ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর রোজার নিয়তে সারা দিন কোন কিছু না খেলে রোজা হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৮১৪) : জনৈকা মহিলা রমজানে সকাল আটটা বাজে ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে। সকাল থেকে কোন কিছু পানাহার করেননি। এখন যদি তিনি রোজার নিয়তে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন তাহলে কি তার রোজা হবে?

পিছনের কাজা নামাজ আদায় করার পর পুনরায় কি সাহেবে তারতিব হওয়া যাবে

প্রশ্ন (৮১৩) : আমি বালেগ হওয়ার পর থেকে দীর্ঘদিন নামাজ পড়িনি। পরবর্তীতে তাবলীগে যাওয়ার পর এখন নিয়মিত নামাজ পড়ি। এবং হিসেব করে পিছনে ছুটে যাওয়া নামাজগুলোর কাজা আদায় করি। এখন আমার প্রশ্ন হলো, আমি কি পুনরায় সাহেবে তারতিব (যার বিতর ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ ছুটেনি) হব? যদি সাহেবে তারতিব হই,তাহলে পরবর্তীতে কোন সময় দশ বা তার চেয়ে বেশী ওয়াক্ত নামাজ ছুটে গেলে, সে নামাজগুলোর কাজা আদায় করে আমি আবার সাহেবে তারতিব হিসাবে গণ্য হব কি?

হজের দম কি হেরেমেই আদায় করতে হবে না দেশে আদায় করলেই চলবে

প্রশ্ন (৮১২) : আমি গত বছর হজের সময় তাওয়াফে বিদা না করেই দেশে চলে আসি। এখন আমি জানতে পারলাম, আমার উপর দম ওয়াজিব। প্রশ্ন হলো, আমি যদি আমার এলাকার গরিবদেরকে একটি ছাগল জবাই করে একবেলা খানা খাওয়াই তাহলে কি আমার দম আদায় হবে?

অক্সিজেন মাস্ক ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কি

প্রশ্ন (৮১১) : আমি একজন ডুবুরি। একবার রমজান মাসে একটি লঞ্চ ডুবে যায়। এতে অনেক মানুষ ডুবে যায়। ফলে আমরা কয়েকজন ডুবুরি অক্সিজেন মাস্ক ব্যবহার করে তাদেরকে উদ্ধারের চেষ্টা করি। জানতে চাই, অক্সিজেন মাস্ক ব্যবহারের কারণে আমার রোজা কি ভেঙ্গে গেছে?

ফটো এডিটিং এর কাজ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮১০) : আমি একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ হলো ফটো এডিটিং বা ছবির কাজ। এতে মহিলা মডেলের ছবিতে কাজ করতে হয়। কাজ হলো মুখের তিল, ব্রণ, ফাটা দাগ দূর করা, অমসৃণকে মসৃণ করা, চেহারাকে সুন্দর করা, শরীরে কোনো দাগ থাকলে তা পরিষ্কার করা ইত্যাদি। এছাড়াও মাঝে মাঝে শুধু এমন পণ্যের কাজ করতে হয় যেখানে কোনো ছবি থাকে না। আমার প্রশ্ন হলো, উক্ত কাজকে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো বৈধ হবে কি? অথবা এর কোনো বৈধ পদ্ধতি আছে কি? এ ব্যাপারে শরীয়তের বিধান জানালে কৃতজ্ঞ হব।

রাসূল (সা.) কি সাধারণ মানুষদের মতো মাটির তৈরি মানুষ ছিলেন না ফেরেশতাদের মতো নূরের তৈরি ছিলেন

প্রশ্ন (৮০৯) : নবী কারিম (সা.) মাটির তৈরি হয়ে মানবজাতির অন্তর্ভুক্ত না নূরের তৈরি? এ ব্যাপারে ইসলামের সঠিক আকীদা জানতে চাই।

সৌদি সরকার কর্তৃক ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮০৮) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

যাকাতের টাকা দিয়ে এতিমদের শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৮০৫) : যাকাতের টাকা যা গোরাবা ফান্ডে দেয়া হয়, তা দ্বারা এতিমদের শিক্ষকগণের বেতন দেয়া যাবে কি? বা এতিমদের শিক্ষকগণ নিজেরা খরচ করতে পারবেন কি?

গানের কনসার্টের জন্য মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেওয়া জায়েয হবে কি

প্রশ্ন (৮০২) : আমার একটি সাউন্ড ডেক্স এর দোকান আছে। এখানে মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেয়া হয়। আমার দোকান থেকে মাদ্রাসার হুজুররাও বিভিন্ন ওয়াজ মাহফিলে ও অনুষ্ঠানে মাইক, বড় বড় স্পিকার ভাড়া নেয়। আবার কলেজের ছাত্ররাও বিভিন্ন কনসার্ট ও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো ভাড়া নেয়। এখন আমার প্রশ্ন হলো, কলেজের এসব অনুষ্ঠানে আমার মাইক ও স্পিকার ভাড়া দেয়াতে ইসলামে কোনো সমস্যা আছে কি?

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৮০১) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

শাবানের ২৯ তারিখ আকাশ মেঘলা থাকলে কী করবে

প্রশ্ন (৮০০) : যদি কখনো শাবান মাসের ২৯ তারিখ আকাশ মেঘলা থাকে তাহলে পরদিন কী করবে? রোজা রাখবে না রাখবে না? কারণ চাঁদ উঠলেও তো আকাশ মেঘলা থাকার কারণে তা দেখা যায়নি।

রব্বুল মালের জন্য কোনো নির্দিষ্ট মুনাফা নির্ধারিত করলে মুদারাবা চুক্তি সহিহ হবে কি

প্রশ্ন (৭৯৯) : রব্বুল মাল যদি মুদারিবকে ব্যবসার জন্য পুঁজি দিয়ে বলে আমি প্রতি মাসে আপনাকে মুনাফা হিসেবে দুই হাজার টাকা দিব। এরপর মুদারিবকে কোনো কোনো মাসে নির্ধারিত টাকা আবার কোনো কোনো মাসে তার থেকেও কিছু বেশি দেয় তাহলে উক্ত লেনদেনটি বৈধ হবে কি?

চাঁদ দেখে রোজা রাখা হবে না জ্যোতির্বিজ্ঞানের হিসেবে

প্রশ্ন (৭৯৮) : আমার বন্ধুদের মাঝে প্রতি বছর রমযানের সময় এটা নিয়ে বিতর্ক হয় যে, রমযান মাস কি চাঁদ দেখে শুরু করা হবে না জ্যোতির্বিজ্ঞানের হিসেবে শুরু করা হবে?