অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

কাজ বেশি পারলে লভ্যাংশ বেশি নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১১০৪৯) : তিন লক্ষ টাকা দিয়ে আমি ও আমার বন্ধু মিলে মোবাইল সার্ভিসিংয়ের দোকান ভাড়া নিয়েছি। আমার দুই লক্ষ টাকা আর বন্ধুর এক লক্ষ টাকা। উভয়ে দোকানে শ্রম দিব। তবে সে কাজ বেশি করায় লভ্যাংশ নির্ধারণ করি ৫০% করে। জানতে চাচ্ছি, এই চুক্তিটি শুদ্ধ হয়েছে?

ঋণের টাকা থেকে ক্যাশআউট খরচ বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৪৮) : আমি কিছুদিন আগে এক ব্যক্তি থেকে ১০ হাজার টাক ঋণ নেই। সে বিকাশে ১০ হাজার টাকাই পাঠায়। খরচ দিয়ে আমার উক্ত টাকা উঠাতে হয়। জানতে চাচ্ছি, পরিশোধের সময় খরচ পরিমাণ টাকা কাটিয়ে রাখতে পারব?

ঋণ নিয়ে অন্য বস্তুর মাধ্যমে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১১০৪৭) : আমার এক বন্ধুকে আমি এক লক্ষ টাকা ঋণ দিয়েছি এ মর্মে যে, সে আমাকে ৮০ হাজার টাকা পরিশোধ করবে। আর বাকি ২০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকার সমমূল্যের মুদী পণ্য দিবে। যেহেতু আমার মুদী দোকান আছে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা বৈধ হবে কি?

উবার ইটস এ খাবার ডেলিভারি করা যাবে কি

প্রশ্ন (১১০৪৬) : উবার ইটস-এ কি খাবার অর্ডার করেছে তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। খাবারটি হালালও হতে পারে আবার হারামও হতে পারে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় উক্ত খাবার ডেলিভারি করা যাবে কি?

আমানতের টাকা অনুমতি ছাড়া ব্যবসায় খাটালে লাভ কে পাবে

প্রশ্ন (১১০৪৫) : আমি এক ব্যক্তির কাছে আমানত হিসেবে ২০ লক্ষ টাকা রেখেছি। সে আমার অগোচরে না জানিয়ে সেখান থেকে ১০ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে লাভ করেছে। জানতে চাচ্ছি, উক্ত লাভের টাকা সে ভোগ করতে পারবে কি?

অর্ডারের পণ্য অন্যের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৪৪) : আমার টেবিলের দোকান আছে। সেখানে টেবিল আগে থেকেই বানানো থাকে বিক্রির জন্য। কেউ কেউ আবার অর্ডার দিয়ে টেবিল বানিয়ে নিয়ে যায়। কখনো এমন হয়, কারোর অর্ডার দেওয়া ওটবিল তৈরির পর অন্য একজন ক্রেতার তা পছন্দ হয়ে যায় এবং কিনে নিয়ে যায়। জানতে চাচ্ছি, আমার জন্য তা বিক্রি করা কি বৈধ হবে? উল্লেখ্য, নির্ধারিত সময়ে আমি অনুরূপ আরেকটি টেবিল বানিয়ে দেই।

অন্যের পরিত্যক্ত বস্তু বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৪৩) : আমি সৌদীতে ইলেকট্রিকের কাজ করি। মানুষের বাসায় কাজ করতে গেলে অনেক পরিত্যক্ত বস্তু পাওয়া যায়। যেগুলো তাদের কোনো কাজের না। আমি সেগুলো বিক্রি করে মূল্য গ্রহণ করতে পারব কি?

পাওয়া জিনিস রেখে দিয়ে মূল্য সদকা করা যাবে কি

প্রশ্ন (১১০২৮) : আমি রাস্তায় একটি জিনিস কুড়িয়ে পেয়েছি। মালিককে অনেক খোঁজার পরও পাইনি। জিনিসটি আমার কাছে ভালো লাগায় তার মূল্য সদকা করে তা আমার কাছে রেখে দিয়েছি। জানতে চাচ্ছি, এটা আমার জন্য বৈধ হবে কি?

ব্যবসার টাকা দিয়ে চিকিৎসা করা যাবে কি

প্রশ্ন (১০৯১২) : আমি এক ব্যক্তির সাথে মুযারাবা চুক্তিতে ব্যবসা করছিলাম। কিছূদিন আগে ব্যবসায়িক পণ্য কিনতে যাওয়ার সময় অ্যাকসিডেন্টের শিকার হই। আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি কি মুযারাবার টাকা থেকে চিকিৎসার জন্য টাকা নিতে পারব?

হারাম মালের মালিককে শরিক নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯৬) : আমি এক ব্যক্তির সাথে শরিকানা ব্যবসা শুরু করতে চাচ্ছি। কিন্তু তার মাল হারাম মাধ্যমে অর্জিত হয়েছে। জানতে চাচ্ছি, তার সাথে ব্যবসা করা যাবে কি?

স্বেচ্ছায় ক্ষতিপূরণ দিলে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (১০৮৯৫) : কিছুদিন আগে আমি একটি ফ্রিজ ক্রয় করি। বাসায় আনার পর দেখি ফ্রিজের একদিকে সামান্য রং উঠানো। আমি বিক্রেতাকে বলে তা ফেরত দিতে চাই। সে আমাকে হাজার টাক দিয়ে বলে, আপনি তা রেখে দিন। আমি উক্ত ৫ হাজার টাকা নিয়ে ফ্রিজটি রেখে দেই। জানতে চাচ্ছি, আমার জন্য তা নেওয়া বৈধ হয়েছে কি?

সমান কাজ করলে চুক্তি ভিত্তিক লাভ বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১০৮৯৩) : আমার একটি লন্ড্রির দোকান আছে। আমার বন্ধু তাতে শ্রম দিয়ে শরিক হতে চাচ্ছে। কিন্তু সে বেতন নিতে চাচ্ছে না। বরং এভাবে চুক্তি করতে চাচ্ছি যে, আমরা উভয়ে সমান শ্রম দিব। তবে লভ্যাংশ আমাদের মাঝে এভাবে বণ্টন হবে যে, আমি দুই ভাগ নিব আর সে এক ভাগ নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা যাবে কি?

লভ্যাংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯২) : আমার একটি বড় মুদি দোকান আছে। আমি একজন কর্মচারী রেখেছি। তার সাথে চুক্তি হয়েছে, যা লাভ হবে তার ৯০% আমি নিব। আর বাকি ১০% সে নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হয়েছে?

মোবাইলে ত্রুটি হলে ক্ষতিপূরণ কে দিবে

প্রশ্ন (১০৮৯১) : আমার এক আত্মীয় বিদেশ থাকে। সে দেশে আসার সময় তাকে বলি আমার জন্য একটি মোবাইল নিয়ে আসতে। সে মোবাইল ক্রয় করে প্যাকেট খোলার অনুমতি চায়। আমি তাকে বলি, সাবধানে খুলতে হবে যেন, মোবাইলের কোনো ক্ষতি না হয়। সে তা খুলে এবং প্যাকেট ছাড়াই দেশে নিয়ে আসে। ফলে স্ক্রীনে দাগ পড়ে যায়। জানতে চাচ্ছি, এর ক্ষতিপূরণ কে দিবে?

মুযারিবকে বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯০) : আমি এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, ব্যবসা থেকে যা লাভ হবে তার ৬০% সে নিবে আর ৪০% আমি নিব। পাশাপাশি তার জন্য আমি ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেছি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি কি সঠিক হয়েছে?

মুযারিব পুঁজি দিয়ে শরিক হলে লাভ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (১০৮৮৯) : আমি ৫ লক্ষ টাকা ছোট ভাইকে দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে চুক্তি হয়েছে যে, যে লাভ হবে তা অর্ধেক হারে দুইজনের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে ১.৫ লক্ষ টাকা দিয়ে ব্যবসার পুঁজিতে শরিক হয়। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টিত হবে?

মালিক টাকা না দিলে মোবাইল ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১০৮৮৮) : আমি এক ব্যক্তি থেকে একটি মোবাইল কিনি। পরবর্তীতে জানতে পারি, সে তা আরেক ব্যক্তি থেকে চুরি করেছে। প্রকৃত মালিকের সাথে আমার যোগযোগ হয়েছে। আমি তাকে মোবাইলের মূল্য ফেরত দিতে বলি। কিন্তু সে অস্বীকৃতি জানায়। জানতে চাচ্ছি, সে মূল্য ফেরত না দিলে আমি মোবাইল ব্যবহার করতে পারব কি?

ব্যবসায়ির কাছ থেকে জামানতের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৭) : আমি এলাকায় ডিম সাপ্লাই করে থাকি। ব্যবসায়িরা আমার কাছ থেকে নগদ মূল্যেই ডিম নিয়ে থাকে। তবে কখনো কখনো কেউ বাকিতে নিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি কি তাদের থেকে জামানত স্বরূপ কিছু টাকা রাখতে পারব যেন কেউ মূল্য পরিশোধ না করলে আমি উক্ত টাকা থেকে আমার টাকা নিয়ে নিতে পারি?