দুধের সাথে সামান্য পানি মিশিয়ে বিক্রি করা জায়েয আছে কি
প্রশ্ন (২১৩৫) : আমি দুধ বিক্রি করি। কয়েকজন ব্যক্তিকে নিয়মিত দুধ দেই। কখনো যদি এমন হয় যে, কোন দিন দুধ কম হয়েছে তাহলে তার সাথে সামান্য পানি মিশিয়ে বিক্রি করে দিই। এতে কি কোন সমস্যা হবে?
প্রশ্ন (২১৩৫) : আমি দুধ বিক্রি করি। কয়েকজন ব্যক্তিকে নিয়মিত দুধ দেই। কখনো যদি এমন হয় যে, কোন দিন দুধ কম হয়েছে তাহলে তার সাথে সামান্য পানি মিশিয়ে বিক্রি করে দিই। এতে কি কোন সমস্যা হবে?
প্রশ্ন (২১৩৪) : স্বামীর মৃত্যুর সাত মাস পর স্ত্রী জানতে পারল তার স্বামী মারা গেছে। এক্ষেত্রে কি তার ইদ্দত পালন করতে হবে না তার ইদ্দত শেষ হয়ে গেছে?
প্রশ্ন (২১৩৩) : এক মাস পূর্বে রাশেদ আহমদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ সাহেব মারা যায়। জানতে চাই আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহরের হকদার হবে?
প্রশ্ন (২১৩২) : জনাব রশিদ সাহেব মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ আদায়ের ওসিয়ত করে যান। এ বছর তার একমাত্র ছেলে হজে যাচ্ছে। তিনি তার পিতার বদলি হজ করার জন্য তার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন। জানতে চাই পুরুষের বদলি হজ মহিলা আদায় করতে পারবে কিনা?
প্রশ্ন (২১৩১) : আমি গত বছর হজের সময় তাওয়াফে বিদা না করেই দেশে চলে আসি। এখন আমি জানতে পারলাম আমার উপর দম ওয়াজিব। প্রশ্ন হলো আমি যদি আমার এলাকার গরীবদেরকে একটি ছাগল জবাই করে এক বেলা খানা খাওয়াই তাহলে কি আমার দম আদায় হবে?
প্রশ্ন (২১৩০) : জনাব জাহেদ সাহেব মৃত্যুর সময় মা (আমেনা বেগম), দুই স্ত্রী (রহিমা ও কারিমা), দুই ছেলে এবং তিন মেয়ে (তামজিদ, তাওহিদ, খালেদা, তামান্না,তাসলিমা) রেখে যান। তার সম্পত্তির পরিমাণ নগদ ৩ লক্ষ টাকা এবং ৬০ শতক জমি। তার সম্পত্তি তার ওয়ারিশদের মাঝে বণ্টন করে দেয়ার অনুরোধ রইল।
প্রশ্ন (২১২৯) : শরীরে বা কাপড়ে মাফ পরিমাণ নাজাসাতে গলীজা লেগে গেলে এবং সেটা নিয়ে নামাজ পড়লে নামাজ কি পুনরায় পড়তে হবে? দলিলসহ জানাবেন।
প্রশ্ন (২১২৮) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দিই, কখনো খাবার দিই, কখনো টাকা দিই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান-সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দিই। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য এবং দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?
প্রশ্ন (২১২৭) : অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?
প্রশ্ন (২১২৬) : ইতেকাফের সুন্নাতে কেফায়াহ আদায় হওয়ার জন্য মহল্লার সব মসজিদেই ইতেকাফ করতে হবে না এক মসজিদে ইতেকাফ করলেই সুন্নাতে কেফায়া আদায় হয়ে যাবে?
প্রশ্ন (২১২৫) : আমরা স্বামী-স্ত্রী হজ্বে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার দুই দিন পূর্বে আমার স্বামী মারা যান। এখন কি আমি ইদ্দত পালন করব না হজ্বে যেতে পারব?
প্রশ্ন (২১২৪) : স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে কি না?
প্রশ্ন (২১২৩) : কয়েক দিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ে হানিমুনে যায়। কিন্তু তাদের মাঝে কোন সহবাস হয়নি। এর পূর্বেই কোন কারণে খুলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে আবার তিন তালাক দিয়ে দেয়। এখন আবার তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ করতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (২১২২) : কুরআন শরিফে পড়েছি যে, আল্লাহ তাআলা বলেছেন: স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তাহলে তাকে প্রহার করা যাবে। আমার প্রশ্ন হল, এ ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ রাখতে হবে?
প্রশ্ন (২১২১) : স্ত্রী যদি বড় ধরনের অপরাধ করে তাহলে তার সংশোধনের জন্য স্বামী কি তাকে মারতে পারবে?
প্রশ্ন (২১২০) : আমি একজন ডুবুরি। একবার একটি নৌকা ডুবে যায়। তখন ছিল রমজান মাস। আমি তখন রোজা রেখেছি। কিন্তু যেহেতু নৌকা ডুবে যায় তাই অক্সিজেন নিয়ে ডুবন্ত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করি। অক্সিজেন ব্যবহারের কারণে কি আমার রোজা ভেঙ্গে গেছে?
প্রশ্ন (২১১৯) : নয়ই যিলহজ্ব যদি কোন মহিলার স্রাব শুরু হয়ে যায় তাহলে সে হজ্বের বাকি আমলগুলো কীভাবে শেষ করবে?
প্রশ্ন (২১১৮) : অনেক স্বামীকে দেখা যায়, স্ত্রীর গায়ে হাত তোলে। শরিয়তে কি এটা জায়েয আছে? জায়েয থাকলে কতটুকু মারতে পারবে?
প্রশ্ন (২১১৭) : স্ত্রী যদি অপরাধ করে তাহলে কি তাকে মারা যাবে? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?
প্রশ্ন (২১১৬) : মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে মোবাইল কোম্পানীগুলো ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। পরবর্তীতে রিচার্জের সময় তারা তা কেটে রাখে। আমার প্রশ্ন হল, কোনো মোবাইল কোম্পানী কি তার প্রদত্ত ঋণের চেয়ে বেশি টাকা কেটে রাখতে পারবে?