জানাবাত

স্বপ্নদোষ চলাকালে জাগ্রত হয়ে মযী দেখলে করণীয় কী

প্রশ্ন (৫৩৪১) : একবার স্বপ্নদোষের মাঝে ঘুম ভেঙ্গে যায়। জাগ্রত হওয়ার পর দেখি, শুধু মযী বের হয়েছে। কিন্তু বীর্যপাত হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে গোসল ফরজ হবে কি?

বীর্যপাত আটকে রাখার পর সামান্য বীর্য বের হলে কী করবে

প্রশ্ন (৫০৩৫) : জনৈক ব্যক্তির স্বপ্নদোষ হওয়ার আগ মুহূর্তে ঘুম ভেঙ্গে যায়। সে বীর্যপাত হওয়ার আগ মুহূর্তে পুরুষাঙ্গ চেপে ধরে বীর্যপাত আটকে রাখে। কিন্তু উত্তেজনা শেষ হওয়ার পর পুরুষাঙ্গের অগ্রভাগে সামান্য বীর্য দেখতে পায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির উপর গোসল ফরজ হবে কি?

বীর্য বের হওয়ার উপক্রম হলে গোসল ফরজ হবে কি

প্রশ্ন (৩১৮২) : আমার স্ত্রীর সাথে একদিন কথা বলছিলাম। একপর্যায়ে আমার বীর্য বের হওয়ার উপক্রম হয়। কিন্তু বীর্য বের হয়নি। প্রশ্ন হল, আমার উপর কি এ কারণে গোসল ফরজ হয়েছিল?

ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশংকায় ফরজ গোসল ত্যাগ করা যাবে কি

প্রশ্ন (২৮৮১) : কিছুদিন আগে আমার একবার ফজরের শেষ ওয়াক্তে স্বপ্নদোষ হয়। সময় না থাকার কারণে আমি অজু করেই নামাজ পড়ে নেই। প্রশ্ন হল, ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশংকায় ফরজ গোসল ছেড়ে দেওয়া যাবে কি?

ফরজ গোসলে নাকি পানি দিতে ভুলে গেলে করণীয় কী

প্রশ্ন (২১৬৩) : ফরজ গোসল আদায়কালে নাকে পানি দিতে ভুলে যাই। গোসল শেষে মনে হয়েছে। এখন জানতে চাই, পুনরায় নতুন করে গোসল করতে হবে নাকি কেবল নাকে পানি পৌঁছালেই হবে?

রাতে গোসল ফরজ হলে যদি গোসল না করে তাহলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (১৯০৭) : কারও যদি রাতের বেলা স্বপ্নদোষ হয় আর সে লজ্জায় গোসল করতে না পেরে দিনের বেলায় গোসল করে তাহলে এতে কি তার রোজার কোন ক্ষতি হবে?