বিবিধ

কারো জিনিস চুরি করে ভোগ করলে সেগুলোর ক্ষতিপূরণ আদায় করবে কিভাবে?

প্রশ্ন (১৩৩৮২) : অতীতে আমি অন্যের গাছের ডাব, পুকুরের মাছ ইত্যাদি চুরি করে খেয়েছি। আল্লাহর মেহেরবানীতে আমার ভেতর দ্বীনী বুঝ এসেছে। তাই জানতে চাচ্ছি, আমি চুরির এই গুনাহ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি এবং ঐ পাওনাগুলোর ব্যাপারে কী করতে পারি?

দাবা খেলার বিধান কী?

প্রশ্ন (১৩৩৮০) : আমরা কয়েকজন বন্ধু মিলে মাঝে মাঝে মেসে দাবা খেলতাম। একদিন আমার এক বন্ধুর ভাই আমাদেরকে দাবা খেলতে দেখে বলল, দাবা খেলা জায়েয নেই। আমারা জানার বিষয় হল, এ ব্যাপারে ইসলামের হুকুম কী?

খাবার খাওয়ার পর পেপারের টুকরা দিয়ে হাত মোছা যাবে কি?

প্রশ্ন (১৩৩৭৩) : নিম্নমানের হোটেলগুলোতে নাস্তা বা পানাহার করার পর হাত মোছার জন্য পেপারের টুকরা দেওয়া হয়। জানার বিষয় হল, পেপারের টুকরা দিয়ে হাত মোছা যাবে কি?

কোনো প্রাণীর ছবি থেকে শুধু চোখ কেটে ফেলে দিয়ে তা ঘরে টাঙানো যাবে কি?

প্রশ্ন (১৩৩৫৯) : আমাকে আমার এক বন্ধু একটি ওয়ালম্যাট গিফট করেছে। তাতে কিছু প্রাণীর ছবিও আছে। আমার ভাই দেখে বললেন, এভাবে স্পষ্ট প্রাণীর ছবি টাঙিয়ে রাখা জায়েয হবে না। তুমি প্রাণীর চোখগুলো কেটে দাও। তখন আমি সবগুলো প্রাণীর চোখ কেটে দিয়ে ওয়ালম্যাটটি ঘরে টাঙিয়ে দিলাম। কিছুদিন আগে আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসে দেখে বলল, সে একজন আলেমের কাছে শুনেছে যে, শুধু চোখ কাটলেই হবে না বরং পুরো চেহারা মুছে দিতে হবে। অন্যথায় ঐ ছবি টাঙিয়ে রাখা জায়েয হবে না। তাই এখন হুজুরের কাছে এর সঠিক সমাধান জানতে চাচ্ছি।

স্বপ্নের উপ ভিত্তি করে কবর খনন করা যাবে কি?

প্রশ্ন (১৩৩৫৫) : আমার পাঁচ বছরের একটা ছোট্ট ছেলে ছিল। আমি তাকে অনেক বেশি মুহাব্বত করতাম। কিন্তু আল্লাহর ইচ্ছা হঠাৎ করে সে অসুস্থ হয়ে মারা যায়। দাফন কাফন হয়েছে আজ চার পাঁচ দিন। কিন্তু প্রায় প্রতিদিনই আমি ও তার আম্মু স্বপ্নে দেখি, সে বলছে, আব্বু আমি জীবিত। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এখন আমরা সন্দেহে পড়ে গেছি, আসলে সে জীবিত না মৃত। এখন হুযুরের নিকট জানতে চাচ্ছি, আমি কি তার কবর খনন করে দেখে নিতে পারব আসলে জীবিত না মৃত? শরীয়ত কি আমাকে এটার অনুমতি দেয়?

মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় কবর দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৩৫১) : আমাদের গ্রামের মসজিদের একটি ওয়াকফকৃত জায়গা আছে। উক্ত জায়গায় মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য কয়েকজন অভিভাবক মসজিদে ১ হাজার করে টাকা দান করে সেখানে মৃত ব্যক্তিদের দাফন করেছে। এখন আমাদের মসজিদ সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু মৃতের অভিভাবকেরা কবরের উপর মসজিদ নির্মাণ করতে দিচ্ছে না। এখন হযরতের নিকট প্রশ্ন হল, এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হবো।

কারো থেকে ব্যবহার করার জন্য মোবাইল নেওয়ার পর তা হারিয়ে গেলে জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১৩৩৪৯) : কিছু দিন আগে আমি আমার বন্ধুর কাছ থেকে একটি মোবাইল নেই ব্যবহার করার জন্য। মোবাইলটি নিয়ে বাসায় যাওয়ার পথে বাস থেকে তা ছিনতাই হয়ে যায়। মোবাইলটি পাঞ্জাবীর সাইড পকেটে ছিল। পকেটে কোনো চেইন ও ছিল না। বাসে খুব ভীড় ছিল। আমার জানার বিষয় হল, মোবাইলটির ক্ষতি পূরণ দেওয়া কি আমার জন্য জরুরি?

কোনো বস্তু কারো থেকে ধার নেওয়ার পর তার দাম বেড়ে গেলে তা পরিশোধ করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৩৪৪) : একদিন আমি রান্নার সময় দেখি, বাসায় লবণ নেই। তাই পাশের বাসার আন্টির কাছ থেকে এক প্যাকেট লবণ ধার নেই। কিন্তু তাকে আর সেটি পরিশোধ করি নি। এদিকে কিছুদিন হল লবণের দাম অনেক বেড়ে গেছে। প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখন আমি জানতে চাচ্ছি, আমাকে দাম বেশি হলেও কি এক কেজি লবণই পরিশোধ করতে হবে? নাকি পূর্বের মূল্য বা সে হিসেবে বর্তমানে যে পরিমাণ লবণ হয় তা পরিশোধ করলেও চলবে?

খাবারে মুরগি মুখ দিলে উক্ত খাবার খাওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৩৩৯) : আমি বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলাম। তখন ছোট ভাই বলল, একটু আগে একটি মুরগি এ তরকারিতে মুখ দিয়েছে। একটু খাওয়ার পরই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি আর সে তরকারি খাইনি। এখন জানার বিষয় হল, যে মুরগি সর্বত্র ঘুরাফেরা করে তা কোনো তরকারিতে মুখ দিলে তা খাওয়ার হুকুম কী?

মহিলারা কি নকল চুল ব্যবহার করতে পারবে?

প্রশ্ন (১৩৩৩২) : আমি শুনেছি মহিলাদের জন্য কোনো ধরনের নকল চুল ব্যবহার করা জায়েয নয়। এ কথা কি ঠিক? মহিলাদের জন্য নকল চুল ব্যবহারের হুকুম কী? দয়া করে দলিলসহ জানাবেন।

একাধিক ব্যক্তি মিলে কোনো পশু জবাই করলে কি সবাই বিসমিল্লাহ বলবে?

প্রশ্ন (১৩৩২০) : ছোট থেকে আমি দেখে এসেছি কুরবানীর ঈদের দিন আমার চাচা সবার পশু জবাই করতেন। এখন তিনি বৃদ্ধ হয়েছেন। এখনো কুরবানীর দিন এলাকার লোকজন নিজ নিজ পশু জবাইয়ের জন্য আমার চাচাকে নিয়ে যায়। চাচা তাদের মন রক্ষার্থে গেলেও একা জবাই করতে পারেন না। তাই আমাকে সাথে নিয়ে যান। চাচা বিসমিল্লাহ বলে একটু ছুরি চালিয়ে দিলে বাকিটুকু আমি করে দিই। জানার বিষয় হল, চাচার বিসমিল্লাহ পড়াই যথেষ্ট হবে? নাকি আমাকেও বিসমিল্লাহ পড়তে হবে?

মসজিদ স্থানান্তরিত করার বিধান কী?

প্রশ্ন (১৩৩১১) : আমাদের এলাকায় একটি পাঞ্জেগানা মসজিদ রয়েছে। উক্ত মসজিদে আমরা প্রায় ৪০-৫০ বছর যাবৎ নামায পড়ে আসছি। বর্তমানে আমাদের এলাকায় বাড়ি-ঘর বেড়ে যাওয়ার কারণে মসজিদটি বাড়ি-ঘরের মাঝখানে পড়ে গেছে। ফলে মসজিদটি বড় করা যাচ্ছে না। আর এই মসজিদে মুসল্লিদের জায়গা হচ্ছে না। যার কারণে আমরা মসজিদটি স্থানান্তর করতে চাচ্ছি। উল্লেখ্য যে, উক্ত জায়গাটি পূর্বপুরুষদের ছিল। ঐ জায়গাটি তারা লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই ওয়াকফ করে যাননি। কিন্তু ঐ জায়গায় তারা সাধারণ মানুষের সুবিধার্থে স্বউদ্যোগে একটি ঘর নির্মাণ করে দিয়ে যান এবং সেটাকে তারা শরয়ী মসজিদ হিসেবেই জানতেন। এখন পর্যন্ত এভাবেই চলে আসছে। এখন জানার বিষয় হচ্ছে, মসজিদটি স্থানান্তরিত করা যাবে কি? করা গেলে পূর্বের জায়গাটি কোন অবস্থায় রাখতে হবে? জানালে চিরকৃতজ্ঞ থাকবো।

মসজিদের সাথে মিলিয়ে কোয়ার্টার নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৩০৮) : আমাদের মসজিদের সাথে মিলিয়ে সংযুক্ত ছাদের নিচে কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। কোয়ার্টারটি মূল মসজিদের বাহিরের অংশে এবং এর প্রবেশপথ মসজিদের প্রবেশপথ থেকে সম্পূর্ণ ভিন্ন। জানতে চাচ্ছি, এ কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করা শরীয়তসম্মত হবে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

মসজিদের পাশে অবস্থিত কবরস্থানে মসজিদের সিঁড়ি বানানো যাবে কি?

প্রশ্ন (১৩৩০৫) : আমাদের মসজিদে জায়গা স্বল্পতার কারণে শুক্রবারে মুসল্লিদের জায়গা হয় না। তাই আমরা মসজিদের ছাদে নামাযের ব্যবস্থা করতে চাচ্ছি। বিন্তু সমস্যা হলো ছাদে উঠার জন্য সিঁড়ি বানানোর জায়গা নেই। মসজিদের সামনে একটি কবরস্থান আছে। এমতাবস্থায় নিচে ফাঁকা বা কবর রেখে উপরে দ্বিতীয় তলার জন্য সিঁড়ি বানানো যাবে কি?

স্বর্ণ বা রূপার দাঁত লাগানো জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩০২) : আমার সামনের একটি দাঁত পড়ে যাওয়ার পর তা আর নতুনভাবে উঠেনি। এখন আমি চাচ্ছি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে। যা আমি মরে গেলেও আমার সাথে চলে যাবে। আমি জানতে চাচ্ছি, শরীয়তে কি এটা জায়েয আছে? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটা কি জায়েয হবে? দলিলসহ জানালে উপকৃত হব।

আত্মহত্যাকারীর জানাযার নামায পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩২৯১) : আমাদের মহল্লার একটি যুবক ছেলে গত কিছুদিন আগে নানা অপরাধকর্মে জড়িত হয়ে শেষে আত্মহত্যা করে। আত্মহত্যার খবর জেনে আশপাশের কোনো হুযুর তার জানাযা পড়াতে সম্মত হননি। তাই দূর থেকে একজন হুযুর এসে যুবকটির কয়েকজন নিকটাত্মীয়কে নিয়ে জানাযা পড়েন। জানার বিষয় হল, আত্মহত্যাকারীর জানাযার বিধান কী?

কোনো মহিলা কি তার স্বামীর অনুমতি ছাড়া মা-বাবার খেদমতে যেতে পারবে?

প্রশ্ন (১৩২৭৭) : আমার এক প্রতিবেশীর স্ত্রীর মা-বাবা খুব অসুস্থ। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকায় তারা অনেক দুর্বল হয়ে গেছে। দৈনন্দিন প্রয়োজন পূরণ করার সক্ষমতাও তাদের নেই। তাই তার স্ত্রী মা-বাবার সেবা-যত্ন করার জন্য তাদের কাছে যেতে চায়; কিন্তু তার স্বামী অনুমতি দেয় না। এ পরিস্থিতিতে সে কি স্বামীর কথা না মেনে মা-বাবার খেদমত করার জন্য যেতে পারবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

পুরোনো কবর সমান করে সেখানে ফলের গাছ লাগানো যাবে কি?

প্রশ্ন (১৩২৭৪) : আমাদের বাড়ির পেছনে আমাদের মা-বাবা এবং দাদা-দাদির কবর আছে। সেখানে আমাদের বংশের মুরুব্বীদের বেশ পুরোনো কিছু কবর আছে। সেগুলো অন্তত ৭০/৮০ বছরের পুরোনো হবে। কবরের জায়গার পাশেই আমাদের একটি বাগান আছে। আমরা চাচ্ছি, কবরগুলো যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে তাই সেগুলোকে বাগানের অন্তর্ভুক্ত করে নিতে। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ের সঠিক বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।