প্রশ্নোত্তর

ক্রয় মূল্য থেকে বেশি লাভে বিক্রি করা বৈধ কি

প্রশ্ন (১৭১৫) : এক ব্যক্তির একটি সংস্থার জন্য ১০০টি ফ্যানের প্রয়োজন ছিল। আমি ঐ ব্যক্তিকে সাথে করে নিয়ে দোকান থেকে ১০০টি ফ্যান নিজের নামে কিনে তিনদিন নিজের কাছে রাখি। তিনদিন পর উক্ত ব্যক্তির কাছে ক্রয় মূল্য থেকে বিশ হাজার টাকা বেশি লাভে বিক্রি করে দেই। তখন এক ব্যক্তি বলল, এই ক্রয় বিক্রয় বৈধ হয়নি। কারণ এতে সুদ পাওয়া গেছে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

কাজ হওয়ার আগেই মানতের সদকা আদায় করলে কি মানত পূরণ হবে

প্রশ্ন (১৭১৩) : আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তাই সুস্থ হলে একটি ছাগল সদকা করার মানত করি। কিন্তু অসুস্থতা ভালো না হওয়ায় আগেই আমি ছাগল সদকা করে দেই। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। প্রশ্ন হলো, আমার মানত কি আদায় হয়েছে?

ঈদের নামাজের পর খুতবার আগে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৭১১) : আমাদের এলাকার ঈদগাহে ঈদের নামাজের পর খুতবার আগে ইমাম সাহেব একটি জানাযার নামাজ পড়ান। এর পর খুতবা দেন। প্রশ্ন হলো, এভাবে পরে খুতবা দেওয়া কি বৈধ হয়েছে?

শাদ্দাদ কি দুনিয়াতে বেহেশত বানিয়েছিল

প্রশ্ন (১৭০৭) : আমরা ছোটকাল থেকে একটি ঘটনা শুনে আসছি যে, শাদ্দাদ নামক এক ব্যক্তি দুনিয়াতে বেহেশত বানিয়েছিল। কিন্তু তার নির্মিত বেহেশতে প্রবেশের পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। এ ঘটনা কি সঠিক?

কোন পীর-ওলী কি কাউকে হাশরের ময়দানে রক্ষা করতে পারবে

প্রশ্ন (১৭০৪) : কেউ কেউ বিশ্বাস করে, তার পীর সাহেব হাশরের ময়দানে তাকে রক্ষা করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস রাখার বিধান কী?

কবরে চুমু খাওয়া কেমন

প্রশ্ন (১৭০৩) : কিছু কিছু মাজারে দেখা যায়, মানুষ গিয়ে তাতে চুমু খায়। আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। আমার জানার বিষয় হল, কবরে চুমু খাওয়া কেমন?

নখ বড় রাখা কি নিষেধ

প্রশ্ন (১৭০২) : আমার বন্ধু শখ করে দুই হাতের শাহাদাত ও কনিষ্ঠ আঙ্গুলের নখ লম্বা রেখেছে। আমি শুনেছি, হাদিসে এ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আসলে এর বিধান কী?

গোঁফ বড় রাখার বিধান কী

প্রশ্ন (১৭০০) : অনেক মানুষকে দেখা যায়, দাড়ি ছোট করে মোচ বড় রাখে। দেখে মনে হয়, দীর্ঘ দিন ধরে মোচ কাটে না। আমার প্রশ্ন হল, শরিয়তে মোচ বড় রাখার বিধান কী?

হাতের কোন একটি নখ লম্বা রাখা কেমন

প্রশ্ন (১৬৯৯) : অনেক মেয়েকে দেখা যায়, হাতের কনিষ্ঠ আঙ্গুল বা অন্য কোন আঙ্গলের নখ অনেক লম্বা রাখে। দীর্ঘ দিন ধরে তা কাটে না। সৌন্দর্যের জন্য নাকি তারা এমন করে। শরিয়তে এর বিধান কী?

যৌতুকের টাকা কী করবে

প্রশ্ন (১৬৯৮) : এক সময় আমার দ্বীনের বুঝ ছিল না। তখন আমি বিবাহের সময় স্ত্রীর পিতার কাছ থেকে দুই লক্ষ টাকা যৌতুক হিসেবে গ্রহণ করি। আপনাদের ওয়েবসাইট থেকে আমি জানতে পারি, যৌতুক গ্রহণ করা জায়েয নেই। আমার প্রশ্ন হল, আমি যে টাকাটা যৌতুক হিসেবে গ্রহণ করেছিলাম তা তো আমি খরচ করে ফেলেছি। তাই এখন আমার করণীয় কী?

বাবা বাধ্য করলে যৌতুক গ্রহণ করা কি বৈধ হবে

প্রশ্ন (১৬৯৭) : আমাদের গ্রামে যৌতুকের প্রচলন রয়েছে। মেয়ের বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বরকে বিশাল অংকের যৌতুক দিতে হয়। কিছু দিন পর আমার বিয়ে। কিন্তু আমি যৌতুক নিতে চাচ্ছি না। তাই আমার বাবা-চাচা আমার উপর জোরাজুরি করছেন। এমতাবস্থায় আমার করণীয় কী?

পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথে আরেক স্থানে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১৬৯৬) : জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত হয়ে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামীকে নিয়ে থাকছে। যে দিন সে ডিভোর্স দিয়েছে সেদিনই সে নতুন স্বামীকে বিবাহ করেছে। তার এ কাজটি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে কি?