ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বাধ্য হলে ঘুষ প্রদান করা যাবে কি

প্রশ্ন (৮৫৪) : বর্তমান সমাজে ঘুষের প্রচলন ও আদান-প্রদান একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু ঘুষ না দিলেও আমাদের অনেক কাজ হয় না। এমতাবস্থায় ঘুষ আদান-প্রদান সংক্রান্ত শরীয়তের বিধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

কুরআন হাদিস থেকে উশরের প্রমাণ কী

প্রশ্ন (৮৫৩) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

কোম্পানীর মিটিং না করে ভাতা উত্তলোন করার বিধান কী

প্রশ্ন (৮৫২) : আমাদের একটা সংস্থা আছে যা আমরা শরিয়া মোতাবেক চালাতে চাই। সংস্থার নিয়ম হলো যে, ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা মাঝে মধ্যে মিটিং করবেন। সংস্থার সমস্যা, অগ্রগতি, অবনতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং দিকনির্দেশনা দিবেন। সে মোতাবেক সংস্থার নিয়োগপ্রাপ্ত এমডি সংস্থা চালাবেন। মিটিং এ যারা বা যে সদস্য উপস্থিত হবেন তিনি যাওয়া-আসা এবং খানা বাবদ সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণে ভাতা পাবেন যিনি উপস্থিত হবেন না তিনি ভাতা পাবেন না। এটা সংস্থার আইন এবং দীর্ঘদিন যাবৎ এই নিয়ম চলে আসছে। প্রশ্ন হলো, সংস্থার ম্যানেজিং কমিটি যদি কোনো মিটিং না করে ভুয়া মিটিং দেখিয়ে ভাতা উত্তোলন করে তাহলে উক্ত ভুয়া মিটিং দেখিয়ে সংস্থা থেকে যে ভাতা গ্রহণ করেছে তা বৈধ হয়েছে কিনা? এ বিষয়ে শরিয়া মোতাবেক সমাধান জানিয়ে বাধিত করবেন।

মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায়ে  কোনো উপকার আছে কি

প্রশ্ন (৮৫১) : আমার পিতা মৃত্যুর পূর্বে প্রায় দুই বছর অসুস্থ ছিলেন। এই দুই বছর তাকে হুইল চেয়ারে বসিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পায়খানা-পেশাব ও গোসল করানো হত। এ অবস্থায় অনেক সময় তার জ্ঞান থাকতো আবার কখনো থাকতো না। নামাজ নিয়মিত পড়তে পারতেন না। মৃত্যুর সময় তিনি আমাদেরকে তারা নামাজের কাফফারা আদায়ের অসিয়তও করে যায়নি। এখন আমাদের জন্য কি তার নামাজের কাফফারা আদায় করতে হবে?

মৃত ব্যক্তির রোজার কাফফারা আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সহযোগিতার জন্য দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫০) : আমার বাবার বেশ কিছু রোজা কাযা ছিল। কিন্তু মৃত্যুর সময় তিনি রোজার কাফফারা আদায় করার অসিয়ত করে যাননি। এখন আমরা যদি তার রোজার কাফফারা আদায় করতে চাই তাহলে তা কোথায় ব্যয় করব?

এক তালাকে বায়েনের পর পুনরায় ঘরসংসার করতে চাইলে কী করবে

প্রশ্ন (৮৪৯) : আমার মেয়ের জামাই মেয়ের কাছে এক তালাকে বায়েনের নোটিশ পাঠায়। এখন তারা পুনরায় ঘর সংসার করতে চায়। তাদের করণীয় কী? উল্লেখ্য, তালাক প্রদানের পর থেকে এখন পর্যন্ত ইদ্দত সমাপ্ত হয়ে গেছে।

মোবাইল ফোনে বিবাহ করলে সহিহ হবে কী

প্রশ্ন (৮৪৮) : কিছুদিন আগে আমার এক বোনের বিয়ে হয়েছে। ছেলে বিদেশে থাকে। তাই বিয়েটি মোবাইলে হয়েছে। বিয়ের সময় এখানেও সাক্ষী ছিল এবং ওখানেও সাক্ষী ছিল। মোবাইলে খুব স্পষ্টভাবে শোনা গিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এভাবে বিয়ে হয়েছে কি না?

কুরআন কি সূরা ফাতেহা থেকে শুরু না সূরা বাকারা থেকে

প্রশ্ন (৮৪৭) : কুরআনের শুরু কোন জায়গায় থেকে? কেউ বলেন, সূরা বাকারা থেকে মূলত কুরআন শুরু হয়েছে। আবার কেউ বলেন, সুরা ফাতেহা থেকেই কুরআন শুরু হয়েছে। এই দুই মতের মধ্যে কোনটি সঠিক? বা এছাড়া এ ব্যাপারে আরো কোন মত আছে কিনা?

ছেঁড়া কুরআন মাজিদ কী করবে

প্রশ্ন (৮৪৬) : মসজিদের মধ্যে যে সকল কোরআন শরীফ মালিকানা ছাড়া পড়ে থাকে এবং ছেঁড়া থাকে তার হুকুম কী? এবং তা পড়ার হুকুম কী?

দালালি করে টাকা নেওয়ার বিধান কী

প্রশ্ন (৮৪৪) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?

কোনো দেশে ২৮টি রোজা রেখে অন্য দেশে গিয়ে যদি দেখে পরদিন তাদের দেশে ঈদ তাহলে কী করবে

প্রশ্ন (৮৪২) : এক ব্যক্তি বাংলাদেশে ২৮টি রোজা রেখে সৌদিআরবে গিয়ে দেখে তাদের 29টি রোজা পূর্ণ হয়ে গেছে। পরদিন ঈদ। তাহলে সে কী করবে? পরদিন রোজা রাখবে না ঈদ পালন করবে?

এক দেশে ৩০টি রোজা শেষ করার পর অন্য দেশে গিয়ে যদি দেখে রোজা শেষ হয়নি তাহলে কী করবে

প্রশ্ন (৮৩৫) : এক দেশে ৩০টি রোজা রেখে যদি অন্য দেশে গিয়ে দেখে এখনো রমজান মাস শেষ হয়নি তাহলে কী করবে? ৩১টি রোজা রাখবে না ৩১তম দিনে রোজা রাখবে না?