ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি মাসআলা।
প্রশ্ন (১১৬৯২) : আমার একটি অটো রিকশা আছে। আমি অনেকদিন এটা ব্যবহার করেছি। এখন এক ব্যক্তির কাছে সেটা ৮০ হাজার টাকায় বিক্রি করে দেই। সে আমাকে নগদ ৪০ হাজার টাকা প্রদান করে। এবং বাকি টাকা পরিশোধের জন্য এক মাস সময় নেয়। গাড়িটি কেনার পর সে আমার গ্যারেজে রেখে যায়। কিন্তু এর মধ্যে বন্যা শুরু হয়। বন্যায় তার ঘর-বাড়ি ডুবে যায়। এবং তার অনেক আর্থিক ক্ষতি হয়। এখন সে বাকি ৪০ হাজার টাকা পরিশোধ করতে পারছে না। সে যেহেতু এখনো গাড়ি চালায় নি, তাই বিক্রি বাতিল করার জন্য আমার কাছে অনুরোধ করে । কিন্তু আমি রাজি হই নি। তাই সে কেনা দাম থেকে ১০ হাজার টাকা কমে আমার কাছে বিক্রি করতে চাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে, এভাবে তার থেকে গাড়িটি ক্রয় করা কি আমার জন্য বৈধ হবে?