প্রশ্নোত্তর

মেয়েদের প্রতিষ্ঠানে শিক্ষকতা করা যাবে কি

প্রশ্ন (৩৩৯৩) : আমি আমাদের এলাকায় একটি মহিলা কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। জানতে চাচ্ছি, আমি একজন পুরুষ হিসেবে মহিলা কলেজে শিক্ষকতা করতে পারব কি?

মিম্বার স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩৩৯২) : আমাদের গ্রামের মসজিদে একটি অতিরিক্ত মিম্বার রয়েছে। পাশের গ্রামের আরেকটি মসজিদে কোনো মিম্বার নেই। প্রশ্ন হল, আমাদের মসজিদের মিম্বর পাশের গ্রামের মসজিদে স্থানান্তর করা যাবে কি?

ভার্সিটির মসজিদে জুমআ হবে কি

প্রশ্ন (৩৩৯০) : সম্প্রতি আমাদের ভার্সিটির একটি মসজিদে জুমআর নামাজ শুরু হয়েছে। সাধারণত সেখানে ভার্সিটির ছাত্র-শিক্ষকরাই নামাজ পড়ে। বহিরাগত কেউ সেখানে প্রবেশ করে না। তবে প্রবেশের মধ্যে কোন নিষেধাজ্ঞাও নেই। জানতে চাচ্ছি, সেখানে কি জুমআর নামাজ শুদ্ধ হবে?

ভার্সিটির বৃত্তির টাকা দিয়ে কুরবানি দিতে হবে কি

প্রশ্ন (৩৩৮৯) : আমি একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র। ভালো রেজাল্ট করার কারণে সেখান থেকে আমাকে লক্ষাধিক টাকা বৃত্তিস্বরূপ দিয়েছে। জানতে চাচ্ছি, এ টাকার কারণে কি আমার উপর কুরবানি আবশ্যক হবে?

বাবার নামে নাকি নিজের নামে হজ্বের নিয়ত করব

প্রশ্ন (৩৩৮৮) : আমার বাবার হজ্ব করার খুব ইচ্ছা ছিল। কিন্তু তিনি হজ্বের জন্য টাকা জোগাড় করতে পারেননি। দুই বছর আগে তার ইন্তেকাল হযে যায়। আমি এ বছর নফল হজ্বের নিয়ত করেছি। জানতে চাচ্ছি, নফল হজ্বের নিয়ত কি আমার নিজের জন্য করব, নাকি আমার বাবার জন্য করব?

প্রাপ্তবয়স্কা মেয়ে মায়ের সাথে ঘুমাতে পারবে কি

প্রশ্ন (৩৩৮৭) : আমার নাম ফাতেমা। আমার বাবা দশ বছর আগে ইন্তেকাল করেছেন। এরপর থেকে আমি আমার মায়ের সাথেই ঘুমাই। কিছুদিন আগে একটি হাদিসে পেলাম যে, সন্তানদের বিছানা দশ বছর বয়স থেকে পৃথক করে দিতে বলা হয়েছে। জানতে চাচ্ছি, আমার মায়ের ঘুমানো কি আমার জন্য অবৈধ হচ্ছে?

নিজের বাড়ি না থাকলে কি কুরবানি ওয়াজিব হবে

প্রশ্ন (৩৩৮৩) : বর্তমানে আমার কাছে ২ লক্ষ টাকা আছে। আবার আমার নিজের কোনো বাড়ি নেই। ভাড়া বাড়িতে থাকছি। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার উপর কি কুরবানি ওয়াজিব হবে?

ধর্মের নামে অপব্যাখ্যাকারীর দোষচর্চা করা যাবে কি

প্রশ্ন (৩৩৮১) : আমাদের এলাকায় এক ব্যক্তি ধর্মের নামে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে থাকে। এতে মানুষেরা বিভ্রান্তিতে পতিত হচ্ছে। দোষচর্চা ইসলামে হারাম জানি। প্রশ্ন হল, মানুষকে এই ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার দোষচর্চা করা যাবে কি?

দস্তরখানে খাবার খেলে কি রিজিক বৃদ্ধি পায়

প্রশ্ন (৩৩৭৯) : কিছুদিন আগে একটি মাহফিলে একজন বক্তা দস্তরখানে খাবার খাওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, দস্তরখানে খাবার খেলে রিজিক বৃদ্ধি পায়। আমি জানতে চাচ্ছি, কুরআন হাদিসে কি এমন কিছু আছে?

দুষ্টামি করে বিয়ে করার কথা বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৭৮) : আমি ভার্সিটিতে পড়ি। কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে দুষ্টামি করে বললাম, তোকে বিয়ে করলাম। সেও সাথে সাথে দুষ্টামি করে বলল, আমিও কবুল করলাম। সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধবও ছিল। তখন আমার এক বন্ধু বলল, তোদের বিয়ে হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? আমাদের বিয়ে কি হয়ে গিয়েছে?

দুনিয়ার মদপানকারী কি আখিরাতে মদ পাবে না

প্রশ্ন (৩৩৭৭) : একটি বইয়ে পড়েছি যে, কোনো মদপানকারী যদি তওবা না করে মারা যায় তাহলে সে আখিরাতে মদ থেকে বঞ্চিত থাকবে। প্রশ্ন হল, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?

তাহাজ্জুদের নামাজ কি আবশ্যক

প্রশ্ন (৩৩৭৬) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এ তথ্য জানার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে, ফরজ নামাজের মত তাহাজ্জুদ নামাজও কি উম্মতের উপর আবশ্যক হয়ে গিয়েছে?