আর্কাইভ

ডাউনলোড ব্যবসা করা বৈধ হবে কি

প্রশ্ন (৩৩৩৫) : আমি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়েছি। আমার এক বড় ভাই বললেন, সার্ভিসিংয়ের পাশাপাশি কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করতে। আমরা প্রশ্ন হল, কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করা বৈধ কি?

জুমআর দ্বিতীয় আজান কোথায় দিতে হয়

প্রশ্ন (৩৩৩৪) : আমাদের এলাকার মসজিদে জুমআর দ্বিতীয় আজান খতিব সাহেবের সামনে দেওয়া হত। কিছুদিন আগে মসজিদ কমিটির এক সদস্য বললেন, জুমআর দ্বিতীয় আজান মসজিদের দরজায় দাঁড়িয়ে দিতে হয়। উনার এ বক্তব্যের কারণে এলাকার মানুষের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানতে চাচ্ছি, তার এ বক্তব্য কি সঠিক?

জিকিরের মসলিস কায়েম করা বৈধ কি

প্রশ্ন (৩৩৩৩) : আমাদের এলাকায় প্রতি সপ্তাহে জিকিরের মজলিসের আয়োজন করা হয়ে থাকে। প্রশ্ন হল, এভাবে জিকিরের মজিলিসের আয়োজন করা বৈধ কি?

ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফেরা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৩৩৩২) : আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরেছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে? থাকলে এখানে ছোট ও বড় জিহাদ দ্বারা কী উদ্দেশ্য?

কথা বলার সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৩৩২৬) : আমার এক বন্ধু তার স্ত্রীকে বলেছে, তুমি যদি কোনো পর পুরুষের সাথে কথা বল তাহলে তুমি তিন তালাক। কিছুদিন আগে তার স্ত্রী এক দোকানদারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলেছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে? সে তো প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলেনি।

ইন্টারনেট কার্ডের মূল্য কম বেশি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৩২৪) : মোবাইল রিজার্চের দোকানে বর্তমানে বিভিন্ন মূল্যের ইন্টারনেট কার্ড পাওয়া যায়। দোকানদেরকে দেখা যায় তারা কার্ডের গায়ের মূল্যের চেয়ে কম বেশি করে কার্ড বিক্রি করে থাকেন। প্রশ্ন হল, এটি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

আছিয়া নাম রাখা যাবে কি

প্রশ্ন (৩৩২৩) : কিছুদিন আগে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আমি তার নাম রাখতে চাচ্ছি আছিয়া। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে আছিয়া নাম রাখতে কোনো সমস্যা আছে কি?

অনিচ্ছাকৃত কলার টিউনের গান শুনলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৩২০) : কখনো কখনো কাউকে ফোন দিলে অপর পাশে কলার টিউন হিসেবে গান বেজে থাকে। সেক্ষেত্রে অনিচ্ছাকৃত গানের আওয়াজ কানে চলে আসে। প্রশ্ন হল, এমতাবস্থায় গানের আওয়াজ কানে গেলে কি গুনাহ হবে?

অজু ছাড়া খুতবা দিলে আদায় হবে কি

প্রশ্ন (৩৩১৯) : আমাদের মসজিদের খতিব সাহেব গত জুমআতে ভুলবশত অজু ছাড়া খুতবা দেন। পরবর্তীতে তার স্মরণ হলে তিনি খুতবা শেষ করে অজু করে নামাজ পড়ান। প্রশ্ন হল, তার সেদিনের খুতবা কি শুদ্ধ হয়েছিল?

অজু ছাড়া আজান দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩১৮) : আমি এক মসজিদের মুয়াজ্জিন। একবার তাড়াহুড়া করে অজু ছাড়া আজান দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমার সেদিনের আজানটি কি হয়েছিল? অজু ছাড়া আজান দিলে আজান হবে কি?

তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন

প্রশ্ন (৩৩১৬) : বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সামান্য সামান্য কারণেও দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।