পবিত্রতা

ফরয গোসলের ক্ষেত্রে শুধু ভেজা আঙ্গুল দিয়ে নাকের ভেতর মুছে দিলে কি গোসল হবে?

প্রশ্ন (১৩৫৪৯) : কোনো ব্যক্তি যদি ফরয গোসলে নাকের ভেতর পানি প্রবেশ না করিয়ে শুধু আঙ্গুল ভিজিয়ে নাকের ভেতরটা তিনবার মুছে নেয় তাহলে তার গোসল হবে কি এবং নাকের ভেতরে পানি প্রবেশ করানো ও তা পরিষ্কার করার পদ্ধতি কী?

জানাযার নামাযে হাসলে কি অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৪৪) : একদিন আমাদের মহল্লার মসজিদে যোহরের নামাযের সময় কোনো কারণবশত নামাযের আগে জানাযার নামায অনুষ্ঠিত হয়। তখন নামাযে কোনো এক কারণে আমার বন্ধু হেসে উঠে। এরপর আমরা একত্রে যোহরের নামায আদায় করি। জানার বিষয় হল, তার জানাযার নামায কি শুদ্ধ হয়েছে? আর নামাযে উচ্চস্বরে হাসার কারণে তার অযু ভেঙ্গেছে কি?

গড়িয়ে পড়া পরিমাণ রক্ত টিস্যু দিয়ে মুছে ফেললে কি অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৫৩২) : একদিন আমি চাকু দিয়ে ফল কাটার সময় হাত কেটে ফেলি। রক্ত বের হয়ে গড়িয়ে পড়ার আগেই টিস্যু দিয়ে মুছে ফেলি। এভাবে দু’ তিনবার করার পর সেভলন লাগালে রক্ত বন্ধ হয়ে যায়। জানার বিষয় হল, উক্ত অবস্থায় কি আমার অযু ভেঙ্গে গেছে?

ফরয গোসল করার সময় নাকে পানি দিতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩৫২৩) : একবার ফরয গোসল করার সময় তাড়াহুড়া করতে ‍গিয়ে নাকে পানি দিতে ভুলে যাই। গোসলের পর যোহরের ফরয নামায আদায় করি। পরে যখন মনে পড়েছে তখন পুনরায় গোসল করে আবার নামায আদায় করি। জানতে চাই, উক্ত অবস্থায় সঠিক নিয়ম কী? এবং আমি যেভাবে করেছি তা কি যথার্থ হয়েছে?

হাত বা অন্য অঙ্গে জমে থাকা পানি দিয়ে মাথা মাসাহ করলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৫২২) : এক ব্যক্তি তাড়াহুড়ো করে অযু করে এসে নামাযে দাঁড়িয়ে গেছে। সাথে সাথেই তার মনে হয়েছে সে মাথা মাসাহ করেনি। এখন সে কী করবে? হাতের অবশিষ্ট ভেজা দিয়ে বা অন্য অঙ্গ থেকে হাত ভিজিয়ে মাথা মাসাহ করে নিলে কি সঠিক হত?

একজনের অযু করা পানি দিয়ে অন্যজন অযু করলে কি দ্বিতীয় ব্যক্তির অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৫২১) : একদিন আমি বাথরুমে অযু করার সময় নিচে বালতি রেখে অযু করি। পরে আমার ছোট ভাই এসে সেই বালতির পানি দিয়ে অযু করে। জানতে চাচ্ছি, তার সেই অযু সঠিক হয়েছে কি? সেই অযু দ্বারা যে নামায আদায় করেছে তা পুনরায় আদায় করতে হবে কি?

কখন তায়াম্মুম করে নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩৫১৮) : আমি একজন সেনা কর্মকর্তা। প্রায় সময়ই আমাদেরকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার করা হয়। সেখানে দুই সপ্তাহ পরপর আমাদের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়। দেখা যায়, ১০-১২ দিন যেতেই খাওয়ার পানি ছাড়া আমাদের আর কোনো পানি অবশিষ্ট থাকে না। আশেপাশে কোনো বাড়িও থাকে না। চতুর্দিকে মাইল দুয়েক খুঁজেও পানির সন্ধান পাই না। এ অবস্থায় আমরা কি তায়াম্মুম করে নামায পড়তে পারব?

কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল তা ভুলে গেলে কাপড় পাক করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৪৮৭) : আমার কাপড়ে নাপাকি লেগেছিল। পরে নাপাকি শুকিয়ে তা পড়ে গেছে। এখন মনে নেই- কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল। জানার বিষয় হলো, এখন আমি এই কাপড় কীভাবে পবিত্র করব?

মরুভূমিতে পানি না পাওয়া গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩৪৮৬) : আমি সৌদি আরবের জেদ্দায় থাকি। কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধু মিলে এক মরুভূমিতে ঘুরতে যাই। এবং সেখানে এক রাত অবস্থান করি। মরুভূমিটির আশপাশে প্রায় ৩/৪ কিলোমিটারের মধ্যে পানির কোনো ব্যবস্থা ছিল না। তখন আমাদের এক বন্ধুর গোসলের জরুরত হয়। আর আমাদের সাথেও এত অল্প পানি ছিল, যা দিয়ে সে শুধু অযু করতে পারবে, গোসল করতে পারবে না। ফলে সে প্রথমে অযু করে এরপর তায়াম্মুম করে নামায আদায় করে নেয়। প্রশ্ন হল, উল্লেখিত অবস্থায় এভাবে করা কি তার জন্য সঠিক হয়েছে? এবং এরপর আদায়কৃত নামাযের কী হুকুম? জানালে উপকৃত হব।

অসুস্থতার কারণে ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে কি?

প্রশ্ন (১৩৪৮৪) : আমার সাইনোসাইটিস রোগ আছে। সামান্য ঠাণ্ডা লাগলেই মাথাব্যাথা আরম্ভ হয় এবং সর্দি লেগে যায়। তাই ডাক্তার শরীরে ঠাণ্ডা লাগাতে নিষেধ করেছেন। এ অবস্থায় রাতে গোসল ফরয হলে আমি তায়াম্মুম করতে পারব কি? যদি করা যায় তাহলে গোসলের তায়াম্মুমের নিয়ম কি হবে? জানিয়ে বাধিত করবেন।

অযুতে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পর অন্য অঙ্গ ধৌত করলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৪৮) : আমি একদিন বাসায় অযু করি। পানির লাইনে পানি কম থাকায় পুরো অযু শেষ করতে পারিনি। পা ধোয়ার আগেই পানি শেষ হয়ে যায়। এর দশ/বারো মিনিট পর পানি আসে। তখন আমি শুধু পা ধুয়ে নিই। ততক্ষণে আমার হাত মুখ শুকিয়ে গেছে। জানার বিষয় হলো আমার উক্ত অযু কি সহিহ হয়েছে?

নাপাক মেঝে পাক করার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩২৬৬) : আমাদের ঘরের মেঝে মাটি দিয়ে লেপা। আমার বাচ্চা ঘরের মেঝেতে পেশাব করে দেয়। আমার শ্বাশুরি বলেন, পেশাব করা স্থান মাটি দ্বারা লেপে দিলে পাক হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, মাটি লেপে দেয়ার পরও তো এ স্থানে পেশাব রয়েই যায়। আমি হুযুরের কাছে জানতে চাই, নাপাক মেঝে পাক করার সঠিক নিয়ম কী? এভাবে মাটি লেপে দিলে কি তা পাক হবে?

অযুর পানিতে কাপড় ভিজলে কি উক্ত কাপড় নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১৩২০৪) : অযুতে চেহারা ও হাত ধোয়ার সময় কিছু পানি কাপড়ে পড়ে ভিজে যায়। আবার কখনো কখনো অযুর পরপরই নামাযে দাঁড়িয়ে যাই। টাওয়াল ব্যবহার না করার কারণে তখন হাতের অবশিষ্ট পানিতে জামা ভিজে যায়। দাড়ি থেকেও পানি পড়তে থাকে। এখন প্রশ্ন হল, অযুর পানিতে কাপড় ভেজা অবস্থায় নামায পড়লে নামাযে কোনো সমস্যা হবে কি?

ব্যান্ডেজের উপর মাসাহ না করলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩১৯১) : আমার বড় ভাই গাড়ি এক্সিডেন্ট করে। সে তখন বাম পায়ের নিচের অংশে আঘাত পায়। ডাক্তার তার পায়ের গোড়ালিসহ এর উপরের কিছু অংশ ব্যান্ডেজ করে দেয়। এই অবস্থায় তার ৬/৭ দিন অতিবাহিত হয়। সে ঐ কয়দিন অযু করার সময় ক্ষতস্থান ছাড়া বাকি অংশ ধুলেও ব্যান্ডেজের উপর মাসেহ করেনি। এভাবে তার অযু কি সহিহ হয়েছে? এবং এই অযু দ্বারা সে যে কয় ওয়াক্ত নামায পড়েছে তা কি আদায় হয়েছে?

গোসলের জন্য তায়াম্মুম করলে কি তা অযুর জন্য যথেষ্ট হবে?

প্রশ্ন (১৩১৭৮) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরয হয়। তবে তিনি অসুস্থতার কারণে গোসল করতে সক্ষম নন। কিন্তু অযু করতে সক্ষম এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণ পানিও আছে। জানার বিষয় হল, উক্ত লোকটি গোসলের জন্য যে তায়াম্মুম করবে সেটাই কি অযুর জন্য যথেষ্ট হবে। নাকি ভিন্নভাবে অযু করতে হবে?

গোশত থেকে জামায় রক্ত লাগলে কি জামা নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১৩১৭৪) : বাজার থেকে মুরগি কিনে ফেরার পথে পলিথিন থেকে চুয়ে রক্ত পড়ে আমার কাপড়ে কিছু রক্ত লাগে। যোহরের নামাযের সময় মসজিদে গেলে একজন বললেন, রক্ত যেহেতু নাপাক তাই এই কাপড়ে আপনার নামায হবে না। তখন আমি সেই কাপড় পরিবর্তন করে নামায পড়ি। এখন আমি জানতে চাই, তার কথা কি ঠিক? গোশতের মধ্যে থাকা রক্ত কি নাপাক?

মোজার উপর মাসেহের মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৪৯) : আমি শীতের সময় চামড়ার মোজার উপর মাসেহ করি। অনেক সময় এমন হয় যে, অযু থাকতেই মাসেহের সময়সীমা শেষ হয়ে যায়। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমার জন্য পুনরায় অযু করা আবশ্যক নাকি শুধু মোজা খুলে পা ধুয়ে নিলেই চলবে?

পানির পাত্রে হাত ঢুকিয়ে পানি নিয়ে অযু করলে কি উক্ত পানি ব্যবহৃত পানির হুকুমে হয়ে যাবে?

প্রশ্ন (১৩০৭৭) : একবার ইজতিমার ময়দানে অযুখানায় গিয়ে দেখি খুব ভীড়। তখন এক লোকলে দেখলাম, একটা মগ নিয়ে এসে তাতে পানি নিল, তারপর তাতে হাত ঢুকিয়ে পানি নিয়ে নিয়ে অযু শেষ করল। তো জানার বিষয় হল, এভাবে অযু করা কি ঠিক আছে? এর দ্বারা উক্ত পানি কি ব্যবহৃত হয়ে যাবে?

ধারাবাহিকভাবে রক্ত প্রবাহিত হলে নামায আদায় করবে কিভাবে?

প্রশ্ন (১৩০৫৮) : আমি আসরের নামায আদায় করে ডেন্টালে যাই দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। এতে মাড়ির রক্তক্ষরণ শুরু হয় এবং মাগরিবের পুরো ওয়াক্তেই তা অব্যাহত ছিল। উক্ত অবস্থায়ই আমি অযু করে নামায আদায় করি। এখন জানার বিষয় হলো, রক্তক্ষরণের সময় নামায পড়া শুদ্ধ হয়েছে? নাকি উক্ত নামায পুনরায় পড়া আবশ্যক?

অযুতে কোনো অঙ্গ শুকনো থেকে গেলে পাশের পানি দিয়ে ভিজিয়ে নিলে কি অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩০৩০) : কিছুদিন ধরে এ বিষয়টি আমার অভ্যাসের মত হয়ে গেছে যে, অযু শেষ করে হাত বাঁকিয়ে কনুইয়ের দিকে তাকাই। কনুইয়ের উপরের অংশে কোথাও শুকনো দেখলে নতুন পানি না নিয়েই আশপাশের পানি দিয়ে ডলে ঐ জায়গা ভিজিয়ে দেই।এভাবে আমার অযু সহিহ হচ্ছে কি?