উলূমুল হাদীস

আবূ যর গিফারী কতৃক কবরকে সম্বোধন করার হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৬৭৯৭) : অনেক জায়গায় লেখা থাকে ফাতেমা (রা.)কে কবর দেওয়ার পর আবু যর গিফারী (র.) কবরকে সম্বোধন করে কিছু কথা বলেছিলেন। এখানে যে বিষয়গুলো লেখা থাকে তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত?

হাদিসটি কি সুনানে নাসায়িতে আছে

প্রশ্ন (৬৭৯৪) : মাআরিফুল কুরআনে এই হাদিসটি পেয়েছি। ‘যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।’ সেখানে নাসায়ি শরিফের কথা লেখা থাকলেও আমি নাসায়ি শরিফে তা পাইনি। দয়া করে জানাবেন, এটি কি ভুল কি না, নাকি আমার ত্রুটি?

কোন সাহাবি রাতভর ইবাদাতে লিপ্ত থাকতেন

প্রশ্ন (৬৭৬৬) : অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম। এক সাহাবি সারা রাত নামাজ পড়তেন। কিন্তু রাসূল (সা.) তাকে এভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন। আমি সাহাবির নামটা ভুলে গিয়েছি। তার নামটা কি দয়া করে বলা যাবে?

পৃথিবী কি একটি ষাড়ের শিংয়ের উপর অবস্থিত

প্রশ্ন (৬৪২৮) : পৃথিবী সম্পর্কিত একটি বইয়ে কিছুদিন আগে পেলাম যে, হাদিসে এসেছে, পৃথিবী একটি পাথরের মাঝে অবস্থিত। আর পাথরটি একটি ষাড়ের শিংয়ের উপর অবস্থিত। ষাড়টি যখন নড়ে উঠে, তখন পাথর নড়ে উঠে। ফলে পৃথিবীতেও নড়াচড়া হয়। আর এটাই ভূকম্পন। জানতে চাচ্ছি, এটা কতটুকু সঠিক?

আলেমদেরকে সম্মান করা কি সাহাবায়ে কেরামকে সম্মান করার মত

প্রশ্ন (৬৩৭৬) : একজন বক্তাকে বলতে শুনলাম, হাদিসে নাকি এসেছে যে, আলেমদেরকে সম্মান করলে সাহাবায়ে কেরামকে সম্মান করা হয়। আর সাহাবায়ে কেরামের সম্মান মানে রাসূল (সা.)-এর সম্মান। জানতে চাচ্ছি, উক্ত কথা কতটুকু সঠিক?

আলেমদের সম্মান করলে কি রাসূলকে সম্মান করা হয়

প্রশ্ন (৬৩৭৫) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, হাদিসে নাকি এসেছে যে, আলেমদের সম্মান করা মানে রাসূল (সা.)-কে সম্মান করা। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস কি আছে?