মুসাফিরের জন্য রোজা রাখার বিধান কী
প্রশ্ন (৮৩৪) : কেউ যদি সফরে বের হয় তাহলে কি তার জন্য রোজা না রাখার সুযোগ আছে?
প্রশ্ন (৮৩৪) : কেউ যদি সফরে বের হয় তাহলে কি তার জন্য রোজা না রাখার সুযোগ আছে?
প্রশ্ন (৮৩৩) : আমাদের গ্রামে শতাধিক বছর পূর্বে স্থাপিত জামে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়লে ইতিমধ্যে সংস্কার করে মসজিদটিকে অনেকটা যুগোপযোগী করা হয়েছে। প্রয়োজনের তাগিদে দোতালায় পশ্চিমের একটা অংশে তিনদিকে দেয়াল ও ছাদ নির্মাণ করা হয়। যেখানে শুধুমাত্র জুমার নামাজে ব্যবহার হত। কিন্তু বিদেশী অর্থায়নে অত্যন্ত কাছে আরেকটি মসজিদ চালু হওয়ায়, অত্র মসজিদের দোতলার অংশ স্থায়ীভাবে অব্যবহৃত থাকছে। আমাদের ধারণা, আগামী ২০/৩০ বছর উক্ত কক্ষ অব্যবহৃত হয়ে পড়ে থাকবে। এবং ততদিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। কক্ষটির জানালা ও দরজা না থাকায় বর্ষার পানি ঢুকে কক্ষটি ক্রমশ: জরাজীর্ণ হয়ে পড়ছে।পক্ষান্তরে নীচতলা সম্প্রসারণ করে সামনে অন্তত দুই কাতারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অথচ মসজিদের খাতে যে টাকা আছে তা দিয়ে উক্ত কাজ সম্পন্ন করা যাবে না। তাই নষ্ট প্রায় দোতলার কক্ষটি ভেঙ্গে তার উপকরণাদি দিয়ে এবং অতিরিক্ত উপকরণাদি বিক্রয় করে নীচতলার সম্প্রসারণ কাজ করার ইচ্ছা আমরা পোষণ করছি। উল্লেখ্য যে, সেক্ষেত্রে অতিরিক্ত উপকরণাদি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয় সেই জন্য ভিন্ন মসজিদের কাজে বাজার মূল্যের বিনিময়ে ব্যবহার করা হবে। উল্লিখিত বিবরণ অনুযায়ী ধর্মীয় নিয়ম কানুনের আলোকে কক্ষটি ভাঙ্গা যাবে কি?
প্রশ্ন (৮৩২) : এক লোক তার এক খণ্ড জমি একটি মাদরাসার জন্য ওয়াকফ করেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে মাদরাসাটি বিলুপ্ত হয়ে যায়। ওয়াকফকারীর মৃত্যুর পর তার বড় ছেলে সেই জায়গার মুতাওয়াল্লী নিযুক্ত হন। তিনি সদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে উক্ত জমিটি তার অন্যান্য ভাইদের না জানিয়ে পার্শ্ববর্তী একটি মাদরাসার জন্য ওয়াকফ করে দেন। কিন্তু বর্তমানে তার ভাইগণ সেই সম্পত্তিতে তাদের ওয়ারিশ দাবি করছে এবং এলাকার কতিপয় ব্যক্তি উক্ত জমিটি ফিরিয়ে নিতে চাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো- এক. মুতাওয়াল্লীর ইন্তেকালের পর মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ওয়াকফ বাতিল হয়ে উক্ত জমি ওয়ারিশী সম্পত্তিতে পরিণত হয়েছে কি? এবং তাদের এই দাবি বৈধ হবে কি? দুই. অন্যান্য ওয়ারিশকে অবগত না করে বর্তমান মুতাওয়াল্লী কর্তৃক পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াকফ করাটা বৈধ হয়েছে কি? তিন. যদি এলাকাবাসী এই জমি ফিরিয়ে নিতে চায় তাহলে তাদের চাওয়া যুক্তিযুক্ত হবে কি?
প্রশ্ন (৮৩১) : ব্যাংকে টাকা রাখার দ্বারা যে সুদ হয়, তা সওয়াবের নিয়ত ব্যতিরেকে কোন ফকির বা মিসকিনকে দেয়া যাবে কিনা? যদি দেয়া না যায় তাহলে করণীয় কী?
প্রশ্ন (৮৩০) : নাপাক কাপড় পবিত্র করার সময় বিসমিল্লাহ পড়া কি জরুরি?
প্রশ্ন (৮২৯) : আমাদের প্রায় সবার চোখ থেকেই কখনো কখনো ময়লা বের হয়। আমার প্রশ্ন হলো, চোখ কিংবা নাকের ময়লাগুলো কি নাপাক?
প্রশ্ন (৮২৮) : মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়বে কিনা?
প্রশ্ন (৮২৭) : আমাদের ঈদগাহে একজন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্কুলে শিক্ষকতা করেন। যেখানে ছেলে-মেয়েরা পর্দাহীনভাবে পড়াশোনা করে থাকে। এছাড়া তার তেলাওয়াতও অশুদ্ধ। এখন প্রশ্ন হলো উক্ত ইমামের পিছনে নামায পড়া বৈধ হবে কি?
প্রশ্ন (৮২৬) : আমরা স্বামী-স্ত্রী একসাথে হজে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার ৫ দিন পূর্বে আমার স্বামী মারা যায়। এখন কি আমি ইদ্দত পালন করব না হজে যেতে পারব?
প্রশ্ন (৮২৫) : স্বামীর মৃত্যুর সাত মাস পর স্ত্রী জানতে পারল তার স্বামী মারা গেছে। এক্ষেত্রে কি তার ইদ্দত পালন করতে হবে না তার ইদ্দত শেষ হয়ে গেছে?
প্রশ্ন (৮২৪) : শরীরে বা কাপড়ে সামান্য পরিমাণ নাজাসাতে গলীজা লেগে গেলে এবং সেটা নিয়ে নামাজ পড়লে নামাজ কি পুনরায় পড়তে হবে? দলিলসহ জানাবেন ।
প্রশ্ন (৮২৩) : জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা প্রসঙ্গে বিভিন্ন কিতাবে যে আরবি নিয়ত আছে তা বলা কি বিদআত হবে? জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (৮২২) : বিকাশ একাউন্টে বিভিন্ন সময়ে ইন্টারেস্ট দেওয়া হয়। উদাহরণত তারা মোবাইলে এসএমএস দেয় যে, আপনি বিকাশের ৬.৯৪ টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কী?
প্রশ্ন (৮২১) : বর্তমানে বাজারে এমন কিছু ব্যাগ পাওয়া যায় যেগুলোতে সাপের চামড়া ব্যবহার হয়েছে। এসব ব্যাগ ব্যবহার করার বিধান কী?
প্রশ্ন (৮২০) : সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছ থেকে ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নেয় তাহলে উক্ত ফি এর টাকা ব্যবহার করা কি উক্ত চিকিৎসকের জন্য হালাল হবে? যদি না হয় তাহলে করণীয় কী?
প্রশ্ন (৮১৯) : জনৈক ব্যক্তি একটি জমি বিক্রয় করার ইচ্ছে করেছে। তা শুনে এক ব্যক্তি বলল, ঠিক আছে আমি এক হাজার টাকায় বিক্রি করে দিব। আমি এক হাজারের বেশি যা বিক্রয় করব তা আমার হবে। এরপর সে উক্ত জমিটি ১২০০ টাকায় বিক্রয় করে জমির মালিককে এক হাজার টাকা দেয়, আর দুই শত টাকা নিজে নিয়ে নেয়। এভাবে চুক্তি করে বিক্রয় করা এবং অতিরিক্ত টাকা গ্রহণ করা কি জায়েয আছে?
প্রশ্ন (৮১৮) : কেউ যদি বদলি হজ করে তাহলে সে হজে গিয়ে যে কোরবানি দিবে সেটা কার নামে দিবে?
প্রশ্ন (৮১৭) : কয়েকদিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ের মাঝে নির্জনবাসও হয়। কিন্তু সহবাসের পূর্বেই তারা উভয়ে খোলা তালাকের মাধ্যমে পৃথক হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে তিন তালাকও দেয়। এখন তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ থাকব।
প্রশ্ন (৮১৬) : অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই, এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?
প্রশ্ন (৮১৫) : আমরা জানি রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে কেফায়া। এখন আমাদের প্রশ্ন হলো, এই সুন্নাতে কেফায়া আদায় হওয়ার জন্য মহল্লার সব মসজিদে ইতিকাফ করতে হবে না এক মসজিদে ইতিকাফ করলেই সুন্নাতে কেফায়া আদায় হয়ে যাবে?