ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু  করানোর বিধান কি

প্রশ্ন (৮৭২) : মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু করানোর বিধান কী? এই অজুতে কি সুন্নাতগুলো পালন করতে হবে না শুধু ফরজগুলো আদায় করে দিলেই যথেষ্ট হবে?

হাসপাতাল বা অন্য কোনো স্থানে নেওয়ার সময় যদি কেউ মারা যায় তাহলে তাকে স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৮৭১) : আমি জানি, মৃত্যুর পর লাশ স্থানান্তর করা নাজায়েয। প্রশ্ন হলো, হাসপাতাল বা অন্য কোনো স্থানে মারা গেলে তাকে স্থানান্তর করা যাবে কি? বাড়ি দূরে হলে বাড়িতে আনতে পারবে কি?

মসজিদে তালা মেরে রাখা যাবে কি

প্রশ্ন (৮৬৯) : বর্তমানে প্রায় মসজিদেই নামাজের সময় ছাড়া অন্যান্য সময় তালা মেরে রাখা হয়। এভাবে মসজিদে তালা মেরে রাখা জায়েয আছে কি?

পূজার ভোগ বা গায়রুল্লাহর নামে মান্নতকৃত জিনিস খাওয়ার বিধান কী

প্রশ্ন (৮৬৬) : হিন্দুদের পূজায় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য বা কোনো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মাজারে, নদীতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত খাদ্য দ্রব্যাদি উৎসর্গ করা হয়, যেগুলোকে স্থানীয় ভাষায় ভোগ বলা হয়, তা গ্রহণ করা এবং খাওয়া জায়েয আছে কী? যদি জায়েয হয়ে থাকে তাহলে কাদের জন্য খাওয়া জায়েয? মুশরিকদের ভোগ খাওয়া বৈধ কিনা? ভোগ ও মান্নতের মধ্যে পার্থক্য কী? ভোগের আলামতযুক্ত কোনো জীবিত ছাগল পাওয়া গেলে সেটা জবাই করে খাওয়ার বিধান কী?

শাশুড়ির সাথে স্ত্রীর মিল না হলে করণীয় কী

প্রশ্ন (৮৬৫) : আমার স্ত্রীর ছোট ভাইকে বছর দুয়েক আগে একটি মেয়ের সাথে বিবাহ সম্পন্ন করানো হয়। আমার শাশুড়ি একজন দ্বীনদার মহিলা। এজন্য তিনি উক্ত পাত্রীকে পুত্রবধূ হিসেবে নির্বাচন করেন, এই ভেবে যে, সে দ্বীনদার এবং আমলী হবে। নম্র ও ভদ্র হবে। বর্তমানে, শ্বশুর-শাশুড়ি নিজেদের বাসায় পুত্রবধূকে রেখেছেন। তার যাবতীয় ভরণপোষণ ও পুত্রের ভরণপোষণের সিংহভাগ তারাই দিচ্ছেন। কিন্তু উক্ত পুত্রবধূ তার শাশুড়ির সাথে ছোটখাটো বিষয়েও তর্ক ও বেয়াদবিতে লিপ্ত হচ্ছে। বিভিন্ন আমল যেমন কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, কিতাব পড়া ইত্যাদি ব্যাপারে তারা উৎসাহ দিলে উক্ত পুত্রবধূ বিরক্তি প্রকাশ করে এবং উদাসীনতা প্রদর্শন করে। ছোট ভাই মাঝে মাঝে তার স্ত্রীকে এসব বিষয়ে বুঝানোর চেষ্টা করে। কিন্তু কোনো ফল হচ্ছে না। শ্বশুরের বাসায় উক্ত পুত্রবধূর আচরণ নিয়ে সবাই পেরেশান। এমতাবস্থায় জানার বিষয় হলো, উক্ত পুত্রবধূকে আলাদা সংসার বুঝিয়ে না দিয়ে নিজেদের সাথে রাখাটা কি শরিয়তসম্মত হচ্ছে? উক্ত পুত্রবধূর সংশোধনের জন্য পুত্র ও শ্বশুর-শাশুড়ির দায়িত্ব কী?

বিবাহের পর নির্জনবাসের পূর্বেই স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৮৬৪) : এক মাস পূর্বে রাশেদ আহমাদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ মারা যায়। জানতে চাই, আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর ও মিরাসের হকদার হবে?