অনুসন্ধান

ইমাম সাহেব মুসল্লিদের থেকে উঁচু স্থানে দাড়িয়ে নামায আদায় করার হুকুম কী?

প্রশ্ন (১৩৬১৫) : একবার বৃষ্টির সময় আমরা কয়েকজন ঘরে আসরের নামাযের জামাত করি। ইমাম ও আরো দুইজন খাটের উপর দাঁড়ায়। আর বাকিরা নিচে দাঁড়ায়। জানতে চাই, যারা নিচে দাঁড়িয়েছে তাদের নামাযের হুকুম কী?

ছেলের শাশুড়িকে বিয়ে করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬১৪) : প্রায় এক বছর আগে জসিমের শ্বশুর মারা যায়। এখন জসিমের বাবা তার শাশুড়িকে বিয়ে করতে চাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে তাদের পরস্পরে বিবাহ কি বৈধ হবে?

মুদারাবা ব্যবসায় লভ্যাংশ বণ্টন হবে কিভাবে?

প্রশ্ন (১৩৬১৩) : আমি আমার ভাইয়ের সাথে মুদারাবা পদ্ধতিতে ব্যবসার চুক্তি করি। আমাদের চুক্তি ছিল যে, ব্যবসার যাবতীয় পুঁজি তার থাকবে। আর আমি ব্যবসা পরিচালনা করব। লভ্যাংশ আমাদের মাঝে সমানহারে বণ্টিত হবে। কিছুদিন পর ব্যবসা বড় হতে শুরু করে। কিন্তু ভাইয়া পর্যাপ্ত মূলধন সরবরাহ করতে পারছিলেন না। তাই ভাইয়ার সাথে পরামর্শক্রমে আমি আমার কিছু টাকা ঐ ব্যবসায় খাটিয়েছি। এখন জানার বিষয় হলো, আমরা লভ্যাংশ বণ্টন কীভাবে করব?

জুমার খুতবার পূর্বের বাংলা বয়ান শোনা কি আবশ্যক?

প্রশ্ন (১৩৬১২) : জুমার দিন খুতবার পূর্বে বাংলায় বয়ান চলাকালে যিকির-আযকার বা কথাবার্তা বলা যাবে কি? নাকি খুতবার ন্যায় তাও চুপ করে শোনা ওয়াজিব?

ইচ্ছাকৃত রোযা ভেঙ্গে ফেললে কাযা কাফ্ফারা আদায় করার হুকুম কী?

প্রশ্ন (১৩৬১১) : এবার রমযান মাসে আমি ক্ষুধার কারণে খাবার খেয়ে তিনটি রোযা ভেঙে ফেলি। এরপর সারাদিন অন্যান্য সময়ের মতো পানাহার করি। এখন আমি চাচ্ছি রোযাগুলোর কাযা আদায় করতে। তাই হযরতের কাছে জানার বিষয় হলো, আমাকে কি ওই রোযাগুলোর জন্য শুধু কাযা আদায় করলেই চলবে, নাকি কাফফারাও আদায় করতে হবে?

হজ্বের জন্য জমানো টাকার উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৬১০) : আমি হজ্বের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা করে রেখেছি। প্রায় তিন বছর যাবৎ এই টাকা আমার ব্যাংক একাউন্টে রাখা আছে। যাব যাব করে এখনো যাওয়া হয়নি। জানতে চাচ্ছি, এই টাকার উপর কি প্রতি বছর যাকাত দিতে হবে?

হাতে আংটি থাকলে অযু সহিহ হবে কি?

প্রশ্ন (১৩৬০৯) : একবার জামাত শুরু হয়ে যাওয়ার পর মসজিদে যাই। তখন জামাত পাওয়ার জন্য দ্রুত অযু করতে শুরু করি। আমার হাতে ২টি আংটি ছিল। তাড়াহুড়োর কারণে সেগুলো খুলতে মনে ছিল না। সেগুলোসহই অযু শেষ করি। পরে এব্যাপারে আমার মনে সন্দেহ সৃষ্টি হয় যে, আমার অযু হয়েছে কি না। তবে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ায় নামায পুনরায় পড়িনি। এখন জানতে চাচ্ছি,আমার উক্ত অযু ও নামায হয়েছে কি?

পণ্য দেখতে গিয়ে ভেঙ্গে গেলে কি তার মূল্য পরিশোধ করা আবশ্যক?

প্রশ্ন (১৩৬০৮) : একবার বাসে করে যাচ্ছিলাম। তখন এক হকার কিছু কাচের শো পিস নিয়ে বাসে উঠল। সে এগুলো বিক্রি করার জন্য যাত্রীদের হাতে দিচ্ছিল। হঠাৎ বাস জোরে ব্রেক করলে এক যাত্রীর হাত থেকে একটি শো-পিস পড়ে ভেঙ্গে যায়। তখন হকার উক্ত যাত্রীর কাছে মূল্য দাবি করে ও তার জোর পূর্বক তার থেকে উক্ত শো পিছেল মূল্য আদায় করে । আমার জানার বিষয় হল, তার জন্য এভাবে জোর করে মূল্য আদায় করা ঠিক হয়েছে? আর উক্ত যাত্রীর জন্য মূল্য পরিশোধ করা কি জরুরি ছিল? জানালে উপকৃত হব।

প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়ে লোকমা শুনে আবার বসলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬০৭) : একদিন আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব আসরের নামাযে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান। পেছন থেকে মুয়াজ্জিন সাহেব লোকমা দিলে তিনি তাশাহহুদের জন্য বসে যান এবং নামায শেষে সাহু সিজদা দেন। সালাম ফিরানোর পর কয়েকজন মুসল্লি বললেন যে, নামায হয়নি। ইমাম সাহেব তাই পুনরায় নামায দোহরান। আমার প্রশ্ন হল, মুসল্লিতের কথা কি ঠিক? ইমাম সাহেবের নামায দোহরানো কি সঠিক হয়েছে? বিস্তারিত জানালে উপকৃত হব।

ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর বলার সময় হাত উঠানোর বিধান কী?

প্রশ্ন (১৩৬০৬) : এবার ঈদের নামাযে খতীব সাহেব অতিরিক্ত তাকবীর বলার সময় হাত উঠাননি। নামায শেষে কেউ কেউ বলেন, ঈদের তাকবীরে হাত না উঠালে নামায শুদ্ধ হয় না। আবার অনেকে বলেন, সাহু সিজদা করলে নামায শুদ্ধ হয়ে যেত। জানতে চাই, ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর বলার সময় হাত উঠানোর বিধান কী?

মৃত ব্যক্তির নখ, চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬০৫) : আমাদের চাচা মারা মারা যাওয়ার পর তার ছেলে তার নখ কেটে দেয়। জানার বিষয় হলো, মৃতব্যক্তির নখ কাটা জায়েয হয়েছে কি? এমনিভাবে মৃতব্যক্তির গোঁফ চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?

মিরাছ সূত্রে পাওয়া টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩৬০৪) : আমার বাবা ইন্তেকালের সময় নগদ পনের লক্ষ টাকা ও অন্যান্য সম্পত্তি রেখে যান। এই টাকা আমার নিকট চার বছর জমা ছিল। আমি না জানার কারণে এই টাকার যাকাত আদায় করিনি। পরে এই টাকা দিয়ে আমি বসবাসের জন্য বাড়ি নির্মাণ করি। এখন সামান্য কিছু টাকাই আমার কাছে আছে। জানার বিষয় হল, বাড়ি নির্মাণ বাবদ আমার যে টাকা খরচ হয়ে গেছে সেগুলোর বিগত বছরগুলোর যাকাত কি আদায় করতে হবে?

মায়ের সৎ মামার সাথে বিবাহ জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬০৩) : আমার এক চাচাতো বোনের বিবাহ হয়েছে তার মায়ের সৎ মামার সাথে। সৎ মামা অর্থাৎ এক নানার ঔরসে ভিন্ন নানির ঔরসজাত ছেলের সাথে বিবাহ বৈধ কি না? কুরআন-হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

লেনদেন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৬০২) : একজন ইমাম সাহেব আমাকে সাথে নিয়ে পাইকারী দোকান থেকে ৫০ হাজার টাকার ফ্যান কিনে ইমাম সাহেবের নামেই ভাউচার করেন। অতপর ইমাম সাহেব ফ্যানগুলো নিজের আয়ত্তে দুই দিন রাখার পর ঐ ফ্যানগুলো ছয় মাসের বাকি মেয়াদে ৬০ হাজার টাকায় আমার কাছে বিক্রি করেন। জানার বিষয় হলো, উক্ত বেচাকেনাতে সুদের কোনো সম্পৃক্ততা আছে কি? দলিলসহ জানালে উপকৃত হব।

ঋতুমতী মহিলা কুরআন পড়াবে কিভাবে?

প্রশ্ন (১৩৬০১) : আমার প্রতিবেশী এক বোন আর্থিক সংকটের কারণে বিভিন্ন বাসায় গিয়ে কুরআন মাজীদ পড়ান। সপ্তাহের ছয়দিনই পড়াতে হয়। তথা পুরো মাস তার এটাই কাজ। প্রশ্ন হল, এভাবে অসহায় মহিলার জন্য পর্দার সাথে বাইরে গিয়ে পড়ানো ঠিক কি? আর ঋতুর হালতেও কুরআনের সবক শোনা ও দেওয়ার জায়েয কোনো সুরত আছে কি?

বাড়ির নিচে বাথরুমের ট্যাংকি থাকলে ঐ বাড়ির ফ্লোরে নামায পড়লে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬০০) : আজকাল অনেকে এমনভাবে বাড়ি বানায় যে, বাড়ির বাথরুমের ট্যাংকি থাকে বাড়ির নিচে। আমার প্রশ্ন হল, ঐ বাড়ির প্রথম ফ্লোরে নামায পড়া জায়েয হবে কি?

মৃত ব্যক্তির জানাযার নামায পড়ানোর ক্ষেত্রে হক্বদার বেশি কে?

প্রশ্ন (১৩৫৯৯) : মৃত ব্যক্তির জানাযার নামায পড়ানোর ক্ষেত্রে কে বেশি হক্বদার? মৃতের ওলি না মহল্লার ইমাম? জনৈক আলেম বলেছেন, মসজিদের ইমামই নাকি বেশি হক্বদার কথাটা কতটুকু ঠিক? দলীলসহ জানালে উপকৃত হব।

ঔষুধ প্রয়োগ করে গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেললে কি ইদ্দত পূর্ণ হবে?

প্রশ্ন (১৩৫৯৮) : আমাদের এক আত্মীয়ার বিবাহ হয় গত বছর। মেয়েটির গর্ভে সন্তান আসার পর তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়। এ দুঃখে ও ক্ষোভে মেয়েটি ঔষুধ প্রয়োগের মাধ্যমে তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেয়। এখন সে ইদ্দত কীভাবে পালন করবে? এই গর্ভপাতের দ্বারা কি ইদ্দত শেষ হয়ে গেছে? নাকি ঋতুস্রাবের মাধ্যমে ইদ্দত পালন করতে হবে?

ইমামের পিছনে মুকতাদি কোনো ভুল করলে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৫৯৭) : ইমামের পিছনে নামায আদায় করার ক্ষেত্রে প্রথম বৈঠকে আমি মাঝেমধ্যে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়ে ফেলি। জানার বিষয় হল, ইমামের পেছনে থেকে আমার উক্ত ভুলের কারণে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

মাইয়েতকে কবরে শোয়ানোর পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫৯৬) : কিছুদিন আগে আমার প্রতিবেশী মারা যায়। তাকে কবর দেওয়ার সময় আমি এবং অন্য দুজন কবরে নামলাম। আমরা মাইয়েতকে কবরে রেখে উপরে বাঁশ দিয়ে দিয়েছি। তখন একজন আলেম এসে জিজ্ঞাসা করলেন, লাশ কিবলামুখী করা হয়েছে কি? আমরা বললাম, না। এরপর তিনি বাঁশ সরিয়ে মাইয়েতকে পুরোপুরি ডান দিকে কাত করে দিলেন। এখন জানার বিষয় হলো, আমরা মাইয়েতকে কবরে রেখে বাঁশ দিয়ে দেওয়ার পর উক্ত ব্যক্তির পুনরায় তাকে ডান দিকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে?