প্রশ্নোত্তর

এক পক্ষের উত্তেজনা পাওয়া গেলে হারাম সাব্যস্ত হবে কি

প্রশ্ন (৩৪১৪) : আমাদের এলাকার এক যুবক উত্তেজনা সহকারে তার মাকে স্পর্শ করে। তখন তার মা ঘুমন্ত ছিল। প্রশ্ন হল, উত্তেজনার সাথে ছেলের স্পর্শের কারণে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে গিয়েছে?

ইমামের অজু ভেঙ্গে গেলে করণীয় কী

প্রশ্ন (৩৪১৩) : একবার নামাজরত অবস্থায় আমাদের ইমাম সাহেবের অজু ছুটে যায়। তিনি মুয়াজ্জিন সাহেবকে তার স্থানে দাঁড় করিয়ে অজু করতে চলে যান। মুয়াজ্জিন সাহেব মুসল্লীদের নিয়ে নামাজ পূর্ণ করেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের এ কাজটি কি সঠিক হয়েছে?

অস্থায়ী মসজিদে ইতেকাফ করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৪১২) : অস্থায়ী মসজিদে রমজানের শেষ দশকের ইতেকাফ করা যাবে কি? উল্লেখ্য, আমাদের এলাকার মসজিদ নির্মাণাধিন। তাই পাশে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ পড়ে থাকি।

সূরা তওবার ২ নং আয়াত দ্বারা ৪ মাস প্রমাণিত করা যাবে কি

প্রশ্ন (৩৪১০) : আমি কিছুদিন আগে তাবলীগে গিয়েছিলাম। সেখানে এক ভাই বয়ানের সময় সূরা তওবার ২ নং আয়াতের দ্বারা ৪ মাস তাবলীগে সময় দেওয়ার বিষয়টি প্রমাণিত করেন। জানতে চাচ্ছি, সূরা তওবার ২ নং আয়াত দ্বারা তাবলীগে ৪ মাস লাগানোর বৈধতা প্রমাণিত করা যাবে কি?

সম্মিলিত জিকিরে লাফালাফি করা কি বৈধ

প্রশ্ন (৩৪০৭) : সম্মিলিত জিকিরের মজলিসগুলোতে দেখা যায় কেউ কেউ লাফালাফি করছে। আবার কেউ লাফ দিয়ে বাঁশের মাথায় উঠে যাচ্ছে। কেউ আবার অস্বাভাবিক আচরণ করছে। প্রশ্ন হল< এ জাতীয় কর্মকাণ্ড কি শরিয়ত সম্মত?

সন্তান তার মায়ের সাথে ঘুমাতে পারবে কি

প্রশ্ন (৩৪০৬) : আমার এক বন্ধুর বাবা মারা গিয়েছে। বর্তমানে সে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমায়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি? উল্লেখ্য আমার বন্ধু প্রাপ্তবয়স্ক।

স্ত্রীর কুরবানির টাকা কে জোগাড় করবে

প্রশ্ন (৩৪০৫) : স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে কুরবানির টাকা স্বামীর জোগাড় করে দিতে হবে কি? উল্লেখ্য, স্ত্রীর কাছে নেসাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ কোনো টাকা নেই।

শাওয়ালের একটি রোজা ভঙ্গ করলে কয়টি কাযা করতে হবে

প্রশ্ন (৩৪০৪) : আমি একটি বইয়ে পড়েছি যে, শাওয়ালের রোজা অনেক ফজিলতপূর্ণ। প্রশ্ন হল, শাওয়ালের একটি রোজা যদি ছুটে যায় তাহলে এর বিনিময়ে কয়টি রোজা রাখতে হয়?

মন্দিরে ঈদের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৩৪০২) : আমাদের এলাকার ঈদগাহ মাঠটি একেবারেই ছোট। মাঠের সাথে লাগোয়া একটি মন্দির রয়েছে। এ বছর রোজার ঈদে মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু লোক বাধ্য হয়ে পাশের মন্দিরে গিয়ে নামাজ পড়ে। জানতে চাচ্ছি, স্থান সংকুলান না হওয়ার কারণে মন্দিরে গিয়ে নামাজ পড়া বৈধ হয়েছে কি?

মৃত মানুষ কাটাকাটি করা যাবে কি

প্রশ্ন (৩৩৯৭) : আমি একজন মেডিকেলের ছাত্র। একাডেমিক সিলেবাস হিসেবে আমাদেরকে মৃত মানুষ কাটাকাটি করতে হয়। মূলত এটি শিখতে হয় মানুষের কল্যাণার্থে। প্রশ্ন হল, ডাক্তারি প্রশিক্ষণের জন্য এভাবে মৃত মানুষ কাটাকাটি করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?