অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

কতটুকু ভাড়া দিতে হবে

প্রশ্ন (১১২৮৪) : আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটি মাইক্রো বাস ভাড়া নিয়েছিলাম। কিন্তু সামান্য কিছু পথ যাওয়ার পরপরই তা একেবারেই নষ্ট হয়ে যায়। সেখান থেকে নেমে বিকল্প পথে বাড়ি যাই। জানতে চাচ্ছি, উক্ত মাইক্রো ওয়ালাকে কতটুকু ভাড়া দিতে হবে?

ঋণের টাকা ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (১১২৮৩) : জনৈক ব্যক্তি আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছে। সে তা পরিশোধ করেনি। তাই আমি তার সাথে চুক্তি করেছি যে, এই ২ লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। যা লাভ হবে তার অর্ধেক আমাকে দিবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?

হস্তগত নেই এমন পণ্যের ছবি দিয়ে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৬৬) : আমাদের একটি অনলাইন শপ আছে? সেখানে আমরা কিছু এমন পণ্যের অ্যাড দেই যেগুলো আমাদের কাছে নেই। কেউ অর্ডার করলে তা আমরা অন্যের কাছ থেকে এনে দেই। জানতে চাচ্ছি, এভাবে পণ্য বিক্রি করা বৈধ হবে কি?

লাভ ও ক্ষতির অংশ সমান ধরা যাবে কি

প্রশ্ন (১১০৬৫) : আমি ও আমার ছোট ভাই মিলে মাছের ঘেরে মাছ চাষ করি। দুইজনই ৪ লক্ষ টাকা দিয়ে শরিক হয়েছি। তবে আমি একটু ভালো পারি তাই লভ্যাংশ নির্ধারণ করি ৭০% ও ৩০% হিসেবে। ক্ষতি হলে এই পার্সেন্টিসে ভাগ করার চুক্তি করি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি শুদ্ধ হয়েছে কি?

রাস্তা থেকে যারা ক্রয় করে তাদের থেকে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১১০৬৪) : আমি শুনেছি, যারা কোনো কিছু বাজারে বিক্রি করতে আসে রাস্তা থেকেই তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করা নিষেধ। জানতে চাচ্ছি, কেউ যদি এমনটি করে তাহলে তার থেকে উক্ত পণ্য ক্রয় করা যাবে কি?

রাস্তা থেকে দুধ ক্রয় করে নেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৬৩) : আমাদের গ্রামে সাপ্তাহিক হাটের দিন গ্রামের মানুষেরা হাট গরুর দুধ বিক্রি করতে আসে। কিন্তু পাইকাররা সেই লোকগুলোর হাটে আসার আগেই রাস্তা থেকেই তাদের দুধ ক্রয় করে নেয়। জানতে চাচ্ছি, এভাবে রাস্তা থেকে ক্রয় করে নেওয়াটা কি বৈধ হচ্ছে?

মোবাইল সদকা করে দিলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১১০৬২) : আমি কিছুদিন আগে বাসে একটি মোবাইল খুঁজে পাই। মালিককে অনেক খোঁজার পরও না পেয়ে উক্ত মোবাইল এক গরিব ব্যক্তিকে দিয়ে দেই। সে তা বিক্রি করে তার প্রয়োজনীয় কাজে খাটিয়ে ফেলে। কিছুদিন আগে মোবাইলের মালিকের সাথে দেখা হয় এবং সে প্রমাণ দেখায়। এখন সে আমার কাছে তার জরিমানা দাবি করছে। জানতে চাচ্ছি, আমার করণীয় কী?

মালিকানা হিসেবে লভ্যাংশ নির্ধারিত হবে কি

প্রশ্ন (১১০৬১) : গ্রামের বাড়িতে পুকুর আছে। যার জমির ৭০% মালিকানা আমার আর বাকি ৩০% ছোট ভাইয়ের। সে বিদেশে থাকে। তার সাথে চুক্তি হয়েছে, আমি মাছ ধরে বাজারে বিক্রি করব। প্রাপ্ত টাকা থেকে ২০০০০ টাকা নিব। আর যা থাকবে তা দুই জনের মাঝে সমানহারে ভাগ হবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সহিহ হয়েছে?

বিলম্ব হলে বাজারমূল্য নেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৫৯) : আমি একবার শোরুমে গাড়ি কিনতে যাই যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা। কাঙ্ক্ষিত মডেরের গাড়িটি না থাকায় কর্তৃপক্ষ আমাকে অফার করে যে, আপনি অগ্রীম সাড়ে ৪ লক্ষ টাকা দিলে দুই মাস পর গাড়ি পাবেন। আমি রাজি হয়ে টাকা দিয়ে দেই। কিন্তু নির্ধারিত সময়ে গাড়ি না দিতে পারায় তারা বলে আপনি ইচ্ছা করলে বাজারমূল্য ৫ লক্ষ টাকা নিতে পারেন কিংবা আরেক মাস পর গাড়ি নিতে পারেন। জানতে চাচ্ছি, আমি কি বাজারমূল্য নিতে পারব?

বাজার মূল্য রেখে বাকি সমান ভাগ করা যাবে কি

প্রশ্ন (১১০৫৭) : আমি আমার একটি গরু এক ব্যক্তিকে পালতে দিয়েছি। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, সে আগামী কুরবানী পর্যন্ত লালন পালন বাজারে বিক্রি করবে। গরুর মূল মূল্য আমার থাকবে। আর মূল মূল্য থেকে যে অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারবে তা আমাদের দুজনের মাঝে সমানহারে বণ্টন হবে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি বৈধ হবে?

দোকান থেকে বের হয়ে গেলে ক্রয় করা কি আবশ্যক

প্রশ্ন (১১০৫৬) : আমি কিছুদিন আগে একটি দোকানে যাই টেবিল ক্রয় করতে। দোকানদার টেবিলটির দাম চায় ৪ হাজার টাকা। আমি ৩ হাজার বলি। সে তাতে সম্মত হয় না। ফলে আমি দোকান থেকে বের হয়ে যাই। তখন সে ডাক দিয়ে আমার বলা দামেই দিতে সম্মত হয়। কিন্তু আমি তা ক্রয় করিনি। জানতে চাচ্ছি, আমার কি তা ক্রয় করা আবশ্যক হয়েছিল?

তালাবদ্ধ ড্রয়ার থেকে চুরি হলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১১০৫৫) : এক ব্যক্তি তার একটি ঘড়ি আমার কাছে আমানত রাখে। আমি ঘড়িটি আমার টেবিলের ড্রয়ারে রেখে তালাবদ্ধ করে রাখি। চাবি আমার সাথেই থাকে। একদিন ড্রয়ার তালাবদ্ধ করে চাবি টেবিলের উপর রেখে চলে যাই। এসে দেখি ঘড়ি নেই। জানতে চাচ্ছি, উক্ত ঘড়ির জরিমানা দিতে হবে কি?

ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে অন্যকে দিয়ে করালে হবে কি

প্রশ্ন (১১০৫২) : আমি একজন ফ্রিল্যান্সার। আমি বিভিন্ন ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে নিজেই করি। কবে কখনো কাজের চাপ বেড়ে গেলে অন্যদেরকে দিয়ে করাই। জানতে চাচ্ছি, আমার জন্য এটা কতটুকু বৈধ?

কেয়ারটেকার পার্টটাইম জব করতে পারবে কি

প্রশ্ন (১১০৫০) : আমি এক বিল্ডিংয়ের কেয়ারটেকার। আমার কাজ হল, শুধু ভাড়াটিয়ার কাছ থেকে বাসা ভাড়া তোলা আর বিল্ডিংয়ের কারেন্ট লাইন ও পানির লাইনের রক্ষণাবেক্ষণ করা। এ ছাড়া আমার আর কোনো কাজ নেই। মালিক পক্ষ থেকে ২৪ ঘণ্টা থাকার শর্তও নেই। আমি কি পাশের একটি অফিসে পার্টটাইম জব করতে পারব কি?