আর্কাইভ

সিজনে বেশি পণ্য কিনে রেখে অফসিজনে বেশি দামে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (২১১৪) : কেউ যদি সিজনের সময় আলু, আদা ইত্যাদি কম দামে কিনে রাখে এবং যখন সিজন থাকে না তখন সেগুলো বেশি দামে বিক্রি করে তাহলে কি তা জায়েয আছে?

ঋণগ্রহীতাকে সময় দিলে কী সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (২১১২) : এক ব্যক্তি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে। কিন্তু তিনি সময় মত দিতে পারছেন না। আমি যদি তাকে কিছু সময় বাড়িয়ে দিই তাহলে আমি কী সওয়াব পেতে পারি?

সার্টিফিকেটে প্রকৃত বয়সের কম বয়স লেখা জায়েয আছে কি

প্রশ্ন (২১১১) : অনেকের অভিভাবক সন্তানের বয়স কম দেখানোর জন্য এবং বিভিন্ন সরকারি চাকরিতে সুবিধা লাভের জন্য জন্মনিবন্ধন ও সার্টিফিকেটে মিথ্যা লিখে থাকে। এটি কি জায়েয আছে?

কোম্পানির কাজে বাড়িতে গিয়ে নিজের কাজ করা যাবে কি

প্রশ্ন (২১১০) : আমি একটি কোম্পানিতে চাকরি করি। কখনো কখনো কোম্পানির কাজে আমার বাড়িতে যেতে হয়। যদি কখনো এমন হয় যে, আমি কোম্পানির কাজে কোম্পানির টাকা দিয়ে বাড়িতে গেলে নিজের কোন কাজ করতে পারব কি?

কত বছর বয়সে বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে হবে

প্রশ্ন (২১০৮) : কয় বছর বয়সে শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে হবে। আমার বাচ্চার দুই বছর হতে আরও চার মাস বাকি। কিন্তু ওর মা তাকে এখনই দুধ পান করানো বন্ধ করে দিতে চাচ্ছে। এটি কি সঠিক বয়স?

সার্টিফিকেটের মিথ্যা বয়স দিয়ে সরকারি সুবিধা লাভ করা যাবে কি

প্রশ্ন (২১০৩) : অনেক অভিভাবক সার্টিফিকেটে সন্তানের বয়স কমিয়ে দেয়। পরবর্তীতে চাকরির সময় এর কারণে কয়েক বছর বেশি চাকরি করতে পারে এবং বেশি সুযোগ লাভ করতে পারে। আমার প্রশ্ন হল, প্রকৃত বয়সের চেয়ে যত বছর বাড়িয়ে দিয়েছে তত বছর চাকরির কারণে যে বেতন পাবে তা কি বৈধ হবে?

আবাবিল কি পাখির নাম

প্রশ্ন (২১০২) : অনেকের মুখে শোনা যায়, বাদশাহ আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি প্রেরণ করেছেন। আমি জানতে চাচ্ছি, এ পাখি পৃথিবীর কোথাও পাওয়া যায় কিনা?

ইদ্দতরত মহিলা চাকরির জন্য বাহিরে যেতে পারবে

প্রশ্ন (২০৯৯) : আমার বাবা রিকশা চালাতেন। মা মানুষের বাড়িতে কাজ করতেন। কিছু দিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেন। আমার মায়ের অন্যের বাড়িতে কাজ করা ছাড়া আমাদের উপার্জনের আর কোন পন্থা নেই। এমতাবস্থায় কি তিনি কাজের জন্য অন্যের বাড়িতে যেতে পারবেন?

কম দামে অষুধ কিনে বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২০৯৭) : একটি অষুধ কোম্পানি কিছু সদস্যা নিবন্ধন করেছে। আমিও সে কোম্পানির সদস্য হিসেবে নিবন্ধন করেছি। তারা সকল সদস্যদেরকে এই সুবিধা দিয়েছে যে, যখনই তারা এই কোম্পানি থেকে কোন অষুধ ক্রয় করবে তখন তারা বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে ক্রয় করতে পারবে। আমি জানতে চাচ্ছি, আমি যদি তাদের থেকে কম দামে অষুধ ক্রয় করে কারও কাছে বেশি দামে বিক্রি করি তাহলে কোন সমস্যা হবে কি?