তাফসীর

তুবা কারা লাভ করবে

প্রশ্ন (৫২৮৫) : সূরা রাদ-এর ২৯ নং আয়াতে যে তুবার কথা বলা হয়েছে তা কারা লাভ করবে?

তাওবাতুন নাসূহা মানে কী

প্রশ্ন (৪৫২৭) : কুরআন শরিফে যে ‘তাওবাতুন নাসূহা’ শব্দ এসেছে, এর মানে কী? নাসূহা কি কারও নাম? একটি ওয়াজে শুনেছি, নাসূহা এক ব্যক্তির নাম। দয়া করে বিষয়টি স্পষ্ট করলে কৃতজ্ঞ থাকব।

সূরা তওবার ২ নং আয়াত দ্বারা ৪ মাস প্রমাণিত করা যাবে কি

প্রশ্ন (৩৪১০) : আমি কিছুদিন আগে তাবলীগে গিয়েছিলাম। সেখানে এক ভাই বয়ানের সময় সূরা তওবার ২ নং আয়াতের দ্বারা ৪ মাস তাবলীগে সময় দেওয়ার বিষয়টি প্রমাণিত করেন। জানতে চাচ্ছি, সূরা তওবার ২ নং আয়াত দ্বারা তাবলীগে ৪ মাস লাগানোর বৈধতা প্রমাণিত করা যাবে কি?

তালুতের সাথে যারা বেশি পানি পান করেছে তারা কি পানি পান করতে করতে মারা গিয়েছে

প্রশ্ন (৩০২৩) : কুরআন মাজিদে যে তালুতের ঘটনা রয়েছে, সেখানে নাকি এমন ঘটনা ঘটেছে যে, যারা তার সাথে বেশি পানি পান করেছে তাদের পিপাসা কখনো মিটেনি। তাই তারা পানি পান করতে করতে মারা গিয়েছে। এ কথা কি সঠিক?

কুরআন বুঝার দায়িত্ব কি শুধু আলেমদের

প্রশ্ন (২৯৩৭) : আমাদের সাধারণ লোকদের মাঝে এই ধারণা আছে যে, কুরআন বুঝার দায়িত্ব শুধু আলেমদের। আমাদের দায়িত্ব শুধু খতম দেওয়া। বুঝার দায়িত্ব নয়। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

কুরআন নিয়ে গবেষণা করা কি নিষেধ

প্রশ্ন (২৯৩১) : কোন কোন আলেমকে শুনি, কুরআন নিয়ে গবেষণা করতে নিষেধ করেন। এর কারণ কী? কুরআন নিয়ে গবেষণা করা নিষিদ্ধ হবে কেন? এতে কি তাদের কোন ক্ষতি হয়?

সূরা হজ্বের ১৯ নং আয়াতের ব্যাখ্যা কী

প্রশ্ন (২৯২৭) : সূরা হজ্বের ১৯ আয়াতে বলা হয়েছে هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ‘এই দুই বাদী-বিবাদী তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে।’ এখানে বাদী-বিবাদী বলে কাদেরকে বুঝানো হয়েছে?

কুরআনে বর্ণিত নাসূহা কি কোনো ব্যক্তির নাম

প্রশ্ন (২৬৯০) : আমি কুরআনের এক আয়াতে নাসূহা শব্দটি পেয়েছি। কিছুদিন আগে এক বক্তাকে বলতে শুনলাম, নাসূহা এক ব্যক্তির নাম। সে এমন খাঁটি তওবা করেছে যে, আল্লাহ তাআলা তার নাম কুরআনে উল্লেখ করে দিয়েছেন। আমি জানতে চাচ্ছি, উক্ত বক্তার কথা কি সঠিক? নাসূহা কি কোনো ব্যক্তির নাম?

সূরা বাকারার ২৫৯ নং আয়াতে উদ্দিষ্ট ব্যক্তিটি কে

প্রশ্ন (২৫৬৮) : কিছুদিন আগে কুরআনের ঘটনা সম্বলিত একটি বইয়ে পেলাম, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে একশত বছরের জন্য মৃত্যু দান করে পুনরায় আবার জীবিত করেন। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তিটি কে?

সূরা বাকারার ২০৩ নং আয়াতের ব্যাখ্যা কী

প্রশ্ন (২৩০৪) : আমি কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার ২০৩ নং আয়াতে বলেছেন وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ। এখানে أَيَّامٍ مَعْدُودَاتٍ দ্বারা উদ্দেশ্য কী?

আবাবিল কি পাখির নাম

প্রশ্ন (২১০২) : অনেকের মুখে শোনা যায়, বাদশাহ আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি প্রেরণ করেছেন। আমি জানতে চাচ্ছি, এ পাখি পৃথিবীর কোথাও পাওয়া যায় কিনা?

এক নারীর প্রতি হারুত-মারুত ফেরেশতার আসক্তির ঘটনা কি সঠিক

প্রশ্ন (১৯৭৫) : কোন কোন ওয়ায়েজ বলে থাকেন যে, হারুত-মারুত ফেরেশতা এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে ইসমে আজম শিখিয়ে দিয়েছেন। পরবর্তীতে ঐ মেয়ের কারণে তারা বিভিন্ন গুনাহেও লিপ্ত হয়েছে। এ ঘটনাকি বিশুদ্ধ?

চিরকাল জাহান্নামে থাকবে- এর দ্বারা কী উদ্দেশ্য

প্রশ্ন (১৮৮৫) : কুরআনে সূরা হুদের ১০৬-১০৮ নম্বরে বলা হয়েছে যে, জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে আর জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকবে। আমার প্রশ্ন হল, এখানে চিরকাল দ্বারা কী বুঝানো উদ্দেশ্য? চিরস্থায়ী, নাকি দীর্ঘস্থায়ী?