প্রশ্নোত্তর

সন্তান প্রসবের পূর্বে বিধবা নারী কি অন্য কোথাও বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৬৯৫) : আমার এক আত্মীয়া কিছু দিন পূর্বে বিধবা হয়েছে। কিন্তু তিনি এখন পূর্বের স্বামী থেকে গর্ভবতী। তার পরিবার চাচ্ছে, তাকে এখন আরেক স্থানে বিবাহ দিতে। প্রশ্ন হল, সে কি এখন বিয়ে করতে পারবে?

গর্ভবতী বিধবাকে ৪ মাস ১০ দিনের পূর্বে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৯৪) : আমাদের গ্রামের এক মেয়ে নতুন বিয়ে করেছে। বিয়ের এক বছরের মাথায় তার স্বামী মারা যায়। তখন তার গর্ভে সন্তান ছিল। কিছু দিন পর তার সন্তান হয়। সন্তান হওয়ার এক মাস পরই তাকে তার স্বামীর ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তখনো তার ৪ মাস ১০ দিন অতিবাহিত হয়নি। জানতে চাই, তার এ বিয়ে কি সহিহ হয়েছে?

বেতন হাতে না এলে কি তার যাকাত দিতে হবে

প্রশ্ন (১৬৯৩) : আমি একটি মাদরাসায় পড়াই। মাদরাসার আর্থিক দুরবস্থার কারণে প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার বকেয়া বেতন বাকি রয়েছে। এমতাবস্থায় কি ‍আমার এ টাকার যাকাত আদায় করা লাগবে?

জরুরি প্রয়োজনে মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে কি

প্রশ্ন (১৬৯২) : আমার ছোট বোনের বয়স ১৬ বছর। কেন যেন তার মাথার সবগুলো চুল উঠে গেছে। এখন তার বিয়ের কথাবার্তা চলছে। সে কি তার মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে?

জুমার দিন বাংলা বয়ান না করে খুতবার আরবি অনুবাদ শুনিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৯১) : কোন কোন মসজিদে দেখা যায়, খতীব সাহেব জুমার দিন বাংলা বয়ান করেন না। বরং এর পরিবর্তে আরবি খুতবার অনুবাদ পড়ে শোনান। এতে কোন সমস্যা আছে কি?

কোন গাড়ির লাইসেন্স বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (১৬৮৮) : আমার একটি হুন্ডা আছে। সেটা ক্রয় বাবদ খরচ পড়েছে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা। লাইসেন্স করতে খরচ পড়েছে আরও বেশ কিছু টাকা। আমি এখন হুন্ডাটি লাইসেন্সের খরচসহ বিক্রি করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমি কি হুন্ডাটির লাইসেন্স বিক্রি করতে পারব?

আসমান-যমীন সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ হবে কি

প্রশ্ন (১৬৮৭) : আমাদের এলাকার দুই ছেলে-মেয়ে দীর্ঘ দিন যাবৎ প্রেম করে আসছে। গত কয়েক দিন পূর্বে শুনি, তারা আসমান-যমীনকে সাক্ষী রেখে বিবাহ করেছে এবং ঘর-সংসার করছে। আমার প্রশ্ন হল, তাদের এই বিয়ে কি সহীহ হয়েছে?

মহিলা থেকে বিয়ের অনুমতি আনতে সাক্ষীর প্রয়োজন আছে কি

প্রশ্ন (১৬৮৬) : আমার এক আত্মীয় তার মেয়ের বিয়ের সময় যখন মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যান তখন দুই জন সাক্ষী রাখেন। আমার জানার বিষয় হল, মেয়ের অনুমতির জন্য কি সাক্ষী রাখা লাগে?

বন্ধকী জমি থেকে বন্ধকদাতা উপকৃত হতে পারবে কি

প্রশ্ন (১৬৮৫) : আমি এক ব্যক্তি থেকে এক লাখ টাকা ঋণ নেই। এর পরিবর্তে তার কাছে একটি জমি বন্ধক রাখি। আমি জানতে চাই, আমি কি এখন সেই বন্ধকী জমির কাগজপত্র ঋণদাতার কাছে রেখে নিজে ভোগ করতে পারব?

ঋণ পরিশোধের ক্ষেত্রে কোন দিনের রিয়ালের মূল্য ধরবে

প্রশ্ন (১৬৮৪) : পাঁচ বছর আগে আমার বড় ভাই সৌদি আরব থাকাকালীন তার এক বন্ধুর কাছ থেকে ১০০ রিয়াল ঋণ নিয়েছিল। বিভিন্ন কারণে এতদিন তিনি তা পরিশোধ করতে পারেননি। এখন তারা উভয়ে বাংলাদেশে আছে। আমার ভাইও তার ঋণ পরিশোধ করে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, এখন তিনি রিয়ালের কোন দিনের মূল্য ধরবেন?

স্বামী পর্দা করতে বাধা দিলে করণীয় কী

প্রশ্ন (১৬৮৩) : আমার স্বামী সরকারি বড় একটি পদে চাকরি করেন। তিনি দ্বীনদার নয়। আমি পর্দা করতে চাইলেও তিনি আমাকে পর্দা করতে দেন না। এমতাবস্থায় আমি কী করতে পারি?

বস ঘুষ খেতে বাধ্য করলে ঘুষ খাওয়া যাবে কি

প্রশ্ন (১৬৮১) : আমি একটি সরকারি চাকরি করি। আমার বস ঘুষ খায়। তিনি আমাকেও ঘুষ খেতে বলেন। কিন্তু আমি ঘুষ খেতে রাজি হইনি। আমি জানতে চাচ্ছি, বস যদি আমাকে ঘুষ খেতে বাধ্য করেন তাহলে কি আমি ঘুষ খেতে পারব?

সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (১৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদ করতে চাচ্ছে। আরেক ব্যক্তি সেখানে টাকা দিতে চাচ্ছে। তবে সে ব্যক্তিটির ইনকাম হল ব্যাংক জব। তিনি একটি ব্যাংকের ম্যানেজার। আমি জানতে চাচ্ছি, তার টাকা কি মসজিদ নির্মাণে গ্রহন করা যাবে?

ভাড়া দেওয়া দোকানের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৬৭৯) : আমার কয়েকটি দোকান আছে। এই দোকানগুলো করতে আমার ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। দোকানগুলো আমি ভাড়া দিয়ে রেখেছি। জানতে চাচ্ছি, এ দোকানগুলোর কি যাকাত আদায় করতে হবে?

সমিতির লাভের টাকা সুদ হবে কি

প্রশ্ন (১৬৭৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করি। দুই বছরে সেখানে আমার ২৪ হাজার টাকা জমে। এখন সমিতি ভেঙ্গে যাওয়ায় আমাকে ২৬ হাজার টাকা দেওয়া হয়। আমি জানতে চাই, আমার জন্য কি এই টাকাগুলো নেওয়া জায়েয আছে?

ঘুষের টাকা কী করবে

প্রশ্ন (১৬৭৭) : আমার পরিচিত এক ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ একটি সরকারি চাকরিতে ছিলেন। এ সময় তিনি অনেক ঘুষ খেয়েছেন। কিছু দিন পূর্বে তিনি দ্বীনের পথে ফিরে এসেছেন। এখন ঘুষের টাকাগুলোর ক্ষেত্রে তার করণীয় কী, তা জানতে চাচ্ছেন।

শপথ ভঙ্গ করার কাফফারা কী

প্রশ্ন (১৬৭৬) : আমার পরিচিত এক ব্যক্তি কুরআন হাতে নিয়ে শপথ করেছিল, সে আর মদ খাবে না। পরবর্তীতে সে আবার মদ খেয়েছে। এখন তার করণীয় কী?