ঘ করেন। আমরা মনে করি তিনি তৃতীয় রাকাতে দাঁড়িয়েছেন। তাই আমরাও দাঁড়িয়ে যাই। পরবর্তী তাকবীর শুনে মনে করি তিনি রুকুতে গিয়েছেন তাই আমরাও রুকুতে যাই। এরপরের তাকবীর শুনে বুঝতে পারি তিনি ঠিমতই নামায পড়িয়েছেন। আমাদের ভুল হয়েছে। তাই আমরা রুকুতেই থেকে যাই এবং ইমামের সাথে বাকি নামায আদায় করি। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?

অনিচ্ছায় দেয়ালের লেখা বুঝে ফেললে নামায নষ্ট হবে কি

প্রশ্ন (১১৩১১) : আমি একদিন জামাতে নামায পড়া অবস্থায় মসজিদের সামনের দেয়ালের দিকে অনিচ্ছায় দৃষ্টি চলে যায়। সেখানে থাকা একটি লেখাও বুঝে ফেলি। তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার নামাযে কোনো ক্ষতি হয়েছিল কি?

মুখে সুপারি রাখলে নামায হবে কি

প্রশ্ন (১১২১৯) : আমি প্রেগন্যান্ট। কিছুক্ষণ পরপর বমি আসে। মুখে সুপারি রাখলে বমির ভাব কমে যায়। জানতে চাচ্ছি, আমি নামাযে মুখে সুপারি রাখতে পারব কি?

সিজদায় না ফিরলে কি নামায নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (১১১০৬) : কিছুদিন আগে ইমামের সাথে নামায পড়ার সময় ভুলবশত ইমামের আগেই সিজদা থেকে মাথা উঠিয়ে ফেলি। আর সিজদায় ফিরে যাইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নামায নষ্ট হয়ে গিয়েছিল?

অনিচ্ছায় দেরিতে সালাম ফিরালে নামাযের কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (১১০৮৫) : কিছুদিন আগে মসজিদে নামায চলা অবস্থায় কারেন্ট চলে যায়। দু’তলায় যারা নামাযে ছিল তারা ইমামের সাথে সালাম ফিরায়নি। মাইক না থাকার কারণে তারা বুঝতে পারেনি। বেশ দেরি করেই তারা সালাম ফিরায়। জানতে চাচ্ছি, এতে নামাযের কোনো ক্ষতি হবে কি?

মুসাফির প্রথম বৈঠক না করলে কি নামায হবে না

প্রশ্ন (১০৯৪৩) : আমি একবার মুসাফির অবস্থায় এশার নাময পড়ছিলাম। দুই রাকাতের পর ভুলে বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই। আমার তখন মুসাফির অবস্থার কথা স্মরণ ছিল না। চতুর্থ রাকাতের শুরুতে স্মরণ হয় এবং যথারীতি সাহু সেজদা করে সালাম ফিরিয়ে নামায শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের এশার নামায হয়েছিল কি?

মাথা দিয়ে ইশারা করলে নামায নষ্ট হবে কি

প্রশ্ন (১০৯৪০) : কিছুদিন আগে আমি ঘরে নামায পড়ছিলাম। আমার এক আত্মীয় ঘরে প্রবেশ করে আমাকে সেদিনের তারিখ জিজ্ঞাসা করে। আমি ভুলে মাথা দিয়ে ইশারা করে সম্মতি জানাই। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায নষ্ট হয়েছিল কি?

ভুলে ইমামের আগে সালাম ফিরালে নামায নষ্ট হবে কি

প্রশ্ন (১০৯৩৮) : কিছুদিন আগে মসজিদের দুই তলায় জামাতে শরিক ছিলাম। শেষ রাকাতে ইমাম সাহেব সেজদা থেকে উঠার সময় কারেন্ট চলে যায়। আমরা যারা দুই তলায় ছিলাম, তারা তাশাহুদ, দরূদ ও দোয়ায়ে মাছুরা পাঠ করে সালাম ফিরিয়ে ফেলি। তখন কারেন্ট চলে আসায় দেখি ইমাম মাত্র সালাম ফিরাচ্ছে। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?

ক্যালেন্ডারের দিকে তাকিয়ে লেখা বুঝে ফেললে নামায হবে কি

প্রশ্ন (১০৯২৩) : কিছুদিন আগে নামাযরত অবস্থায় আমার দৃষ্টিতে সামনের দিকে ঝুলানো ক্যালেন্ডারের দিকে পড়ে ফলে আমি তাতে লেখা কিছু লেখা বুঝে ফেলি। তবে মুখে উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?