আর্কাইভ

আমি তোমাকে বিয়ে করলাম-এ কথার প্রেক্ষিতে কবুল বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৩৩৫৫) : কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীকে লক্ষ্য করে বলি, আমি তোমাকে বিয়ে করলাম। সেও সাথে সাথে বলে, আমি কবুল করলাম। সেখানে আমার ১০/১২ জন বন্ধু বান্ধব ছিল। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি বিয়ে হয়েছে?

অদী কাকে বলে

প্রশ্ন (৩৩৫৩) : অদী কাকে বলে? কাপড়ে লাগলে কাপড় ধোয়া লাগবে কি?

উচ্চ স্বরে জিকির করা বৈধ কি

প্রশ্ন (৩৩৫১) : আমাদের এলাকায় একদল লোককে দেখি মসজিদে উচ্চ স্বরে জিকির করতে। আমি জানতে চাচ্ছি. এভাবে মসজিদে সম্মিলিত স্বরে জিকির করা যাবে কি?

রুকুতে কুনুতের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৩৩৪৯) : আমি একদিন বিতরের নামাজ পড়া অবস্থায় দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যাই। রুকুতে গিয়ে কুনুতের কথা স্মরণ আসে। সে অবস্থায় আমি নামাজ ছেড়ে দিয়ে পুনরায় বিতরের নামাজ পড়ি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

মুসাফির মুক্তাদি দুই রাকাত পড়লে হবে কি

প্রশ্ন (৩৩৪৮) : আমি একবার সফর অবস্থায় যোহরের নামাজে মুকিম ইমামের পিছনে ইকতেদা করি। ইমাম সাহেব দুই রাকাত পড়ার পর আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলি। জানতে চাচ্ছি, এতে কি আমার সেদিনের নামাজ হয়েছে?

মোবাইল ফোন ব্যবহার করার পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৪৪) : আমাদের গ্রামে মোবাইল ব্যবহারকারী খুবই কম। গ্রামের লোকেরা তাদের মোবাইল দিয়ে বিভিন্ন প্রয়োজনে ফোন করে থাকে। তাদের ফোনে কারো কল আসলে তারা সেই কল বাবদ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে কিছু টাকা নিয়ে থাকে। যদিও কল আসলে মালিকের কোনো টাকা খরচ হয় না। প্রশ্ন হল, এইভাবে টাকা নেওয়া কি বৈধ?

মিনস শেষে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৩৩৪৩) : গত মাসে আমার মিনস শেষ হয় যোহরের শেষ ওয়াক্তে। সময় কম থাকায় আমি অজু করে যোহরের নামাজ পড়ে নেই। জানতে চাচ্ছি, আমার সেদিনের যোহরের নামাজ আদায় হয়েছে কি?

মুকিম ব্যক্তি সফর করলে মোজার উপর কয়দিন মাসাহ করবে

প্রশ্ন (৩৩৪২) : আমি একবার মোজার উপর মাসাহ শুরু করার পর একদিন একরাত হওয়ার পূর্বেই সফর করি। যার ফলে তিন দিন তিন রাত মোজার উপর মাসাহ করি। প্রশ্ন হল, আমার এ কাজটি কি সঠিক হয়েছে?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

নাপাক তেল পাক করা যাবে কি

প্রশ্ন (৩৩৩৮) : আমার একটি মুদি দোকান আছে। একদিন রাতে ভুলে সয়াবিন তেলের ড্রামের মুখ খোলা রাখি। সকালে গিয়ে দেখি একটি ইদুর তাতে পড়ে মরে রয়েছে। প্রশ্ন হল, সেই তেল পাক করার কোনো পদ্ধতি আছে কি?

ফ্লেক্সিলোডের উপর কোম্পানীকর্তৃক অতিরিক্ত কমিশন গ্রহণ বৈধ কি

প্রশ্ন (৩৩৩৭) : আমি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। কোম্পানী ফ্লেক্সিলোডের উপর সাধারণত ১০% কমিশন দিয়ে থাকে। অর্থাৎ, আমি যদি ১০০০০ টাকার ফ্লেক্সি ক্রয় করি তাহলে কোম্পানী আমার কাছ থেকে ৯০০০ টাকা নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ক্রয় বিক্রয় কি বৈধ হচ্ছে?

দুগ্ধপোষ্য ছেলে বাচ্চার পেশাব কি পবিত্র

প্রশ্ন (৩৩৩৬) : আমার একটি এক বছরের ছেলে আছে। সেদিন সে আমার কোলে পেশাব করে দেয়। আমি কাপড় ধৌত করতে গেলে আমার এক কাজিন বলল, ছেলে বাচ্চার পেশাব পবিত্র। তা ধোয়ার কোনো প্রয়োজন নেই। তার কথায় আমি আর কাপড় ধুইনি। জানতে চাচ্ছি, আমার কাজিনের বক্তব্য কি সঠিক ছিল?