কবরে নামলে কি গোসল করতে হবে

প্রশ্ন (৫৫৮৩) : কিছুদিন আগে আমি এক ব্যক্তিকে দাফনের জন্য তার কবরে নামি। নামাজের সময় হয়ে যাওয়ায় দাফনকার্য শেষ হওয়ার পর অজু করে নামাজ পড়ি। নামাজ শেষে এক ব্যক্তি বলল, তুমি যেহেতু দাফনকার্যে অংশগ্রহণ করেছ তাই তোমার উপর গোসল ফরজ ছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? আমার কি সেদিনের নামাজ হয়নি?

রোজা অবস্থায় নাকের ভিতরের অংশে পানি দিতে হবে কি

প্রশ্ন (৪৪০৫) : আমি শুনেছি, ফরজ গোসলে ভালোভাবে কুলি করতে হয়। নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হয়। জানতে চাচ্ছি, রোজা অবস্থায়ও কি ফরজ গোসলের সময় নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হবে?

নাক ও মুখের গভীরে পানি পৌঁছানো কি জরুরি

প্রশ্ন (৩৭৮০) : আমি একটি বইয়ে পড়েছি, গোসলের ফরজ তিনটি। তন্মধ্যে কুলি করা ও নাকে পানি দেওয়া অন্যতম। সেদিন এক ব্যক্তিকে বলতে শুনলাম, ফরজ গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়ার সময় নাক ও মুখের গভীরে পানি পৌঁছানোও ফরজ। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক?

বীর্য বের হওয়ার উপক্রম হলে গোসল ফরজ হবে কি

প্রশ্ন (৩১৮২) : আমার স্ত্রীর সাথে একদিন কথা বলছিলাম। একপর্যায়ে আমার বীর্য বের হওয়ার উপক্রম হয়। কিন্তু বীর্য বের হয়নি। প্রশ্ন হল, আমার উপর কি এ কারণে গোসল ফরজ হয়েছিল?

ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশংকায় ফরজ গোসল ত্যাগ করা যাবে কি

প্রশ্ন (২৮৮১) : কিছুদিন আগে আমার একবার ফজরের শেষ ওয়াক্তে স্বপ্নদোষ হয়। সময় না থাকার কারণে আমি অজু করেই নামাজ পড়ে নেই। প্রশ্ন হল, ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশংকায় ফরজ গোসল ছেড়ে দেওয়া যাবে কি?