প্রশ্নোত্তর

হিন্দুকে ঘর ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৩৫) : আমার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। একজন হিন্দু লোক ফ্ল্যাটটি ভাড়া নিতে চাচ্ছে। প্রশ্ন হলো, হিন্দুদের কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে কি?

রমজানের খবর প্রথম প্রচার সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (১৭৩৩) : রমজান আসার আগেই মানুষকে একটি হাদিস বলতে শোনা যায় যে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর কাউকে সর্বপ্রথম দিবে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। প্রশ্ন হলো, এটি কি হাদিস?

স্বামী তার শশুর বাড়ি মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭৩২) : আমি স্বামীসহ গত মাসে বাবার বাড়ি যাই। কিন্তু সেখানে তার ইন্তেকাল হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আমি কোথায় ইদ্দত পালন করব? স্বামীর বাড়িতে, নাকি বাবার বাড়িতে?

সহবাসের সময় কি ঘরের লাইট বন্ধ রাখতে হয়

প্রশ্ন (১৭৩০) : এক ব্যক্তি বলল, সহবাসের সময় ঘরের লাইট বন্ধ রাখতে হবে। যেন স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান না দেখতে পারে। প্রশ্ন হলো, স্বামী স্ত্রী কি একে অপরের লজ্জাস্থান দেখতে পারে না? সহবাসের সময় কি লাইট বন্ধ রাখা জরুরি?

মায়ের সৎ মামার সাথে বিয়ে বৈধ কি

প্রশ্ন (১৭২৯) : আমাদের এলাকার এক মেয়ের সাথে তার মায়ের সৎ মামার বিয়ের কথাবার্তা চলছে। তাদের আত্মীয়দের কেউ কেউ বলছে এই বিয়ে বৈধ নয়। আরেকদল বলছে, এই বিয়েতে কোনো সমস্যা নেই। তাই মুফতী সাহেবের কাছে যথাযথ সমাধান জানতে চাচ্ছি।

মানতকৃত জিনিসের পরিবর্তে অন্য জিনিস দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭২৮) : আমি একবার মানত করি যে, অমুক গরিব ব্যক্তিকে দশ কেজি চাল দিব। কিন্তু বর্তমানে ঐ ব্যক্তির টাকার খুব প্রয়োজন। প্রশ্ন হলো, আমি কি ঐ ব্যক্তিকে চালের বদলে টাকা দিতে পারব?

মনে মনে মানত করলে মানত পূরণ করা কি আবশ্যক

প্রশ্ন (১৭২৭) : আমি একবার খুব বিপদে পড়ার কারণে মনে মনে মানত করি যে, বিপদ দূর হয়ে গেলে দশ হাজার টাকা গরিবদেরকে দান করব। এখন আমার বিপদ দূর হয়েছে। প্রশ্ন হলো, মনে মনে মানত করার কারণে তা কি আবশ্যক হয়েছে?

ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে বানানো বাড়ির ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭২৬) : আমার বড় ভাই ও আমি যৌথভাবে একটি বাড়ি বানিয়েছি। বড় ভাই ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে বাড়ি বানানোর টাকা দিয়েছেন। আর আমি আমার হালাল উপার্জন থেকে দিয়েছি। এখন প্রশ্ন হলো, উক্ত বাড়ির ভাড়া আমার জন্য গ্রহণ করা হালাল হবে কি?

বিদআতী ব্যক্তির ইবাদত কি কবুল হবে না

প্রশ্ন (১৭২৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, হাদিসে এসেছে যে, আল্লাহ তাআলা বিদআতী ব্যক্তির কোনো আমল কবুল করেন না। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এমন কি কোনো হাদিস আছে?

পুরো বছর নেসাব পরিমাণ সম্পদ না থাকলে কি যাকাত আসবে

প্রশ্ন (১৭২৪) : আমি পুকুরে মাছ চাষ করি। সারা বছরে কয়েক মাস পর পর মাছ বিক্রি করে থাকি। তা থেকে যে টাকা আসে তা দিয়ে সংসারের খরচ বহন করি, কিছু পোনা পুকুরে ছাড়ি। আর যা টাকা অবশিষ্ট থাকে তা নেসাব পরিমাণ হয় না। প্রশ্ন হলো, এ অবস্থায় কি আমার উপর যাকাত আসবে?

নারীরা কাফফারার রোজা কিভাবে আদায় করবে

প্রশ্ন (১৭২২) : নারীরা লাগাতার দুই মাস কাফফারার রোজা কিভাবে আদায় করবে? তাদের তো প্রতিমাসে হায়েজ এসে থাকে। তাহলে কি তারা অন্য কোনো পদ্ধতিতে কাফফারা আদায় করবে?

দুধ ভাইয়ের বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৭২১) : আমার চাচী শৈশবে আমাকে দুধ পান করিয়েছেন। কিছুদিন আগে তিনি আরেকটি শিশুকে দুধ পান করিয়েছেন। এখন ঐ শিশুর বড় বোনের সাথে আমার বিয়ের আলোচনা চলছে। প্রশ্ন হলো, ঐ মেয়ের সাথে আমার বিয়ে কি শুদ্ধ হবে?

তালাকের পরে সন্তান কার কাছে থাকবে

প্রশ্ন (১৭২০) : আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। আমার ২ বছরের একটি ছেলে। এখন আমার আম্মা চাচ্ছে আমার সন্তানকে লালন পালন করতে। অপরদিকে আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করতে চাচ্ছে। প্রশ্ন হলো, সন্তান লালন পালনের হকদার কে হবে?

টিকেট কেটে মাছ শিকার করা যাবে কি

প্রশ্ন (১৭১৯) : আমাদের এলাকায় একটি বড় দিঘি রয়েছে। দিঘিটির মালিক প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মূল্যের টিকেটের মাধ্যমে মাছ শিকারের ব্যবস্থা করে। লোকেরা টিকেট কিনে সারাদিন মাছ ধরে। যে যা মাছ পায়, তাই তার হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এই পদ্ধতিটি কি বৈধ?

জান্নাতি হুরেরা কি গান গাইবে

প্রশ্ন (১৭১৮) : আমি এক ব্যক্তিকে বলতে শুনলাম, জান্নাতের হুরেরা নাকি গান গাইবে। সে গান শুনে জান্নাতিদের ৫০ হাজার বছর কেটে যাবে। প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?

গর্ভবতী নারী তালাকের পর গর্ভপাত হয়ে গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭১৬) : আমাদের এলাকার এক গর্ভবতী নারীকে তার স্বামী তালাক দেয়। তালাক হওয়ার কিছুদিন পর ঐ মহিলার গর্ভপাত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ঐ নারী কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি বাচ্চা প্রসবের?